Islamic Book Collection 2 — crusader itibritto[Almodina com]
/ 174
📝 Text 📖 PDF

ছক যরতহ্হিভিভুভা-”..- ১১ এদিকে ভোগ-বিলাসে ও আত্ম-কলহে লিপ্ত পশ্চিমাংশের রোমান সাম্রাজ্য সম্পর্কে - এঁতিহাসিক গীবন এই মত ব্যক্ত করে গেছেন যে, রোমান সাম্রাজ্যের অবস্থা তখন এমনই শোচনীয় হয়ে পড়েছিল যার জন্য বহিঃশক্রর কোন আক্রমণ ছাড়াই তা ধ্বংসপ্রাপ্ত হত। এমনি অবস্থায় সে ধ্বংস তৃরান্বিত হয়ে ওঠে উপরিউক্ত 'বর্বর' জাতিগুলোর আক্রমণে । সেটা পঞ্চম শতকে । এ আক্রমণের ফলে রোমান সাম্রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়। সাম্রাজ্যের বিভিন্ন অংশের মধ্যে যোগাযোগ নষ্ট হয়ে যায়, রাস্তাঘাট ধ্বংসপ্রাপ্ত হয়, ডাকাতি আর লুটতরাজ বেড়ে যায়, বন্ধ হয়ে যায় ব্যবসা-বাণিজ্য ও চলাচল ব্যবস্থা । শহরের লোকসংখ্যা-হ্রাস পায় এবং অনেকেই চলে যায় গ্রামাঞ্চলে । উদিত হয় কয়েক শতাব্দীব্যাপী এক তামস যুগ । এই অবস্থা থেকে সেখানে জন্ম নেয় সামত্ততন্ত্র। “সামন্ত যুগের শাসন-ব্যবস্থা গড়ে উঠেছিল 'ফিউড' অথ্যরি শর্তাধীনে জায়গীর প্রদানকে কেন্দ্র করে। ফিউড থেকেই 'ফিউডাল' শব্দের উৎপত্তি হয়েছে। ফিউডের পরিবর্তে জায়গীরদার তার প্রভুর “ভাসাল' বা অনুগত সামন্তে পরিণত হয়। ............ প্রভুর স্বার্থ সংরক্ষণ, প্রভুর শক্রপক্ষীয়দের গোপন ষড়যন্ত্র ও পরিকল্পনা উদঘাটন ইত্যাদি তো ছিলই; তা ছাড়া প্রয়োজনের সময়ে প্রভুকে সসৈন্য সাহায্য করা, প্রভুর দুঃসময়ে তাকে আর্থিক এবং অন্যান্য সাহায্য প্রদান করা এগুলোও সামন্তদের দায়িত্বের মধ্যে ছিল। সামন্তেরা সকলেই যে রাজা বা উচ্চতম প্রভুর কাছ থেকে জায়গীর লাভ করত এমন নয়; হয়ত রাজার কাছ থেকে পেত ডিউক, তার থেকে কাউন্ট, তার থেকে ভাইকাউন্ট, ব্যারন বা নাইট । এভাবে সেকালের ইউরোপ নাইট থেকে ধাপে ধাপে উঠতে উঠতে রাজা পর্যন্ত বহু বিস্তৃত সামন্ত সম্পর্কের জালে ছেয়ে গিয়েছিল” । (ইতিহাসের রূপরেখা, আবদুল হালিম, প্রকাশ ভবন, ঢাকা, ১৯৬৯, পৃঃ ৯০-৯১)। এই সামন্ত ব্যবস্থায়ই গঠিত রাজ্য বৃটেন, জার্মানী, স্পেন, ফ্রান্স, পর্তুগাল প্রভৃতি । এই প্রতীচ্যে তখন ধর্মীয় পরিস্থিতি কেমন ছিল? কনফিউষ্ড, বিভ্রান্তিময় । ধর্মীয় খুস্টধর্ম ছিল ইহুদীধর্মেরই একটি শাখা মাত্র। রোমান সাম্রাজ্যে ইহুদীদের মত খৃস্টানদের অবস্থাও ছিল সঙ্কটজনক। জান-মালেরও নিরাপত্তা ছিল না তাদের । তবুও লাগল । এই ধর্মমত সাড়া জাগাতে আরম্ভ করল শিক্ষিতদের মনে । সবিনয় বক্তব্য ছিল-তারা দেশের প্রচলিত আইন মান্যকারী অনুগত , নবজীবনের

— Page 10 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.