00017161715 ৩৭. তারপর আদম) তার রবের কাছ 4%8৫-3551436559 8 থেকে কিছু বাণী পেলেন) । অতঃপর ৪93515/8। আল্নাহ্ তার তাওবা কবুল করলেন) । (১) আদম “আলাইহিস্ সালাম চরমভাবে বিচলিত হলেন । মহান আল্লাহ্ অন্তর্যামী এবং অত্যন্ত দয়ালু ও করুণাময় । এ করুণ অবস্থা দেখে আল্লাহ্ তাআলা নিজেই ক্ষমা প্রার্থনারীতি সম্বলিত কয়েকটি বচন তাদেরকে শিখিয়ে দিলেন | তারই বর্ণনা এ আয়াতসমূহে দেয়া হয়েছে । বলা হয়েছে যে, আদম 'আলাইহিস্ সালাম স্বীয় প্রভূর কাছ থেকে কয়েকটি শব্দ লাভ করলেন ৷ অতঃপর আল্লাহ্ তাআলা তাদের প্রতি করুণা করলেন । অর্থাৎ তাদের তাওবা গ্রহণ করে নিলেন । নিঃসন্দেহে তিনি মহা ক্ষমাশীল এবং অতি মেহেরবান । কিন্তু যেহেতু পৃথিবীতে আগমনের মধ্যে আরও অনেক তাৎপর্য ও কল্যাণ নিহিত ছিল - যেমন, তাদের বংশধরদের মধ্য থেকে ফেরেশতা ও জ্বিন জাতির মাঝামাঝি এক নতুন জাতি - “মানব জাতির আবির্ভাব ঘটা, তাদেরকে এক ধরনের কর্ম স্বাধীনতা দিয়ে তাদের প্রতি শর'য়ী বিধান প্রয়োগের যোগ্য করে গড়ে তোলা এবং অপরাধীর শাস্তি বিধান, শরী“আতী আইন ও নির্দেশীবলী প্রবর্তন । এই নতুন জাতি উন্নতি সাধন করে বিশেষ মর্যাদার অধিকারী হবে । (২) যেসব বাক্য আদম “আলাইহিস্ সালামকে তাওবার উদ্দেশ্যে বলে দেয়া হয়েছিল, তা কি ছিল? এ সম্পর্কে মুফাস্সির সাহাবাগণের কয়েক ধরনের বর্ণনা রয়েছে । ইবনে আব্বাসের অভিমতই এক্ষেত্রে সর্বাধিক প্রসিদ্ধ, যা কুরআনুল কারীমের অন্যত্র বর্ণনা করা হয়েছে, ৮8/6545488৩17480৬% “হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর অত্যাচার করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন, তবে আমরা নিশ্চয়ই ক্ষতিগ্রস্তদের মধ্যে পরিগণিত হয়ে যাব ।” [সূরা আল-আ'রাফঃ ২৩] আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে যখন তাদেরকে তাওবার এই বাক্যগুলো শিখিয়ে দেয়া হলো, তখন আদম “আলাইহিস্ সালাম যথোচিত মর্যাদা ও গুরুত্বের সাথে তা গ্রহণ করলেন । (৩) (তাওবা) এর প্রকৃত অর্থ, ফিরে আসা । যখন তাওবার সম্বন্ধ মানুষের সংগে হয়, তখন তার অর্থ হবে তিনটি বস্তর সমষ্টি:- এক. কৃত পাপকে পাপ মনে করে সেজন্য লজ্জিত ও অনুতপ্ত হওয়া । দুই. পাপ সম্পূর্ণভাবে পরিহার করা | তিন. ভবিষ্যতে আবার এরূপ না করার দৃঢ় সংকল্প গ্রহণ করা । আর যদি পাপ বান্দার হকের সাথে সম্পৃক্ত হয় তবে তা ফেরৎ দেয়া বা তার থেকে মাফ নিয়ে নেয়া । এ বিষয়গুলোর যেকোন একটির অভাব থাকলে তাওবা হবে না। সুতরাং মৌখিকভাবে “আল্লাহ্ তাওবা” বা অনুরূপ শব্দ উচ্চারণ করা নাজাত লাভের জন্য যথেষ্ট নয় । আয়াতে বর্ণিত স্ব৩এ% এর মধ্যে তাওবার সম্বন্ধ আল্লাহ্র সাথে । এর অর্থ তাওবা গ্রহণ করা । অর্থাৎ আল্লাহ্ তার তাওবা কবুল করলেন | এ আয়াতের দ্বারা প্রতীয়মান হয় যে, তাওবা গ্রহণের অধিকারী আল্লাহ্ তাআলা
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।