Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

৪৫. (১) 00017161715 অথচ তোমরা কিতাব অধ্যয়ন কর । 25561622420 তবে কি তোমরা বুঝ না? আর তোমরা ধের্য ও সালাতের মাধ্যমে | 74618941478 সাহায্য প্রার্থনা কর১) । আর নিশ্চয় তা সালামকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? জিবরাঈল বললেন, এরা আপনার উম্মতের পার্থিব স্বার্থপূজারী উপদেশদানকারী - যারা অপরকে তো সৎকাজের নির্দেশ দিত, কিন্তু নিজের খবর রাখতো না" | [মুসনাদে আহমাদ ৩/১২০, সহীহ ইবনে হিব্বান: ৫৩] অন্য হাদীসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, “কিছুসংখ্যক জান্নাতবাসী অপর কিছুসংখ্যক জাহান্নামবাসীদেরকে অগ্নিদপ্ধ হতে দেখে জিজ্ঞেস করবেন যে, তোমরা কিভাবে জাহান্নামে প্রবেশ করলে, অথচ আল্লাহ্‌র কসম, আমরা তো সেসব সৎকাজের দৌলতেই জান্নাত লাভ করেছি, যা তোমাদেরই কাছে শিখেছিলাম? জাহান্নামবাসীরা বলবে, আমরা মুখে অবশ্য বলতাম কিন্তু নিজে তা কাজে পরিণত করতাম না” । [বুখারীঃ ৩২৬৭, মুসলিমঃ ২৯৮৯] মুজাহিদ রাহিমাহুল্লাহ “সবর' এর তাফসীর করেছেন “সাওম” । [আত-তাফসীরুস সহীহ] আল্লামা শানকীতী বলেন, ধৈর্য্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করা সুস্পষ্ট বিষয় । ধৈর্য ধরে অপেক্ষা করলে এক সময় তার উপর আল্লাহ্র রহমত নাধিল হবে এবং সে সফলকাম হবে । কিন্তু সালাতের মাধ্যমে কিভাবে সাহায্য প্রার্থনা করবে? এর উত্তর হচ্ছে, সালাতের মাধ্যমে অন্যায় অশ্রিল কাজ থেকে মুক্তি লাভ করা যায় । আল্লাহ বলেন, “নিশ্চয় সালাত অন্যায় ও অশ্লীল কাজ থেকে দুরে রাখে ।” [সূরা আল-আনকাবৃত: ৪৫] এটা নিশ্চয় এক বিরাট সাহায্য । তাছাড়া সালাতের মাধ্যমে রিযকের মধ্যে প্রশস্তি আসে । আল্লাহ্‌ বলেন, “আর আপনার পরিবারবর্গকে সালাতের আদেশ দিন ও তাতে অবিচল থাকুন, আমরা আপনার কাছে কোন জীবনোপকরণ চাই না; আমরাই আপনাকে জীবনোপকরণ দেই এবং শুভ পরিণাম তো তাকওয়াতেই নিহিত ।” [সূরা ত্বা-হা: ১৩২] আর এ জন্যই “রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কোন বিষয়ে সমস্যায় পড়তেন বা চিন্তাগ্রস্ত হতেন তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন” । [মুসনাদে আহমাদ: &/৩৮৮] সুতরাং যে কোন বিপদাপদে ও সমস্যায় সালাতে দাঁড়িয়ে আল্লাহ্‌র সাথে সম্পর্কটা তাজা করে নেয়ার মাধ্যমে সাহায্য লাভ করা যেতে পারে । সালফে সালেহীন তথা সাহাবা, তাবেয়ীন ও সত্যনিষ্ঠ ইমামগণ থেকে এ ব্যাপারে বহু ঘটনা বর্ণিত আছেঁ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার নিকট তার ভাই “কুছাম” এর মৃত্যুর খবর পৌঁছল, তিনি তখন সফর অবস্থায় ছিলেন । তিনি তার বাহন থেকে নেমে দু'রাকা'আত সালাত আদায় করেন এবং এ আয়াত তেলাওয়াত করলেন । [তাবারী] অনুরূপভাবে আবদুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু অসুস্থ অবস্থায় পড়লে একবার এমনভাবে বেহুশ হয়ে যান যে সবাই ধারণা করে বসেছিল যে, তিনি বুঝি মারাই গেছেন । তখন তার স্ত্রী উম্মে

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।