৪৯, (১) 00017161715 আমার সঙ্গে তোমাদের অঙ্গীকার পূর্ণ কর), আমিও তোমাদের সঙ্গে আমার অঙ্গীকার পূর্ণ করব । আর তোমরা শুধু আমাকেই ভয় কর । আর আমি যা নাযিল করেছি] $/৫0855281905011 তোমরা তাতে ঈমান আন । এটা 26650557908 ৫8 তোমাদের কাছে যা আছে তার ৪6৫ সত্যতাপ্রমাণকারী । আর তোমরাই এর প্রথম অস্বীকারকারী হয়ো না এবং আমার আয়াতসমূহের বিনিময়ে তুচ্ছ মূল্য গ্রহণ করো না২)। আর হিদায়াতের জন্য অগণিত অসংখ্য নবী-রাসূল প্রেরণ ও তৎকালীন বিশ্বের সবার উপর শ্রেষ্ঠত্ প্রদানও উল্লেখযোগ্য । এ আয়াতে ইসরাঈল-বংশধরগণকে সম্বোধন করে এরশাদ হয়েছেঃ “আর তোমরা আমার অংগীকার পূরণ কর” । অর্থাৎ তোমরা আমার সাথে যে অংগীকার করেছিলে, তা পূরণ কর । কাতাদাহ -এর মতে তাওরাতে বর্ণিত সে অংগীকারের কথাই কুরআনের এ আয়াতে বর্ণনা করা হয়েছে, “নিশ্চয় আল্লাহ্ তা'আলা ইসরাঈল-বংশধর থেকে অংগীকার গ্রহণ করেছিলেন এবং আমরা তাদের মাঝে থেকে বার জনকে দলপতি নিযুক্ত করে পাঠিয়েছিলাম” | [সূরা আল-মায়েদাহঃ ১২] সমস্ত রাসূলের উপর ঈমান আনার সর্বাধিক গুরুত্বপূর্ণ অংগীকারই এর অন্তর্ভূক্ত ছিল । যাদের মধ্যে আমাদের রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামও বিশেষভাবে অন্তর্ভুক্ত রয়েছেন । এছাড়া সালাত, যাকাত এবং মৌলিক ইবাদতও এ অংগীকারভূক্ত ৷ এ জন্যই ইবনে আববাস রাদিয়াল্লাহু “আননহুমা বলেছেন যে, এ অংগীকারের মূল অর্থ মুহাম্মাদ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-এর পূর্ণ অনুসরণ | এ আয়াত দ্বারা বুঝা যায় যে, অংগীকার ও চুক্তির শর্তাবলী পালন করা অবশ্য কর্তব্য আর তা লংঘন করা হারাম । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে, 'অংগীকার ভংগকারীদেরকে নির্ধারিত শাস্তিপ্রাপ্ত হওয়ার পূর্বে এই শাস্তি দেয়া হবে যে, হাশরের ময়দানে যখন পূর্ববর্তী ও পরবর্তী সমগ্র মানবজাতি সমবেত হবে, তখন অংগীকার ভংগকারীদের পিছনে নিদর্শনস্বরূপ একটি পতাকা উত্তোলন করে দেয়া হবে এবং যত বড় অংগীকার ভংগ করবে, পতাকাও তত উচু ও বড় হবে” । [সহীহ্ মুসলিম: ১৭৩৮] এভাবে তাদেরকে হাশরের ময়দানে লজ্জিত ও অপমানিত করা হবে । (২) আলোচ্য আয়াতে আল্লাহ্ তা'আলার আয়াতসমূহের বিনিময়ে মূল্য গ্রহণ নিষিদ্ধ
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।