(১) (২) 00017161715 ইবৃলিস১) ছাড়া সকলেই সিজ্দা করল; সে অস্বীকার করল ও অহ করল | আর সে কাফেরদের এটা সুস্পষ্ট যে, এ সিজ্দা “ইবাদাতের উদ্দেশ্যে হতে পারে না । কেননা, আল্লাহ্ ব্যতীত অপরের “ইবাদাত শির্ক ও কুফরী । কোন কালে কোন শরী'আতে এরূপ কাজের বৈধতার কোন সন্তাবনাই থাকতে পারে না । সুতরাং এর অর্থ এছাড়া অন্য কোন কিছুই হতে পারে না যে, প্রাটানকালের সিজদা আমাদের কালের সালাম, মুসাফাহা, মু'আনাকা, হাতে চুমো খাওয়া এবং সম্মান প্রদর্শনার্থে দাড়িয়ে যাওয়ার সমার্থক ও সমতুল্য ছিল । ইমাম জাসসাস আহ্কামুল কুরআন গ্রন্থে বর্ণনা করেছেন যে, পূর্ববর্তী নবীগণের শরী“আতে বড়দের প্রতি সম্মানসূচক সিজ্দা করা বৈধ ছিল । শরী'আতে মুহাম্মাদীতে তা রহিত হয়ে গেছে । বড়দের প্রতি সম্মান প্রদর্শনের পদ্ধতি হিসেবে এখন শুধু সালাম ও মুসাফাহার অনুমতি রয়েছে । রুকু“ সিজ্দা এবং সালাতের মত করে হাত বেঁধে কারো সম্মানার্থে দাড়ানোকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে ।|আহকামুল কুরআন লিল জাসসাস] এখানে প্রশ্ন থেকে যায়, সিজ্দায়ে তাজিমী বা সম্মানসূচক সিজ্দার বৈধতার প্রমাণ তো কুরআনুল কারীমের উল্লেখিত আয়াতসমুহে পাওয়া যায়, কিন্তু তা রহিত হওয়ার দলীল কি? উত্তর এই যে, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম- এর অনেক হাদীস দ্বারা সিজ্দায়ে তাজিমী হারাম বলে প্রমাণিত হয়েছে । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, “যদি আমি আল্লাহ্ তাআলা বৃহৎ অধিকারের কারণে সিজ্দা করার জন্য স্ত্রীকে নির্দেশ দিতাম, কিন্তু এই শরী“আতে সিজ্দায়ে-তাজিমী সম্পূর্ণ হারাম বলে কাউকে সিজ্দা করা কারো পক্ষে জায়েয নয়” | [মুসনাদে আহমাদঃ ৩/১৫৮] ইবলিস" শব্দের অর্থ হচ্ছে চরম হতাশ' । আর পারিভাষিক অর্থে এমন একটি জ্বিনকে ইবলিস বলা হয় যে আল্লাহ্র হুকুমের নাফরমানী করে আদম ও আদম-সন্তানদের অনুগত ও তাদের জন্য বিজিত হতে অস্বীকৃতি জানিয়েছিল । মানব জাতিকে পথভ্রষ্ট করার ও কেয়ামত পর্যন্ত তাদেরকে ভূল পথে চলার প্রেরণা দান করার জন্য সে আল্লাহ্র কাছে সময় ও সুযোগ প্রার্থনা করেছিল । আসলে শয়তান ও ইবলিস মানুষের মত একটি কায়াসম্পন্ন প্রাণীসত্তা ৷ তাছাড়া সে ফেরেশ্তাদের অন্তর্ভুক্ত ছিল, এ ভুল ধারণাও কারো না থাকা উচিত । কারণ পরবর্তী আলোচনাগুলোতে কুরআন নিজেই তার জ্বিনদের অন্তর্ভুক্ত থাকার এবং ফেরেশতাদের থেকে আলাদা একটি স্বতন্ত্র শ্রেণীর সৃষ্টি হওয়ার ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য পরিবেশন করেছে । হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহঙ্কারও অবশিষ্ট থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না ।”
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।