Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

ভ্রুকানভিতস্ ১০৭ অতি সম্প্রতি (১৮ মে ১৯৯১) কলকাতার দেশ সান্তাহিকীতে “পলাশী কার চক্রান্ত? শিরোনামে এক প্রবন্ধে শ্রী সুশীল চৌধুরী লিখেছেনঃ স্কুল কলেজের পাঠ্যপুস্তকে শুধু নয়, লদ্ধপ্রতিষ্ঠ এতিহাসিকদের পবেষণাগ্রন্থেও সিরাজদ্দৌলা ও ছিল যে তাতে রাজ্যের অমাত্যবর্গ শুধু নয়, সাধারণ মানুষ পর্যন্ত তাকে ঘৃণার চোখে দেখতঃ ইংরেজ কোম্পানীর সঙ্গে যে সংঘর্ষের পরিণতি হিসেবে সিরাজ বাংলার মসনদ পর্যন্ত হারাল, তার জন্য দায়ী সে নিজেই; মীরজাফরই পলাশী চক্রান্তের নায়ক এবং তার বিশ্বাসঘাতকতার জন্যই পতন হয়েছিল বাংলার শেষ স্বাধীন নবাবীর | কোন কোন এতিহাসিক আবার এতেই ক্ষান্ত নন, ইংরেজদের বাংলা বিজয়ের যথার্থ প্রমাণে ব্যস্ত এসব এ্রতিহাসিক প্রাক পলাশী বাঙালী সমাজের একটি দ্বিধাবিভক্ত চিত্রকে বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টায় খুবই সচেষ্ট । এদের বক্তব্য পলাশী যুদ্ধের প্রাক্কালে বাংলার সমাজ সাম্প্রদায়িকতার ভিত্তিতে সম্পূর্ণ বিভক্ত ছিল। মুসলমান শাসণের নিপীড়নে নির্যাতিত সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায় মুসলমান নবাবের হাত থেকে অব্যাহতির জন্য কোন ত্রাণকর্তার প্রত্যাশায় অধীর হয়ে পড়েছিল এবং ইংরেজদের জানিয়েছিল সাদর অভ্যর্থনা । অতি সম্প্রতি আবার কিছু এতিহাসিকের বক্তব্য, ইংরেজদের বাংলা বিজয় একটি আকস্মিক ঘটনা, এর পেছনে ইংরেজদের কোন পূর্ব পরিকল্পনা ছিল না। পলাশী বিপ্রবের ব্যাখ্যা হিসেবে বলা হচ্ছে, সিরাজদ্দৌলা নবাব হয়ে প্রভাবশালী শাসকগোষ্ঠীকে তার প্রতি বিরূপ করে তোলার ফলে বাংলায় যে অভ্যন্তরীণ সঙ্কট দেখা দেয়, তার শেষ পরিণতিই পলাশী বিপ্লব। উপরোক্ত বক্তব্যগুলো কতটা সঠিক এবং তথ্য ও যুক্তিনির্তর তার সূক্ষ্ম এবং দিউিপক নিঠোক হারার (সানি টিরারোর বিনা যামেকওরর রন তথ্যের সন্ধান পেয়েছি, তার পাশাপাশি আগের জানা তথ্য ও সমসাময়িক ইতিহাস ও বাংলা সাহিত্যের পুনর্বিচার করে সমগ্র বিষয়টির পুনর্মূল্যায়ন সম্ভব । বর্তমান আলোচনা ও বিশ্লেষণের মাধ্যমে দেখা যাবে উপরের অধিকাংশ বক্তব্যই সঠিক নয় এবং নির্ভরযোগ্য তথ্য দিয়ে এই বক্তব্যগুলোকে খণ্ডন করা যায়। (পৃঃ ৬৫) অতঃপর শ্রী চৌধুরী দেখিয়েছেন যে, নবাব হওয়ার আগে তাঁর চরিত্র যেমনই থাক, নবাব হওয়ার পর সিরাজের চরিত্রা দোষের কোন প্রমাণ নেই । পনের মাসের স্বল্প রাজত্বকালে সিরাজ কোন পাগলামি, অর্বাচীনতা বা নিষ্ঠুরতার পরিচয় যে দেয়নি, এতিহাসিক দলিল দস্তাবেজ থেকে তা নিঃসন্দেহে প্রমান করা যায় । (পৃঃ ৬৬) কে বা কারা পলাশীর বিশ্বাসঘাতক এ সম্পর্কে শ্রী চৌধুরীর সিদ্ধান্তমূলক মন্তব্য হচ্ছে সুতরাং দেখা যাচ্ছে বিশ্বাসঘাতকতার দায় শুধু মীরজাফরের নয় জগৎশেঠদের দায় মীরজাফরের চাইতে বেশি বই কম নয়। আসলে ইতিহাস পরিক্রমায় একটু পালাবদলে পরিবর্তনের চাবিকাঠি ছিল জগৎশেঠদের হাতে । ..... রবার্ট ক্লাইভের লেখা চিঠিপত্র দেখার পর সন্দেহের অবকাশ থাকে না যে পলাশী চক্রান্তের পেছনে ইংরেজরা সবচেয়ে বেশি মদদ পেয়েছিল জগৎশেঠদের কাছ থেকে ।

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।