Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ ১৭৪
📝 লেখা 📖 পিডিএফ

রি সর্বোপরি প্রায় ৪৫০০০ সৈন্যের অধিনায়কদের বিশ্বাসঘাতকতাপূর্ণ নিস্ক্রিয়তা এবং সেদিনের মত যুদ্ধ বন্ধ রাখার জন্য মীর জাফরের উপদেশ নবাবের পরাজয়কেই অবশ্যন্তাবী করে তুলল । নবাব সিরাজের চোখে ধরা পড়ল যখন ষড়যন্ত্রের প্রকৃত চিত্র, তখন পলাশী ত্যাগ করে তিনি দ্রুত ফিরে এলেন রাজধানীতে । তখনও তার মনে আশা-বিশ্বাসী যারা তখনও ছড়িয়ে আছেন দেশের বিভিন্ন স্থানে, তাদেরকে সংগঠিত করে শেষ চেষ্টা করবেন দেশকে বাঁচাতে । কিন্ত্ব পারলেন না। পারলেনা না বাঁচাতে নিজেকেও। রাজমহলের কালিন্দী তীরবর্তী স্থানে ধৃত হয়ে নবাব সিরাজ আনীত হন মুশির্দাবাদে। ১৭৫৭ সালের ৩রা জুলাই জগৎশেঠ ও ক্লাইভের দৃঢ় নির্দেশে মীর জাফরের মীরন প্রেরিত মুহাম্মদী বেগের নির্মম অস্ত্রাঘাতে শহীদ হন স্বাধীনতাব্রতী সুবে বাংলার নবাব সিরাজ উদ দৌলা । তখন তার বয়স প্রায় ২৪ বছর মাত্র । পলাশী যুদ্ধ এঁতিহাসিক ম্যালিসন বলেন (অনুবাদ) £ হ্যা বিজয় হিসাবে, ফলাফলের দিক থেকে, পলাশী ছিল এ যাবৎ বিজয়গুলোর সেরা । কিন্ত যুদ্ধ হিসাবে, আমার মতে এটা গৌরব করার মত কিছু নয়। প্রথমত, এটা ছিল না কোন নির্দোষ যুদ্ধ। কে সন্দেহ করবে, সিরাজ উদ দৌলার তিন প্রধান জেনারেল যদি তাদের মনিবের প্রতি বিশ্বস্ত থাকে, তাহলে পলাশীর বিজয় হতে পারত না? মীর মুদিন (মর্দন) খানের মৃত্যুর পূর্ব পর্যন্ত ইংরেজরা কোন অগ্চগতিই লাভ করতে পারে নি; (তখন পর্যন্ত) পশ্চাদসরণে তাদেরকে বাধ্য করা হয়েছিল। ..... না, তারও অধিক, ৯ ই ফেব্রুয়ারী থেকে ২৩ শে জুনের মধ্যবর্তী সময়ে সংঘটিত ঘটনাবলীর বিচারে বসে নিরপেক্ষ কোন ইংরেজই অস্বীকার করতে পারবেন না যে, সম্মানের মান স্কেলে সিরাজ উদ দৌলার নাম ক্লাইভের নামের অনেক উপরে অবস্থিত । সিরাজ উদ দৌলা ছিলেন ওই বিয়োগাত্ত নাটকে প্রধান চরিত্রসমূহের মধ্যে একক চরিত্র যিনি প্রতারণা করতে চেষ্টা করেন নি।” (প্রাণ্ক্ত পৃঃ ৭৩ এবং ৭৬)"। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কি ঘটনাবলী সংঘটিত হয়েছিল ওই ৯ই ফেব্রুয়ারী এবং ২৩ শে জুনের মধ্যে? ৯ ই ফেব্রুয়ারী ইস্ট ইন্ডিয়া কোম্পানী ও নবাব সিরাজের মধ্যে স্বাক্ষরিত হয় এক সন্ধিপত্র যাতে কোম্পানী লাভ করে আগের চাইতে অধিক সুবিধা । নবাবের কলকাতা বিজয়কালে যে সম্পদের ক্ষতি সাধন হয়, তার পুনরুদ্ধারের প্রতিশ্রুতিও নবাবের পক্ষ থেকে দেওয়া হয়। কিন্তু ক্লাইভ এতেও সন্ত হয়নি। তার মনে তখন ভারতবর্ষে ফরাসী আধিপত্য ধ্বংস করে ইংরেজ আধিপত্য বিস্তারের বাসনা উদণ্ধ হয়ে উঠেছে। এর আগে ইংরেজরা কর্ণাটকে ফরাসীদের এক হাত দেখিয়ে দিয়েছে। ফরাসী সমর্থিত প্রতিদবন্থীকে হারিয়ে কর্ণাটকের মসনদে ইংরেজরা বসিয়েছে তাদের অনুগত জনকে । কর্ণাটকের অনুরূপ ঘটনা সুবে বাঙ্গালাতেও ঘটবে না কেন? ওই সময়টায় ফরাসী যুদ্ধ খুবই গুরুতৃপূর্ণ হয়ে উঠেছে। ২৩ শে মার্চ নবাব সিরাজের উপদেশ নির্দেশ উপেক্ষা করে ক্লাইভ চন্দননগরে ফরাসী দুর্গ দখল করে বসে। স্বাভাবিকভাবেই নবাব সিরাজ এতে খুবই ক্ষুণু ও ক্ষুব্ধ হন। এর মধ্যেই আবার খবর পাওয়া গেল আফগান বীর আহমদ শাহ বাহিনী এগিয়ে আসছে সুবে বাঙ্গালার পথে। বাধ্য হয়ে নবাব সিরাজকে উত্তরাঞ্চলের দিকে মনোযোগী হতে হল। এদিকে ইংরেজদের দ্বারা প্ররোচিত হয়ে নবাবের

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।