১০, (১) (২) 00017161715 তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি । ৮৮০৭০: অতঃপর আল্লাহ্ তাদের ব্যাধি আরও 9০565৬28115 বাড়িয়ে দিয়েছেন১), । আর তাদের জন্য রয়েছে কষ্টদায়ক শাস্তি, কারণ তারা মিথ্যাবাদী) | এ আয়াতে বলা হয়েছে যে, তাদের অন্তর রোগাক্রান্ত বা অসুস্থ । তাই আল্লাহ্ তাআলা তাদের এ রোগকে আরও বাড়িয়ে দিয়েছেন । রোগ সে অবস্থাকেই বলা হয়, যে অবস্থায় মানুষ স্বাভাবিক অবস্থার বাইরে চলে যায় এবং তাদের কাজ-কর্মে বিল্ন সৃষ্টি হয় । যার শেষ পরিণাম ধ্বংস ও মৃত্যু । এ আয়াতে তাদের অন্তর্নিহিত কুফরকে রোগ বলা হয়েছে যা আত্মিক ও দৈহিক উভয় বিবেচনায়ই বড় রোগ । রূহানী ব্যাধি তো প্রকাশ্য; কেননা, প্রথমতঃ এ থেকে স্বীয় পালনকর্তার না-শোকরি ও অবাধ্যতা সৃষ্টি হয় । যাকে কুফর বলা হয়, তা মানবাত্সার জন্য সর্বাপেক্ষা কঠিন ব্যাধি ৷ মানবসভ্যতার জন্যও অত্যন্ত ঘৃণ্য দোষ । দ্বিতীয়তঃ দুনিয়ার হীন উদ্দেশ্য হাসিল করার জন্য সত্যকে গোপন করা এবং স্বীয় অন্তরের কথাকে প্রকাশ করার হিম্মত না করা - এ ব্যাপারটিও অন্তরের বড় রোগ । মুনাফেকদের দৈহিক রোগ এজন্য যে, তারা সর্বদাই এ ভয়ের মধ্যে থাকে যে, না জানি কখন কোথায় তাদের ত স্বরূপ প্রকাশ হয়ে পড়ে । দিনরাত এ চিন্তায় ব্যস্ত থাকাও একটা মানসিক ও রীরিক ব্যাধিই বটে । তাছাড়া এর পরিণাম অনিবার্ষভাবেই ঝগড়া ও শত্রুতা । কেননা, মুসলিমদের উন্নতি ও অগ্রগতি দেখে তারা সবসময়ই হিংসার আগুনে দগ্ধ হতে থাকে, কিন্তু সে হতভাগা নিজের অন্তরের কথাটুকুও প্রকাশ করতে পারে না। ফলে সে শারিরীক ও মানসিকভাবে অসুস্থ থাকে | “আল্লাহ্ তাদের রোগকে আরও বাড়িয়ে দিয়েছেন”-এর অর্থ এই যে, তারা যেহেতু তাদের অন্তরকে ব্যাধি দিয়ে কলুঘিত করেছে সেহেতু তাদের এ কলুষতা দিন দিন বাড়তেই থাকবে । এখানে মূলতঃ যা বুঝানো হয়েছে তা হলো, আল্লাহ্ তাআলা কারও উপর যুলুম করেন না। কেউ খারাপ পথে চলতে না চাইলে তাকে সে পথে জোর করে চলতে বাধ্য করেন না৷ এ কথা কুরআনের অন্যান্য আয়ীতেও এসেছে । যেমন, সুরা আল-মায়েদার ৪৯, সুরা আল-আন“আমের ১১০, সূরা আত-তাওবাহর ১২৫, সূরা আস্-সফ্ফ -এর ৫নং আয়াতে সুস্পষ্টভাবে বুঝানো হয়েছে যে, রাস ারানি সার পরিণতি খারাপ হয়েছে । আর হিদায়াতও নসীব হয়নি ৷ মুনাফিকদের এমন দু'টি চরিত্র ছিল যে, তারা নিজেরা মিথ্যা বলত, অপরকেও মিথ্যাবাদী বলত | [ইবনে কাসীর] এর দ্বারা বোঝা যায় যে, মিথ্যা বলার অভ্যাসই তাদের প্রকৃত অন্যায় । এ বদ-অভ্যাসই তাদেরকে কুফর ও নিফাক পর্যন্ত পৌছে দিয়েছে । এ জন্যই অন্যায়ের পর্যায়ে যদিও কুফর ও নিফাকই সর্বাপেক্ষা বড়, কিন্তু এসবের ভিত্তি ও বুনিয়াদ হচ্ছে মিথ্যা | তাই আল্লাহ্ তা'আলা মিথ্যা বলাকে মূর্তিপূজার সাথে যুক্ত করে বলেছে, “মূর্তিপূজার অপবিভ্রতা ও মিথ্যা বলা হতে
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।