জবার ১১৭ ব্যবসায় উৎখাত করিয়া, ইংরাজদিগকেই বেহারের সোরার ব্যবসায়ে একাধিপত্য প্রদান করিতে হইল। উপযুক্ত অবস্রলাভ করিয়া, ইংরাজ বণিক সদর্পে বাণিজ্য বিস্তারে অগ্বসর হইলেন। নানারূপে মীর জাফরের অর্থ শোষণ পূর্বক রাজকোষ করিয়াও তাহাদের ক্ষুৎক্ষামোদর পূর্ণ হইল না। লবঙ্গের ব্যবসায়, পান সু ব্যবসায় যাহাতে দেশের লোকের দুপয়সা উপার্জনের পথ দেখিতে পাইলেন, সেই ব্যবসায়মাত্রই ইতরাজদিগের হইয়া উঠিল। .... দেশের দশা বড়ই শোচনীয় হইয়া উঠিল । (প্াপ্তক্ত পৃঃ ২৫-২৬)। | এঁতিহাসিক ওর্মির স্বীকৃতি অনুসারে, ইংরেজরা সুবে বাঙ্গালার সর্বত্র প্রবল প্রতাপে স্বাধীন বাণিজ্য বিস্তারের নতুন নতুন পথ বের করে দেশবাসীর ক্ষুধার অন্নে হস্তক্ষেপ করতে আরন্ত করল। নবাব মুর্শিদ কুলী খার সময়ে এই চেষ্টা সফল হয়নি । নবাব "সিরাজের সময়েও এই চেষ্টা করতে গিয়ে ইংরেজদের লাঞ্চনার একশেষ হয়েছিল। এখন সময় ও সুযোগ পেয়ে কোম্পানীর নিশান উড়িয়ে সকল ইংরেজই বিনা ক্কে স্বাধীন বাণিজ্যে লেগে গেল। মীর জাফরও যথারীতি কোম্পানী কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ জানালেন । কিন্তু সবই অরণ্যরোদনে পরিণত হল । আগে এমনি অন্তর্বাণিজ্য বিদেশীদের পক্ষে নিষিদ্ধ ছিল। কিন্তু সেই আগের দিন আর নেই তখন । রাজ্যের সুবাদার ও বিশ্বাসঘাতকতায় ধ্বংসের শেষ প্রান্তে উপনীত । জাফর তাহার জন্য হইয়া, এক হস্তে অশ্রু সংবরণ করিয়া অপর হস্তে ক্লাইভের নামে এক বহুমূল্য জায়গীঁরে দানপত্র লিখিয়া দিয়া কোনরূপে সিংহাসন রক্ষা করিলেন। ইহার অল্পদিন পরেই বজ্রাঘাতে প্রিয় পুত্র মীরণের অকস্মাৎ মৃত্যু হইল। (প্রাণুক্ত পৃঃ ৩৩) সকলেরই সন্দেহ মীরণের মৃত্যু রবার্ট ক্লাইভের ষড়যন্ত্রের ফল। অতঃপর ১৭৬০ সালের ৮ ফেব্রুয়ারী ক্লাইভ জন্য স্বদেশে রওনা হওয়ায় অন্ধকৃপ রচয়িতা হলওয়েল হলেন কলকাতা রর সভাপতি । এবং হলওয়েলের ষড়যন্ত্রে অযোগ্যতার অপবাদে সুবে বাঙ্গালার মসনদ হারালেন মীর জাফর । মসনদ আবার চড়া দামে বিক্রিত হল। কোম্পানীর সঙ্গে মীর জাফর জামাতা মীর কাশেম আলী খার গোপন সন্ধিপত্র স্বাক্ষরিত হল ১৭৬০ সালের ২৭ সেপ্টেম্বর। সুবে বাঙ্গালার মসনদে আরোহণ করলেন নাসিরুল মুলক ইমতিয়াউদ্দৌলা মীর মুহাম্মদ কাশেম আলী খা নসরত্জঙ্গ বাহাদুর । নবাবীর এই হাত বদলে গভর্ণর ভ্যান্সিটার্ট পেয়েছিলেন (প্রকাশিত হিসাব মতে)
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।