Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

অবৃকাকতকেহবভি তি ১০৫ ইউরোপীয় জাতিসমূহ পূর্ববর্তী শতকগুলোতে ভৌগোলিক আবিষ্কারের ফলে কালের ওই সন্ধিক্ষণে দুনিয়াজোড়া সম্প্রসারণ ও উপনিবেশ স্থাপনের লক্ষ্যে নিজেদের নিয়োজিত করেছিল বলে। সিরাজ উদ দৌলার পতন প্রতীচ্যের কাছে প্রাচ্যের, ইউরোপের কাছে এশিয়ার, পতন দৃষ্টান্ত ঘোষণা করেছিল। তাঁর সংাম ও পতন প্রাচ্যে প্রতীচ্যের অনধিকার প্রবেশ ও আধিপত্যে প্রতিষ্ঠার বিরুদ্ধে এক স্বাভাবিক ও ব্যর্থ প্রতিরোধের প্রকাশ। সিরাজ উদ দৌলা সফলকাম হন নি, কিন্ত ব্চযিত হন নি তিনি দেশ রক্ষার দায়িত্ব পালন ধেকে। বরং দেশই তাঁকে বিচ্যুত করেছে সাফল্য অর্জন থেকে । (15107 01 0৩ 11051705 01 9671891. ৬০1]. 1/ 101. 1101191010090110181 4১11. ২1901), 1985, 1). 681-682) জাতীয় মর্যাদাসম্পন্ন ও স্বাধীনতাব্তী যে কৌন মুসলিম শাসন অবসানের লক্ষ্যে আয়োজিত পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পতন ঘটাবার ষড়যন্ত্রটা ছিল যেহেতু আসলে হিন্দুদেরই ষড়যন্ত্র এতদ্দেশীয় মুসলিম মানসে সিরাজ স্মৃতি তাই আজও অল্লান চির দেদীপ্যমান। তাদের কাছে সুবে বাঙ্গালার নবাব সিরাজ চির বরেণ্য শহীদ সিরাজ । এবং মুসলমানদের কাছে পলাশী বিপর্যয় তাদেরই পতন ইতিহাসের এক নির্মম প্রকাশ, রোদনভরা এক শিক্ষণীয় অনুভূতি । অবিশ্যি এ শতাব্দীর প্রথম দিকে বঙ্গ ভঙ্গ রদ করার আন্দোলন কালে নবাব সিরাজ অবিভক্ত বাংলার হিন্দু লেখকদের দ্বারাও এক স্মরণীয় বীর হিসাবে সম্মান ও প্রচারণা পেয়েছিলেন। তখন দেশাত্মবোধের উম্মাদনায় ও প্রয়োজনে সংযোজিত হয়েছে হিন্দু মুসলমানের মিলন কথা যা উচ্চারিত হতে থাকে সভা সমিতিতে এঁতিহাসিক নাটকে । এঁতিহাসিক নাটকের হিন্দু মুসলমান মিলন কথায় নবাব সিরাজ তখন এক অতিপ্রয়োজনীয় চরিত্র । তারপর বঙ্গ ভঙ্গ রদ হল এবং যথাসময়ে ভারত ভঙ্গই হয়ে গেল। ততদিনে নবাব সিরাজের প্রয়োজন অনেকটাই কমে গেছে। ভারত ভঙ্গের দুই যুগ পরে আবার পাকিস্তান ভঙ্গের মাধ্যমে অভ্যুদয় ঘটল স্বাধীন বাংলাদেশের । এ সময়টায় রাজনীতির রীতি অনুযায়ী অবিভক্ত বাংলার একাংশ পশ্চিমবঙ্গে নবাব সিরাজের স্থৃতি বা সম্মান নতুন করে বৃদ্ধি পাওয়ার কথা ছিল। কিন্ত তা পায় নি। হালে সিরাজের বিপরীতে সেখানে পেয়েছে স্মৃতি বা সম্মান। এমন কি মীর জাফরের সম্মানও নাকি সেখানে নবাব সিরাজের তুলনায় অনেক বেশি । আমাদের আজকের বাংলাদেশেও কোন কোন লেখক ৯৯৯ কারি নস ! যে ব্যক্তিটিকে নিয়ে যুগে যুগে শ্রদ্ধাবোধের এই টানা হেঁচড়া, তাঁর সম্পর্কে বাকি আলোচনার আগে এ ব্যক্তিটির জন্ম পরিচয় ও চরিত্র বিষয়ে কিছুটা আলোকপাত করা প্রয়োজন । নবাব আলীওয়াদীর দুই ভাই এবং এক বোনের নাম জানা যায়। বড় ভাই হাজী আহমদ খান, (মীর্যা আহমদ আলী খান) ছোট ভাই আলীওয়ার্দী খান (মীর্া মুহাম্মদ আলী খান) ও বোন শাহ খানম। হাজী আহমদের তিন পুত্র নওয়াজিস মুহাম্মদ খান, সাঈদ আহমদ খান ও জৈনুদ্দিন আহমদ খান। আর আলীওয়াদীর তিন কন্যা মেহেরুত্নিসা বা ঘসেটি বেগম, সোমিনা বেগম ও আমিনা বেগম । বড় ভাইয়ের তিন পুত্রের সঙ্গে ছোট ভাইয়ের তিন কন্যার বিয়ে হয়। নওয়াজিস মুহাম্মদ ও ঘসেটি বেগমের কোন সন্তান হয়নি, সাঈদ আহমদ ও সোমিনা বেগমের ইতিহাসখ্যাত পুত্রের

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।