Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

১১০ দেখা দিল। সিরাজ নবাব হওয়ার পর ইংরেজ কোম্পানীর কর্মচারীরা ভীষণভাবে শঙ্কিত হয়ে উঠল, পাছে নতুন নবাব তাদের দুই কল্পতরুকে নিজেদের ব্যক্তিগত ব্যবসা ও দস্তকের যথেচ্ছ অপব্যবহার সমূলে বিনাশ করে বসে । (পৃঃ ৭২)। তাই এই তরুণ নবাবকে ধ্বংস করার জন্যই পলাশীর এই চত্রান্ত। এই চক্রান্তের প্রধান হোতা ইংরেজ এবং এদেশীয়রা তাদের সহযোগী । _. দ্তকের যথেচ্ছ অপব্যবহার করার সুযোগটাই ছিল কোম্পানীওয়ালাদের স্বার্থের ক্ষেত্রে আসল ব্যাপার । ১৭৫৬ সালের ১ লা জুন ইংরেজদের কাছে নবাবের বিশেষ দূত খাজা ওয়াজেদের কাছে লিখিত নির্দেশে অন্যান্য কারণের মধ্যে দত্তক সম্পর্কিত ব্যাপারটাও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। নির্দেশে নবাব তার মনোভাব স্পষ্টভাবে ব্যক্ত করেন, ইংরেজদের আমার রাজ্য থেকে বহিষ্কৃত করার তিনটি প্রকৃত কারণ বিদ্যমান । প্রথমত, দেশের প্রচলিত নিয়মকে সম্পূর্ণ উপেক্ষা করে রাজ্যের মধ্যে তারা সুদৃঢ় দুর্গ নির্মাণ ও পরিখা খনন করেছে। দ্বিতীয়তঃ তারা দস্তকের সুযোগ সুবিধার যথেচ্ছ অপব্যবহার করেছে এবং যারা কোনভাবেই এই দস্তক ব্যবহারের অধিকারী নয়, তাদেরও বাণিজ্যশুক্ক বাবদ নবাবের রাজস্থের প্রচুর ক্ষতি স্বীকার করতে হয়। তৃতীয়ত, ইংরেজরা নবাবের এমন সব প্রজাকে আশ্রয় দেয় যারা বিভিন্ন প্রকার কার্যকলাপ ও অন্যায় ব্যবহারের জন্য নবাবের নিকট কৈফিয়ত দিতে বাধ্য। শ্রী চৌধুরীর সমান্তি মন্তব্যের সাথেও আমরা সম্পূর্ণ একমত, যেখানে তিনি বলেন, শুল্ক ফাঁকি দিয়ে এ ব্যক্তিগত ব্যবসাই ছিল রাতারাতি বড়লোক হওয়ার সবচেয়ে সহজ পথ এটা যত অন্যায়ই হোক না কেন, তারা ছাড়তে মোটেই রাজী ছিল না। গভর্ণর ড্রেক থেকে শুরু করে সব ইংরেজ কর্মচারীই এই ব্যক্তিগত ব্যবসায়ে লিগ ছিল এবং কেউই এটার মত লোভনীয় জিনিস ছাড়তে চায় না। সুতরাং ইংরেজরাও চাইছিল সিরাজন্দৌলাকে হঠাতে । তাই শাসক শ্রেণীর চক্রীদলের সঙ্গে হাত মেলাতে এগিয়ে এল ইংরেজরা । এভাবে পলাশী চক্রান্ত সফল হল। সফল হল প্রধানত এদেশীয় বেঈমানদের বিশ্বাসঘাতকতার জন্যই । এবং আশ্চর্যই বলতে হবে দেশী বিদেশী চত্রান্তকারীদের অনেকেরই জীবনের অবসান হয়েছিল খুবই নির্মমভাবে । (দেখুন পরিশষ্ট-খ) তীর্থযাত্রাই হচ্ছে ক্রুসেড । ইউরোপীয় রেনেসীর যুগে এবং আঠার শতকেও যুক্তিবাদী দার্শনিকদের মতে

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।