Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

(১) 00017161715 রয়েছে যারা বলে, 'আমরা আল্লাহ্‌ 6৫52285598। ও শেষ দিবসে ঈমান এনেছি”, অথচ তারা মুমিন নয় । আল্লাহ্‌ এবং মুমিনদেরকে তারা] ৬৮/96/1954 প্রতারিত করে । বস্ততঃ তারা 80%58 ১৫৫ নিজেদেরকেই নিজেরা প্রতারিত করছে, অথচ তারা তা বুঝে না । মুনাফেকী পাঁচ ভাবে হয়ে থাকেঃ এর প্রমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণীঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ মুনাফিকের নিদর্শন হলো তিনটিঃ কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খিয়ানত করে | [বুখারী: ৩৩, মুসলিম: ৫৯] অপর বর্ণনায় এসেছেঃ ঝগড়া করলে অকথ্য গালি দেয়, চুক্তিতে উপনীত হলে তার বিপরীত কাজ করে ।[যুসলিম: ৫৮, নাসায়ী: ৫০২০] এ জাতীয় নিফাক দ্বারা ঈমানহারা হয় না ঠিকই কিন্তু এ জাতীয় নিফাক আকীদাগত নিফাকের মাধ্যম | সুতরাং মুমিনের কর্তব্য হবে এ জাতীয় নিফাক হতে নিজেকে দূরে রাখা | [আল-ওয়াজিবাতুল মুতাহাত্তিমাত] উপরোক্ত দু'টি আয়াতে মুনাফিকদের সম্পর্কে মন্তব্য করা হয়েছে যে, কিছুসংখ্যক লোক আছে, যারা বলে, আমরা ঈমান এনেছি, অথচ তারা আদৌ ঈমানদার নয়, বরং তারা আল্লাহ্‌ তা'আলা ও মুমিনদের সাথে প্রতারণা করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকেই প্রতারিত করছে না । এতে তাদের ঈমানের দাবীকে মিথ্যা প্রতিপন্ন করা হয়েছে যে, তাদের এ দাবীও মূলতঃ প্রতারণামূলক | এটা বাস্তব সত্য যে, আল্লাহ্‌কে কেউ ধোকা দিতে পারে না এবং তারাও একথা হয়ত ভাবে না যে, তারা আল্লাহ্‌কে ধোকা দিতে পারবে, বরং রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের সাথে ধোকাবাজি করার জন্যই বলা হয়েছে যে, তারা আল্লাহ্র সাথে ধোকাবাজি করছে । এসব লোক প্রকৃত প্রস্তাবে আত্ম-প্রবঞ্চনায় লিপ্ত । কেননা, আল্লাহ্‌ তাআলা সমস্ত ধোকা ও প্রতারণার উর্ধ্বে । অনুরূপ তার রাসূল এবং মুমিনগণও ওহীর বদৌলতে ছিলেন সমস্ত ধোকা-প্রতারণা থেকে নিরাপদ | কারও পক্ষে তাদের কোন ক্ষতি করা ছিল অস্বাভাবিক । পরক্তব তাদের এ ধোকার ক্ষতিকর পরিণতি দুনিয়া ও আখেরাতে উভয় ক্ষেত্রে তাদেরই উপর পতিত হত । মুনাফিকরা ধারণা করত যে, তারা আল্লাহ ও মুমিনদেরকে ধোকা দিচ্ছে । তাদের ধারণা অনুসারে আল্লাহ তাদের সম্পর্কে জানিয়েছেন যে, তারা আল্লাহ্‌ ও ঈমানদারদেরকে ধোকা দিচ্ছে । পবিত্র কুরআনের অন্যত্রও অনুরূপ আয়াত এসেছে, “যে দিন আল্লাহ্‌ পুনরুখিত করবেন তাদের সবাইকে, তখন তারা আল্লাহ্র কাছে সেরূপ শপথ করবে যেরূপ শপথ তোমাদের কাছে করে এবং তারা মনে করে যে, এতে তারা ভাল কিছুর উপর রয়েছে । সাবধান! তারাই তো প্রকৃত মিথ্যাবাদী” [সূরা আল-মুজাদালাহ: ১৮] সুতরাং তাদের ধারণা যে ভূল তা আল্রাহ্‌ তা'আলা প্রকাশ করে দিলেন ।

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।