(১) 00017161715 * ৮১41 22১। ১.) 9৮, _ আকাশ হতে পানি অবতীর্ণ করে তা 99581552885 দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল | 962555%901984559 উৎপাদন করেছেন । কাজেই তোমরা জেনেশুনে কাউকে আল্লাহ্র সমকক্ষ(১ আয়াতে উল্লেখিত ১-১ শব্দটি এ এর বহুবচন । যার অর্থ সমকক্ষ স্থির করা । এখানে আল্লাহ্র সমকক্ষ স্থির করা থেকে নিষেধ করা হয়েছে । এ সমকক্ষ স্থির করাটাই শির্ক । আর শির্ক হচ্ছে সবচেয়ে বড় গোনাহ্ । আব্দুল্লাহ্ ইবনে মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলোঃ “আল্লাহ্র নিকট সবচেয়ে বড় গোনাহ্ কোনটি? তিনি বললেন, “আল্লাহ্র সাথে কাউকে শরীক করা, অথচ তিনি সৃষ্টি করেছেন... । [বুখারীঃ ৪৪৭৭] শির্কের প্রকারভেদঃ শির্ক দু'প্রকার, যথা- বড় শির্ক ও ছোট শির্ক । বড় শির্ক আবার দু'প্রকার | আল্লাহ্র রুবুবিয়্যাত তথা প্রভৃত্বে শির্ক করা | আল্লাহ্র উলুহিয়্যাত তথা “ইবাদাতে শির্ক করা । আল্লাহ্র রুবুবিয়্যাত বা প্রস্ৃত্বে শির্ক দু'ভাবে হয়ে থাকে - ১) জগতের রব বা পালনকর্তা আল্লাহ্র অস্তিত্বকে স্বীকার না করা যেমন কম্যুনিষ্ট, নাস্তিক, মুলহিদ ইত্যাদি সম্প্রদায় । আল্লাহ্র নাম, গুণ ও কর্মকাণ্ডকে স্বীকার না করা, যেমন- ঈসমা“ঈলী সম্প্রদায়, বাহাই সম্প্রদায়, বুহরা সম্প্রদায়, জাহমিয়া ও মু'তাজিলা সমপ্রদায় । অনুরূপভাবে আল্লাহ্ ও বান্দার মধ্যে পার্থক্য না করে সৃষ্টি ও প্রষ্টীকে এক করে দেখা যেমন ওয়াহদাতুল অজুদে বিশ্বাসী সম্প্রদায়, যারা মনে করে যে, আল্লাহ্ কোন কিছুর সুরত ইখতিয়ার করে তাতে নিজেকে প্রকাশ করেন যেমন, হুলুলী সম্প্রদায় এবং যারা বিশ্বাস করে যে, কারো পক্ষে আল্লাহ্র সাথে একাকার হয়ে যাওয়া সম্ভব | ২) জগতের রব বা পালনকর্তা আল্লাহ্র সত্তা, নাম, গুণাবলী ও তাঁর কর্মকাণ্ডে কাউকে সমকক্ষ নির্ধারণ করা । ক) আল্লাহ্র স্বত্বার সমকক্ষ কোন সত্তা নির্ধারণ করার মত কোন শির্ক বনী আদমের মধ্যে বিরল | এ ধরণের দাবী প্রথম নমরূদ করেছিল, কিন্তু ইবরাহীম “আলাইহিস্ সালাম-এর সাথে বিতর্কে সে তার সে দাবীর সপক্ষে যুক্তি দেখাতে ব্যর্থ হয়ে হেরে গিয়েছিল ৷ অনুরূপভাবে ফির“'আউনও প্রকাশ্যে এ ধরণের দাবী করেছিল । আল্লাহ্ তাকে স্বপরিবারে দলবলসহ ধ্বংস করে তার দাবীর অসারতা দেখিয়ে দিয়েছিলেন । খ) আল্লাহ্র নামসমূহের কোন নাম অন্য কারো জন্য সাব্যস্ত করার মত শির্ক বিভিন্ন জাতিতে বিদ্যমান | যারাই তাদের উপাস্যদেরকে আল্লাহ্র নামের মত নাম দেয় তারাই এ ধরণের শির্কে লিপ্ত । যেমন হিন্দুগণ তাদের বিভিন্ন অবতারকে আল্লাহ্র নামসমূহের মত নাম দিয়ে থাকে । অনুরূপভাবে কোন কোন বাতেনী গ্রুপের লোকেরা যেমন, দ্রুজ সম্প্রদায়, নুসাইরী সম্প্রদায়, আগাখানী ঈসমাঈলী সম্প্রদায় তাদের ঈমামদেরকে আল্লাহ্র নামসমূহে অভিহিত করে ।
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।