(১) 00017161715 তোমরা সত্যবাদী হও(১)। কালামের মত হয়েছে । ভাষাবিদদের সাক্ষ্য এর সাথে যোগ করে দাও । পবিত্র কুরআনে এ চ্যালেঞ্জ বিভিন্ন স্থানে এসেছে । মক্কী সুরায়ও এমন চ্যালেঞ্জ এসেছিল | বলা হয়েছে, “এ কুরআন আল্লাহ্ ছাড়া অন্য কারো রচনা হওয়া সম্ভব নয় । বরং এর আগে যা নাধিল হয়েছে এটা তার সমর্থক এবং আল কিতাবের বিশদ ব্যাখ্যা । এতে কোন সন্দেহ নেই যে, এটা জগতসমূহের প্রতিপালকের পক্ষ থেকে । তারা কি বলে, “তিনি এটা রচনা করেছেন? বলুন, “তবে তোমরা এর অনুরূপ একটি সুরা নিয়ে আস এবং আল্লাহ্ ছাড়া অন্য যাকে পার ডাক, যদি তোমরা সত্যবাদী হও ।” [সূরা ইউনুস: ৩৭-৩৮] তারপর মদীনায় নাধিল হওয়া সুরাসমূহেও এ ধরনের চ্যালেঞ্জ করা হয়েছে । যেমন, সুরা আল- বাকারাহ এর আলোচ্য আয়াত ।[ইবনে কাসীর] কুরআন নিয়ে যারাই গবেষণা করেছেন, তারা একবাক্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, এর ভাষাগত বাহ্যিক রূপ ও মর্মগত আত্তিক স্বরূপ উভয় দিক দিয়েই এটা অতুলনীয় ৷ মহান আল্লাহ বলেন, “আলিফ-লাম-রা, এ কিতাব প্রজ্ঞাময়, সর্বজ্ঞের কাছ থেকে; এর আয়াতসমূহ সুস্পষ্ট, সুবিন্যত্ত ও পরে বিশদভাবে বিবৃত” । [সূরা হুদ: ১] সুতরাং কুরআনের ভাষা অত্যন্ত সুসংবদ্ধ ও তার মর্ম সৃদুরপ্রসারী ও ব্যাপক | ভাব ও ভাষা উভয় ক্ষেত্রেই তা অতুলনীয় ও বিস্ময়কর । সব সৃষ্টিজগত তার সমকক্ষতার ক্ষেত্রে চূড়ান্ত অক্ষমতার স্বীকৃতি প্রদান করেছে৷ তাতে একদিকে অনুষ্ঠিতব্য ঘটনাবলীও সুস্পষ্টভাবে বিধৃত হয়েছে। ন্যায় অন্যায় ও ভালো মন্দ সম্পর্কিত সব কিছুই সুনিপুণভাবে তাতে উল্লেখ করা হয়েছে । তাই আল্লাহ্ তা“আলা ঘোষণা করলেন, “সত্য ও ন্যায়ের দিক দিয়ে আপনার রব-এর বাণী পরিপূর্ণ । তার বাক্য পরিবর্তন করার কেউ নেই । আর তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ” । [সূরা আল- আন“'আম: ১১৫] অর্থাৎ যে সমস্ত সংবাদ দিয়েছেন সেগুলোর সত্যতা প্রমাণিত | আর যে সমস্ত বিধান দিয়েছেন বিধানদাতা হিসেবে সেগুলোর ন্যায়পরায়ণতা পূর্ণতা প্রাপ্ত হয়েছে । এর প্রতিটি বিষয়ই সত্য ও ন্যায়ের মাপকাঠি ও পথের দিশারী । এতে কোন ধারণাপ্রসূত কথা, রূপকথা কিংবা কাল্পনিক গালগল্প ও মিথ্যাচার যা সাধারণত কবিদের কাব্যে পাওয়া যায়, এতে এর বিন্দুমাত্র ছোয়াও নেই । কুরআনের মজীদের পুরোটাই হচ্ছে উচ্চাঙ্গের কথামালা । অনন্য ভাষাশৈলীতা এবং হৃদয়স্পর্শী উপমায় ভরপুর ৷ আরবী ভাষায় সুপপ্তিত ও গভীর দৃষ্টিসম্পন্ন মনীষীরাই কেবল কুরআনের ভাষারীতি ও ভাব সম্পদের গভীরে প্রবেশ করতে সক্ষম । কুরআন যখন কোন খবর প্রকাশ করে, হোক তা বিস্তারিত বা সংক্ষিপ্ত, আবার তা যদি একবারের জায়গায় বারবারও বলা হয়, তথাপি তার স্বাদ ও মাধুর্ষে বিন্দুমাত্র ব্যত্যয় ঘটে না । যতই পাঠ করবে ততই যেন অজানা এক স্বাদে মন উত্তরোত্তর উদ্বেলিত হয়েই চলবে । তার বারবার পাঠ করলে যেমন সাধারণ পাঠকের ধৈর্ষচ্যুতি ঘটে না। তেমনি অসাধারণ পাঠকরাও অনাগ্রহ প্রকাশ করেন না । আল-কুরআনের ভীতি
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।