00017161715 ৩৫, অন্তর্ভূক্ত হল) ণ আর আমরা বললাম, “হে আদম! আপনি | 5৫521 ১৮55১5235 ও আপনার স্ত্রী জান্নাতে বসবাস করুন [আবুদাউদ: ৪০৯১] আর ইবলীসের মন ছিল গর্ব ও অহঙ্কারে পরিপূর্ণ । সুতরাং (১) (২) আল্লাহ্র সমীপ থেকে দুরিভূত হওয়াই ছিল তার জন্য যুক্তিযুক্ত শাস্তি । সুদ্দী বলেন, সে এ সমস্ত কাফেরদের অন্তর্ভুক্ত হল যাদেরকে আল্লাহ্ তখনও সৃষ্টি করেননি । যারা তার পরে কাফের হবে সে তাদের অন্তর্ভূক্ত হল । মুহাম্মাদ ইবনে কাব আল-কুরামী বলেন, আল্লাহ্ ইবলীসকে কুফরী ও পথভ্রষ্টতার উপরই সৃষ্টি করেছেন, তারপর সে ফেরেশতাদের আমল করলেও পরবর্তীতে যে কুফরির উপর তাকে সৃষ্টি করা হয়েছে সে তার দিকেই ফিরে গেল | [ইবনে কাসীর] কুরআনের বাকরীতি দ্বারা বোঝা যায় যে, আদম আলাইহিস সালাম এর জান্নাতে প্রবেশের আগেই হাওয়াকে সৃষ্টি করা হয় । মুহাম্মাদ ইবনে ইসহাক বলেন, আল্লাহ্ তাআলা ইবলীসকে অভিশপ্ত করার পর আদমের প্রতি মনোনিবেশ করলেন । আদম আলাইহিস সালামকে তন্দ্রাচ্ছনন করা হল এবং তার বাম পাজর থেকে একখানা হাড় নেয়া হলো । আর সে স্থানে গোশত সংযোজন করা হলো । তখনও আদম ঘুমিয়ে ছিলেন । তখন হাড় থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করা হল এবং তাকে যথাযথ রূপ দান করা হল যেন আদম তার সাহচর্ষে পরিতৃপ্ত থাকেন । যখন তন্দ্রাচ্ছন্নতা কাটল এবং নিদ্রা থেকে জাগ্রত হলেন, তখন হাওয়াকে তার পাশে বসা দেখলেন । সাথে সাথে তিনি বললেন, আমার গোশ্ত, আমার রক্ত ও আমার স্ত্রী ।|ইবনে কাসীর] অন্য বর্ণনায় ইবনে মাসউদ, ইবনে আব্বাস এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে, ইবলীসকে জান্নাত থেকে বের করা হল আর আদমকে জান্নাতে বসবাসের সুযোগ দেয়া হল । কিন্তু তিনি জান্নাতে একাকীত্ব অনুভব করতে থাকলেন । তারপর তার ঘুম আসল, সে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখতে পেলেন যে, তার মাথার পাশে একজন মহিলা বসে আছেন, যাকে তার পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে । তিনি তাকে প্রশ্ন করলেন, তুমি কে? বললেন, মহিলা । আদম বললেন, তোমাকে কেন সৃষ্টি করা হয়েছেঃ? বললেন, যাতে তুমি আমার কাছে প্রশান্তি লাভ কর । তখন ফেরেশতাগণ তাকে প্রশ্ন করলেন: হে আদম! এর নাম কি? আদম বললেন, হাওয়া । তারা বলল, তাকে হাওয়া কেন নাম দেয়া হল? তিনি বললেন, কেননা তাকে জীবিত বস্তু থেকে সৃষ্টি করা হয়েছে । [ইবনে কাসীর] এর সমর্থনে আমরা একটি হাদীস পাই । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা নারীদের ব্যাপারে আমার উপদেশ গ্রহণ কর । কেননা, তাদেরকে পাঁজর থেকে সৃষ্টি করা হয়েছে । আর পাঁজরের সবচেয়ে বাঁকা অংশ হচ্ছে, উপরিভাগ । তুমি যদি তাকে সোজা করতে যাও তবে তাকে ভেঙ্গে ফেলবে । আর যদি ছেড়ে দাও, সব সময় বাঁকাই থেকে যাবে । সুতরাং নারীদের ব্যাপারে উপদেশ গ্রহণ কর । [বুখারী: ৩৩৩১, মুসলিম: ১৪৬৮] হাফেজ ইবনে হাজার এ হাদীসের ব্যাখ্যায় ইবনে ইসহাক থেকে উপরোক্ত বর্ণনা উল্লেখ করেন ।
— পৃষ্ঠা ৮৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।