00017161715 করেছেন; আর তিনি সবকিছু সম্পর্কে সবিশেষ অবগত । . আর স্মরণ করুন, যখন আপনার রব | ০৪9০৬122508 পরা পা তি পাও ফেরেশতাদের বললেন, “নিশ্চয় _... এর অর্থ করা হবে - আকাশ সৃষ্টির ইচ্ছা করলেন ৷ তবে মুজাহিদ রাহিমাহুল্লাহ (১) (২) বলেন, এখানেও উপরে উঠার অর্থ হবে । শেষোক্ত দু'অবস্থায় এ১। শব্দটি যখন আল্লাহ্ তা'আলার সাথে সম্পৃক্ত হবে তখন তা তার একটি সিফাত বা গুণ হিসেবে গণ্য হবে । আর আল্লাহ্র জন্য সে সিফাত বা গুণ কোন প্রকার অপব্যাখ্যা, পরিবর্তন, সদৃশ নির্ধারণ ছাড়াই সাব্যস্ত করা ওয়াজিব । এখানে মূল আরবী শব্দ “মালায়িকা' হচ্ছে বহুবচন | এক বচন “মালাক' | মালাক- এর আসল অর্থ হচ্ছে “বাণী বাহক' | এরই শাব্দিক অনুবাদ হচ্ছে, “যাকে পাঠানো হয়েছে' বা ফেরেশ্তা | ফেরেশৃতা নিছক কিছু কায়াহীন, অস্তিত্হীন শক্তির নাম নয় । বরং এরা সুস্পষ্ট কায়া ও স্বতন্ত্র অস্তিত্বের অধিকারী | আল্লাহ্র বিধান ও নির্দেশাবলী তারা প্রবর্তন করে থাকেন । মূর্খ লোকেরা ভুলক্রমে তাদেরকে আনল্রাহ্র কর্তৃত্ব ও কাজ-কর্মে অংশীদার মনে করে । আবার কেউ কেউ তাদেরকে মনে করে আল্লাহ্র আত্মীয় । এজন্য দেবতা বানিয়ে তাদের পূজা করে । হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “ফেরেশতাদেরকে নূর থেকে তৈরী করা হয়েছে, জ্বিনদেরকে নিম আগুন শিখা হতে । আর আদমকে তা থেকে সৃষ্টি করা হয়েছে যা সম্পর্কে জানিয়ে দেয়া হয়েছে ।” [মুসলিম: ২৯৯৬] অর্থাৎ আদমকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে । অন্য হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ্ তা'আলা আদমকে এমন এক মুষ্ঠি মাটি থেকে তৈরী করেছেন । যে মাটি তিনি সমস্ত যমীন থেকে নিয়েছেন । তাই আদম সন্তানরা যমীনের মতই বৈচিত্ররূপে এসেছে । তাদের মধ্যে লাল, সাদী, কালো এবং এর মাঝামাঝি ধরনের লোক দেখতে পাওয়া যায় । আর তাদের মধ্যে সহজ, পেরেশান, খারাপ ও ভাল সবরকমের সমাহার ঘটেছে ।” [তিরমিযী: ২৯৫৫, আবুদাউদ: ৪৬৯৩, মুসনাদে আহমাদ: ৪8/৪০০, মুস্তাদরাকে হাকিম: ২/২৬১, ২৬২] অর্থাৎ মহান আল্লাহ্ তা'আলা যখন আদম “আলাইহিস্ সালামকে সৃষ্টি করার প্রান্কালে এ সম্পর্কে ফেরেশতাদের পরীক্ষা নেয়ার জন্য তার এ ইচ্ছা প্রকাশ করেন । এতে ইংগিত ছিল যে, তারা যেন এ ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেন | কাজেই ফেরেশতাগণ অভিমত প্রকাশ করলেন যে, মানব জাতির মাঝে এমনও অনেক লোক হবে, যারা শুধু বিশৃংখলা সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে | সুতরাং এদের উপর খেলাফত ও শৃংখলা বিধানের দায়িত্ব অর্পণের কারণ তাদের পুরোপুরি বোধগম্য নয়। এ দায়িত্ব পালনের জন্য ফেরেশৃতাগণই যোগ্যতম বলে মনে হয় | কেননা,
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।