Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

২) ৩) ৪) ৫) 00017161715 অপেক্ষা অধিক যালিম আর কে? জাহান্নামেই কি কাফিরদের আবাস নয়”? [সুরা আল-“আন্কাবৃতঃ ৬৮] অস্বীকার ও অহংকারের মাধ্যমে কুফ্রঃ এটা এভাবে হয় যে, রাসূলের সত্যতা এবং তিনি যে আল্লাহ্‌র পক্ষ থেকে সত্য নিয়ে এসেছেন সে সম্পর্কে জ্ঞাত থাকা, কিন্তু অহংকার ও হিংসাবশতঃ তার হুকুম না মানা এবং তার নির্দেশ না শোনা । এর দলীল আল্লাহ্‌র বাণীঃ “যখন আমরা ফেরেশতাদের বললাম, আদমকে সিজদা কর, তখন ইবলীস ব্যতীত সকলেই সিজদা করল । সে অমান্য করল ও অহংকার করল । সুতরাং সে কাফিরদের অন্তর্ভুক্ত হল” । [সুরা আল-বাকারাহ্‌ঃ ৩৪] ₹শয়-সন্দেহের কুফ্রঃ আর তা হল রাসূলগণের সত্যতা এবং তারা যা নিয়ে এসেছেন সে সম্পর্কে ইতস্তত করা এবং দৃঢ় বিশ্বাস না রাখা ৷ একে ধারণা সম্পর্কিত কুফ্রও বলা হয় । আর ধারণা হল একীন ও দৃঢ় বিশ্বাসের বিপরীত । এর দলীল আল্লাহ্‌ তা“আলার বাণীঃ “আর নিজের প্রতি যুলুম করে সে তার উদ্যানে প্রবেশ করল । সে বলল, আমি মনে করি না যে, এটি কখনো ধ্বংস হয়ে যাবে । আমি মনে করি না যে, কিয়ামত হবে । আর আমি যদি আমার রবের নিকট প্রত্যাবর্তিত হই-ই, তবে আমি তো নিশ্চয়ই এ অপেক্ষা উৎকৃষ্ট স্থান পাব । তদুত্তরে তার বন্ধু বিতর্কমূলকভাবে জিজ্ঞাসা করতঃ তাকে বলল, তুমি কি তাকে অস্বীকার করছ যিনি তোমাকে সৃষ্টি করেছেন মৃত্তিকা ও পরে শুক্র হতে এবং তার পর পূর্ণাঙ্গ করেছেন পুরুষ আকৃতিতে? কিন্তু তিনিই আল্লাহ্‌ আমার রব এবং আমি কাউকেও আমার রবের শরীক কৰি না” | [সূরা আল-কাহ্ফঃ ৩৫-৩৮] বিমুখ থাকার মাধ্যমে কুফরঃ এছারা উদ্দেশ্য হল দ্বীন থেকে পরিপূর্ণভাবে বিমুখ থাকা এমনভাবে যে, স্বীয় কর্ণ, হৃদয় ও জ্ঞান দ্বারা এ আদর্শ থেকে দুরে থাকা যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ে এসেছেন । এর দলীল আল্লাহ্‌র বাণীঃ “কিন্তু যারা কুফ্রী করেছে তারা সে বিষয় থেকে বিমুখ যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে” । [সূরা আল-আহকাফঃ ৩] নিফাকের মাধ্যমে কুফ্রঃ এদ্বারা বিশ্বাসগত নিফাক বুঝানো উদ্দেশ্য, যেমন ঈমানকে প্রকাশ করে গোপনে কুফর লালন করা | এর দলীল আল্লাহ্‌র বাণীঃ “এটা এজন্য যে, তারা ঈমান আনার পর কুফরী করেছে । ফলে তাদের হৃদয়ে মোহর মেরে দেয়া হয়েছে । অতএব তারা বুঝে না” | [সূরা আল-মুনাফিকৃনঃ ৩] দ্বিতীয়তঃ ছোট কুফ্র, এ ধরনের কুফরে লিপ্ত ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যাবে না এবং চিরতরে জাহান্নামে অবস্থান করাকেও তা অপরিহার্য করে না। এ কুফরে লিপ্ত ব্যক্তির ক্ষেত্রে শুধু কঠিন শাস্তির ধমক এসেছে । এ প্রকার কুফ্র হল নেয়ামত অস্বীকার করা । কুরআন ও সুন্নার মধ্যে বড় কুফর পর্যন্ত পৌছে না এ রকম যত কুফরের উল্লেখ এসেছে, তার সবই এ প্রকারের অন্তর্গত । এর উদাহরণের মধ্যে রয়েছে, আল্লাহ্‌ তাআলার বাণীঃ “আল্লাহ্‌ দৃষ্টান্ত দিচ্ছেন

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।