Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

(১) 00017161715 তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি হরণ করতে পারেন । নিশ্চয় আল্লাহ্‌ সবকিছুর উপর ক্ষমতাবান) | অপছন্দ করে কানে আঙুল দিত । কিন্তু মুনাফেকরা যত ব্ব্রতই হোক তারা কোনভাবেই নিরাপত্তা লাভ করতে পারবে না । কারণ আল্লাহ্‌ তাদেরকে তার জ্ঞান, ক্ষমতা ও শক্তি দ্বারা পরিবেষ্টন করে আছেন । তারা কোনভাবেই তার হাত থেকে নিষ্কৃতি পাবে না বা তাকে অপারগও করে দিতে পারবে না । বরং আল্লাহ্‌ তাদের কর্মকাণ্ডের সু্ম্াতিসুন্ষ্ হিসাব করে সে অনুসারে তাদেরকে শাস্তি দেবেন ।[তাফসীর আস-সা'দী] ইবনে কাসীর বলেন, এই দ্বিতীয় উপমা সেই মুনাফিকদের জন্য যাদের কাছে সত্য কখনো কখনো প্রকাশ হয়ে পড়ে । আবার কখনো তারা সন্দেহে পতিত হয় । সন্দেহের সময় তাদের দৃষ্টান্ত হচ্ছে বৃষ্টির মত । এই বৃষ্টি এখানে অন্ধকার অবস্থায়ই বর্ষিত হয় | সে অন্ধকার হচ্ছে, সংশয়, অবিশ্বাস ও দ্বিধা-দ্ন্ | তদুপরি তারা থাকে সীমাহীন ভীতিপ্রদ অবস্থায় । সুতরাং সত্য যখন সে চিনতে পায়, তখন সে তা নিয়ে সে কথা বলে এবং এর অনুসরণও করে, কিন্তু যখন তাদের দোদুল্য মন কুফরের দিকে ঝুঁকে পড়ে, তখন হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় । কেয়ামতের দিনেও তাদের অবস্থা হবে এই যে, যখন লোকদেরকে তাদের ঈমান অনুযায়ী নূর দেয়া হবে, কেউ পাবে বহু মাইল পর্যন্ত, আবার কেউ কেউ তার চেয়েও বেশী, কেউ তার চেয়ে কম, এমনকি শেষ পর্যন্ত কেউ এতটুকু পাবে যে, কিছুক্ষণ আলোকিত হয়ে আবার তা অন্ধকার হয়ে যাবে । কিছু লোক এমনও হবে যে, তারা একটু গিয়েই থেমে যাবে, আবার কিছু দূর পর্যন্ত আলো পাবে, আবার তা নিবে যাবে । আবার এমন কিছু লোকও হবে যাদের আলো সম্পূর্ণভাবে নিভে যাবে | এরাই হচ্ছে প্রকৃত মুনাফিক, যাদের ব্যাপারে আল্লাহ্‌ বলেছেন, “সেদিন মুনাফিক পুরুষ ও মুনাফিক নারীরা যারা ঈমান এনেছে তাদেরকে বলবে, “তোমরা আমাদের জন্য একটু থাম, যাতে আমরা তোমাদের নূরের কিছু গ্রহণ করতে পারি । বলা হবে, তোমরা তোমাদের পিছনে ফিরে যাও ও নুরের সন্ধান কর” | [সূরা আল-হাদীদ: ১৩] উপরোক্ত আলোচনা থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে পড়েছে যে, পবিত্র কুরআনের প্রথম থেকে এ পযন্ত মানুষকে কয়েক শ্রেনীতে ভাগ করা হয়েছে । এক. খাঁটি মুমিন । সুরা আল-বাকারার প্রথম চার আয়াতে তাদের পরিচয় দেয়া হয়েছে । দুই. খাঁটি কাফের । তাদের বর্ণনা পরবর্তী দুই আয়াতে প্রদত্ত হয়েছে । তিন. মুনাফিক, যারা আবার দুশ্রেণীর । প্রথম. খাঁটি মুনাফেক | আগুন জ্বালানোর উপমা দিয়ে তাদের পরিচয় তুলে ধরা হয়েছে । দ্বিতীয়. সন্দেহের দোলায় দোদুল্যমান মুনাফিক | তারা কখনো ঈমানের আলোকে আলোকিত হয়, কখনো কুফরীর অন্ধকারে নিমজ্জিত হয় । বজ্র ও বিদ্যুতের উদাহরণ পেশ করে তাদেরকে চিহ্নিত করা হয়েছে । প্রথম দলের অবস্থা থেকে তাদের মুনাফেকী একটু নরম | এ বর্ণনার সাথে সুরা আন-নুরের ৩৫ নং আয়াতের বর্ণনার কোন কোন দিকের মিল রয়েছে ইবনে কাসীর]

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।