Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

(১) (২) 00017161715 তাদের পদশ্থলন ঘটালো) এবং তারা | ০৩০৭2১12858 যেখানে ছিল সেখান থেকে তাদেরকে ০1225 34; বের করল) । আর আমরা বললাম, তোমরা একে অন্যের শক্র রূপে নেমে যাও; এবং কিছু দিনের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল যমীনে? | £? শব্দের অর্থ বিচ্যুতি বা পদস্থলন । অর্থাৎ শয়তান আদম ও হাওয়া 'আলাইহিমাস্‌ সালামকে পদস্থলিত করেছিল বা তাদের বিচ্যুতি ঘটিয়েছিল । কুরআনের এসব শব্দে পরিস্কার এ কথা বোঝা যায় যে, আদম ও হাওয়া “আলাইহিস্‌ সালাম কর্তৃক আল্লাহ্‌ তাআলার হুকুম লংঘন সাধারণ পাপীদের মত ছিল না, বরং শয়তানের প্রতারণায় প্রতারিত হয়েই তারা এ ধরনের পদক্ষেপ নিয়েছিলেন । পরিণামে যে গাছের ফল নিষিদ্ধ ছিল, তা খেয়ে বসলেন । এ বর্ণনার দ্বারা বোঝা গেল যে, আদম “আলাইহিস্‌ সালামকে বিশেষ গাছ বা তার ফল খেতে নিষেধ করা হয়েছিল এবং এ ব্যাপারেও সাবধান করে দেয়া হয়েছিল যে, শয়তান তোমাদের শক্র । কাজেই সে যেন তোমাদেরকে পাপে লিপ্ত করে না দেয় | এরপরও আদম “আলাইহিস্‌ সালাম- এর তা খাওয়া বাহ্যিকভাবে পাপ বলে গণ্য | অথচ নবীগণ পাপ থেকে বিমুক্ত ও পবিত্র । সঠিক তথ্য এই যে, এখানে কয়েকটি ব্যাপারে আলেমদের ইজমা তথা এক্যমত সংঘটিত হয়েছেঃ ১) নবীগণ উম্মতের নিকট আল্লাহ্‌র নির্দেশ পৌছানোর ব্যাপারে যাবতীয় ভুল-ক্রুটি বা পাপ হতে মুক্ত। ২) অনুরূপভাবে মর্যাদাহানিকর নিম্নমানের কর্মকাণ্ড থেকেও মুক্ত | ৩) তাদের দ্বারা মর্যাদাহানিকর নয় এমন সগীরা গোনাহ হতে পারে | কিন্তু আল্লাহ্‌ তা'আলা তাদেরকে কোন প্রকার গোনাহ্‌ বা ভুলের উপর অবস্থান করতে দেননা । অর্থাৎ তাদের দ্বারা কোন ভুল-ক্রটি হয়ে গেলে তাদেরকে সাবধান করা হয়, যাতে তারা তাওবা করে সংশোধন করে নেন । ফলে তাদের মর্যাদা পূর্বের চেয়ে আরও বেশী বৃদ্ধি পায় । হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “সূর্য যে দিনগুলোতে উদিত হয়েছে তন্মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুর্মআর দিন | এতে আদমকে সৃষ্টি করা হয়েছে, এতেই জান্নাতে প্রবেশ করানো হয়েছে । আর এ দিনই তাকে জান্নাতে থেকে বের করা হয়েছে ।” [মুসলিম: ৮৫৪] এখানে এ বিতর্ক অনাবশ্যক যে, শয়তান জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর আদম “আলাইহিস্‌ সালামকে প্রতারিত করার জন্য কিভাবে আবার সেখানে প্রবেশ করলো? কারণ, শয়তানের প্রবঞ্চনার জন্য জান্নাতে প্রবেশের কোন প্রয়োজন নেই | কেননা, আল্লাহ্‌ তা'আলা শয়তান ও জ্বিন জাতিকে দূর থেকেও প্রবঞ্ধনা ও প্রতারণা করার ক্ষমতা দিয়েছেন ।

— পৃষ্ঠা ৯০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।