Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

২২৯, (১) (২) 00017161715 ০ টানি টিটি, হে মানুষ১! তোমরা তোমাদের 25৩52695880 সেই রব-এর€১ ইবাদাত কর যিনি (08564255555 এর মাধ্যমে আরও স্পষ্ট হয়ে যায় যে, মুমিনরা দু'ভাগে বিভক্ত | এক. সাবেকুন বা মুকাররাবুন, দুই. আসহাবুল ইয়ামীন, আবরার বা সাধারণ মুমিন । আর কাফেররা দু'ভাগে বিভক্ত: এক. অনুসৃত, বা কুফরির দিকে আহবানকারী কাফের দল, দুই. অনুসারী বা অনুসরণকারী সাধারণ কাফেররা । অনুরূপভাবে মুনাফিকদেরও শ্রেণী দুর্টট । প্রথম শ্রেণীর মুনাফিক হচ্ছে সেসব কট্টর মুনাফিক যাদের অন্তরে ঈমানের লেশমাত্র নেই । দ্বিতীয় শ্রেণীর মুনাফিকের অন্তরে ঈমানের কিছু থাকলেও নিফাকের সব চরিত্র তাদের মধ্যে বিদ্যমান । [ইবনে কাসীর] আয়াতে উল্লেখিত “নাস' আরবী ভাষায় সাধারণভাবে মানুষ অর্থে ব্যবহৃত হয় | ফলে পূর্বে আলোচিত মানব সমাজের মুমিন-কাফির ও মুনাফিক এ তিন শ্রেণীই এ আহ্বানের অন্তর্ভূক্ত । তাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে, “তোমাদের রব-এর ইবাদাত কর" । ইবাদাতের আভিধানিক অর্থ নম্র ও অনুগত হওয়া ।আর শরী“আতের পরিভাষায় ইবাদাত হচ্ছেঃ “আল্লাহ্‌ তা'আলা ভালবাসেন এবং পছন্দ করেন এমন সব প্রকাশ্য-অপ্রকাশ্য কথা ও কাজের ব্যাপক একটি নাম” । এ সমস্ত কথা ও কাজ পরিপূর্ণ ভালবাসা ও পরিপূর্ণ বিনয়ের সাথে আল্লাহ্র জন্য আদায় করলেই তা আমাদের পক্ষ থেকে ইবাদাত বলে গণ্য হবে । সুতরাং আল্লাহ্‌ এবং তার রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বিষয়ের ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন যে, আল্লাহ্‌ তা'আলা সেসব কাজ বা কথা ভালবাসেন তার বাইরে কোন কিছুর মাধ্যমে আমরা তার “ইবাদাত করতে পারব না । ইবাদাতের ভিত্তি তিনটি রুকনের উপর স্থাপিত । এক. আল্লাহ্‌ তা'আলার জন্য পরিপূর্ণ ভালবাসা পোষণ করা । যেমন মহান আল্লাহ্‌ বলেনঃ “আর যারা ঈমান এনেছে তারা আল্লাহ্‌কে সর্বাধিক ভালবাসে” । [সূরা আল-বাকারাহঃ ১৬৫] দুই. পরিপূর্ণ আশা পোষণ করা । যেমন মহান আন্মাহ্‌ বলেনঃ “এবং তারা তার দয়া প্রত্যাশী করে” । [সুরা আল- ইসরাঃ ৫৭] তিন. আল্লাহ্‌কে পরিপূর্ণভাবে ভয় করা ৷ যেমন মহান আল্লাহ্‌ বলেনঃ “এবং তারা তার শাস্তিকে ভয় করে” । [সুরা আল-ইসরাঃ ৫৭] এ ক্ষেত্রে রব' শব্দের পরিবর্তে “আল্লাহ্‌ বা তার গুণবাচক নামসমূহের মধ্য থেকে অন্য যেকোন একটা ব্যবহার করা যেতে পারত, কিন্তু তা না করে রব" শব্দ ব্যবহার করে বুঝানো হয়েছে যে, এখানে দাবীর সাথে দলীলও পেশ করা হয়েছে । কেননা, ইবাদাতের যোগ্য একমাত্র সে সন্তাই হতে পারে, যে সত্তা তাদের লালন-পালনের দায়িত্ব গ্রহণ করেছেন । যিনি বিশেষ এক পালননীতির মাধ্যমে সকল গুণে গুনান্িত করে মানুষকে প্রকৃত মানুষে পরিণত করেছেন এবং পার্থিব জীবনে বেঁচে থাকার সকল ব্যবস্থাই করে দিয়েছেন । মানুষ যত মূর্খই হোক এবং নিজের জ্ঞান-বুদ্ধি ও দৃষ্টিশক্তি যতই হারিয়ে থাকুক না কেন, একটু চিন্তা করলেই বুঝতে পারবে যে, পালনের সকল দায়িত্ব নেয়া আল্লাহ্‌ ব্যতীত অন্য কারো পক্ষেই সম্ভব নয় । আর সাথে সাথে এ কথাও উপলব্ধি করতে পারবে যে মানুষকে অগণিত এ নেয়ামত না পাথর-নির্মিত কোন মূর্তি

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।