00017161715 ৪৮. (১) (২) (৩) নিশ্চয় আমি সমগ্র সৃষ্টিকুলের উপর তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম) | আর তোমরা সে দিনের তাকওয়া | ৫০৩54407692 কোন কাজে আসবে না) । আর ৪৫১:22১9$ কারো সুপারিশ গ্রহণ করা হবে নাত) কাতাদাহ ও মুজাহিদ বলেন, তাদেরকে তৎকালীন সময়ের সমস্ত সৃষ্টিকুলের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছিলেন । বর্তমানের সাথে সম্পৃক্ত নয় ।[তাফসীর আব্দুর রাজ্জাক, তাবারী] তাদের শ্রেষ্ঠত্বের বিষয়াদি সম্পর্কে আবুল আলীয়াহ বলেন, তাদেরকে রাজত্ব, রাসুল, কিতাব ইত্যাদি দিয়ে এ সময়কার সমস্ত সৃষ্টিজগত থেকে আলাদা মর্যাদা দেয়া হয়েছিল । [আত-তাফসীরুস সহীহ] ইবনে কাসীর বলেন, অবশ্যই এ শ্রেষ্ঠত্ব তৎকালীন সময়ের সাথে সম্পৃক্ত বলতে হবে | কারণ, এ উম্মত অর্থাৎ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত তাদের থেকেও উত্তম | কারণ, আল্লাহ্ তা'আলা বলেন, “তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে; তোমরা সৎকাজের নির্দেশ দিবে, অসৎকাজে নিষেধ করবে এবং আল্লাহ্র উপর ঈমান আনবে । আহলে কিতাবগণ যদি ঈমান আনতো তবে তা ছিল তাদের জন্য ভাল ।” [সূরা আলে ইমরান: ১১০] তাছাড়া হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সন্তরটি উম্মত পূর্ণ করবে । তন্মধ্যে তোমরা হচ্ছ আল্লাহ্র নিকট সবচেয়ে উত্তম এবং সম্মানিত” | [ইবনে মাজাহ: ৪২৮৭, মুসনাদে আহমাদ: ৫/৩] অর্থাৎ কেউ অপর কারও পক্ষ থেকে কোন কিছু আদায় করবে না । [তাবারী] তাকওয়া অবলম্বন কর এবং ভয় কর সে দিনকে, যখন কোন পিতা তার সন্তানের পক্ষ থেকে কিছু আদায় করবে না, অনুরূপ কোন সন্তান সেও তার পিতার পক্ষ থেকে আদায়কারী হবে না” [সুরা লুকমান: ৩৩] তাছাড়া হাদীসেও এসেছে, রাসূলুল্লাহ্ সান্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ্ এ বান্দাকে রহমত করুন, যার তার সম্পদ ও সম্মানের উপর আঘাত ছিল, তারপর সে সেটা থেকে নিজেকে বিমুক্ত করতে পেরেছে, এ দিনের পূর্বেই যে দিন কোন দীনার বা দিরহাম থাকবে না । বরং যদি তার কোন নেকী থাকে তবে তা থেকে তা নিয়ে যাওয়া হবে । আর যদি নেকী না থাকে তবে তার উপর মাযলুমের পাপসমূহ চাপিয়ে দেয়া হবে ।” [বুখারী: ৬৫৩৪] আয়াত থেকে বাহ্যতঃ বোঝা যাচ্ছে যে, আখেরাতে শাফা“আত বা সুপারিশ কোন কাজে আসবে না । মূলত: ব্যাপারটি এরকম নয় | এ আয়াতের উদ্দেশ্য শুধু কাফের- মুশরিক, আহলে কিতাব ও মুনাফিকদের জন্য কোন শাফা“আত বা সুপারিশ কাজে
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।