Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ 1499
📝 Text 📖 PDF

00017161715 ১১. আর যখন তাদেরকে বলা হয়, ₹ ৮৮৮৫৮ “তোমরা যমীনে ফাসাদ সৃষ্টি করো 9৫52:০৫5$ না", তারা বলে, “আমরা তো কেবল ধনকারী*১) । বিরত থাক” । [সুরা আল-হাজ্জ:৩০] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি (১) (২) ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা মিথ্যা থেকে বেঁচে থাক | কেননা, মিথ্যা ঈমান দূর করে” ।[মুসনাদে আহমাদ: ১/৫] আবুল আলীয়া বলেন, “ফাসাদ সৃষ্টি করো না” অর্থাৎ যমীনে আল্লাহ্‌র অবাধ্য হয়ো না। মুনাফিকদের ফাসাদ সৃষ্টির অর্থই হচ্ছে, যমীনের বুকে আল্লাহ্র নাফরমানী ও অবাধ্যতা অবলম্বন । কেননা, যে কেউ যমীনে আল্লাহ্‌র অবাধ্য হবে, অথবা অবাধ্যতার নির্দেশ দিবে সে অবশ্যই যমীনের বুকে ফাসাদ সৃষ্টি করল । কারণ, আসমান ও যমীন একমাত্র আল্লাহ্র আনুগত্যের মাধ্যমেই প্রতিষ্ঠিত থাকে ।[আত-তাফসীরুস সহীহ] যেহেতু মুমিনদেরকে মুনাফিকদের মৌখিক ঈমান ধোঁকায় ফেলে, অতএব নিফাকের ফাসাদ সুস্পষ্ট | কেননা, তারা প্রতারণামূলক চটকদার কথা বলে মুমিনদেরকে ভুলিয়ে রাখে এবং মুমিনদের অভ্যন্তরীন কথা নিয়ে কাফের বন্ধুদের বন্ধুত্ব রক্ষা করে । তারা এ ফাসাদকে মীমাংসা মনে করছে । তারা মনে করছে, আমরা মুমিন ও কাফিরের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করছি যেন উভয় দলের মধ্যে আপোস ও শান্তি বজায় রাখতে পারি । তারা মনে করছে, তারা মুমিন ও আহলে কিতাবদের মধ্যে আপোস- রফা চালাচ্ছে । এর জবাবে আল্লাহ্‌ তা'আলা বলছেন যে, মনে রেখ তারা যেটাকে আপোস বা মীমাংসা মনে করছে সেটাই আসলে ফাসাদের মূল সূত্র | কিন্তু তারা তাদের অজ্ঞতার কারণে সেটাকে ফাসাদ হিসেবেই মনে করছে না । [ইবনে কাসীর] মূলত: মুনাফিকদের স্থায়ী কোন নীতি নেই । সুযোগ বুঝে তারা তাদের অবস্থান পরিবর্তন করে । রাসূলুল্লাহ্‌ সান্লান্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “মুনাফিকের উদাহরণ হলো এ ছাগীর ন্যায় যা দু* পাল পাঠা ছাগলের মাঝখানে অবস্থান করে । জৈবিক তাড়নায় সে উভয় পালের পাঁঠাদের কাছেই যাতায়াত করে । সে বুঝতে পারে না কার অনুসরণ করা দরকার |” [মুসলিম:২৭৮৪] মোটকথা: মুনাফিক ব্যক্তিতৃহীন | মহান আল্লাহ্‌ মুনাফিকদের এ চরিত্রের কথা ঘোষণা করে বলেন, “তারা দোটানায় দোদুল্যমান, না এদের দিকে, না ওদের দিকে!” [সূরা আন-নিসা: ১৪৩] কাতাদাহ বলেন, মুনাফিকের চরিত্র সম্পর্কে অনেকে বলে থাকেন যে, তাদের সবচেয়ে খারাপ চরিত্র হচ্ছে, তারা মুখে যা বলে অন্তরে তা অস্বীকার করে । আর কর্মকাণ্ডে তার বিপরীত করে ৷ এক অবস্থায় সকালে উপনীত হয় তো অন্য অবস্থায় তার সন্ধ্যা হয়। সন্ধা যে অবস্থায় হবে, সকাল হবে তার বিপরীত অবস্থায় । নৌকার মত নড়তে থাকে, যখনই কোন বাতাস জোরে প্রবাহিত হয়, সে বাতাসের সাথে নিজেকে প্রবাহিত করে ।[আত-তাফসীরুসসহীহ]

— Page 62 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.