(১) 00017161715 করেন এবং তাদেরকে আমরা যা দান থেকে বিভিন্ন বর্ণনায় ঈমান বিল গায়েবের বিভিন্ন উদাহরণ পেশ করা হয়েছে । কেউ বলেছেন, কুরআন | আবার কেউ বলেছেন, জান্নাত ও জাহান্নাম | |আত- তাফসীরুস সহীহ:৯৯] এ সবগুলোই ঈমান বিল গায়েবের উদাহরণ । ঈমানের ছয়টি রুকন সংক্রান্ত যাবতীয় বিষয়াদি ঈমান বিল গায়েবের মূল অংশ । “সালাত'-এর শাব্দিক অর্থ হচ্ছে প্রার্থনা বা দো'আ । শরী'আতের পরিভাষায় সে বিশেষ “ইবাদাত, যা আমাদের নিকট “নামায' হিসেবে পরিচিত । কুরআনুল কারীমে যতবার সালাতের তাকীদ দেয়া হয়েছে - সাধারণতঃ ইকামত" শব্দের দ্বারাই দেয়া হয়েছে । সালাত আদায়ের কথা শুধু দু'এক জায়গায় বলা হয়েছে । এ জন্য “ইকামাতুস সালাত' (সালাত প্রতিষ্ঠা)-এর মর্ম অনুধাবন করা উচিত । “ইকামত” এর শাব্দিক অর্থ সোজা করা, স্থায়ী রাখা । সাধারণতঃ যেসব খুঁটি, দেয়াল বা গাছ প্রভৃতির আশ্রয়ে সোজাভাবে দীড়ানো থাকে, সেগুলো স্থায়ী থাকে এবং পড়ে যাওয়ার আশংকা কম থাকে ৷ এজন্য “ইকামত, স্থায়ী ও স্থিতিশীল অর্থেও ব্যবহৃত হয় । কুরআন ও সুন্নাহর পরিভাষায় “ইকামাতুস সালাত' অর্থ, নির্ধারিত সময় অনুসারে যাবতীয় শর্তাদি ও নিয়মাবলী রক্ষা করে সালাত আদায় করা । শুধু সালাত আদায় করাকে “ইকামাতুস সালাত" বলা হয় না। সালাতের যত গুণাবলী, ফলাফল, লাভ ও বরকতের কথা কুরআন হাদীসে বর্ণনা করা হয়েছে, তা সবই “ইকামাতুস সালাত” (সালাত প্রতিষ্ঠা)-এর সাথে সম্পর্কযুক্ত । যেমন, কুরআনুল কারীমে আছে - “নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অশ্লীল ও গহিত কাজ থেকে বিরত রাখে | [সুরা আল-আনকাবৃত:৪৫] বস্তত: সালাতের এ ফল ও ক্রিয়ার তখনই প্রকাশ ঘটবে, যখন সালাত উপরে বর্ণিত অর্থে প্রতিষ্ঠা করা হবে । এ জন্য অনেক সালাত আদায়কারীকে অশ্লীল ও ন্যক্কারজনক কাজে জড়িত দেখে এ আয়াতের মর্ম সম্পর্কে সন্দেহ পোষণ করা ঠিক হবে না। কেননা, তারা সালাত আদায় করেছে বটে, কিন্তু প্রতিষ্ঠা করেনি । সুতরাং সালাতকে সকল দিক দিয়ে ঠিক করাকে প্রতিষ্ঠা করা বলা হবে । ইন্বামত' অর্থে সালাতে সকল ফরয-ওয়াজিব, সুনাত, মুস্তাহাব পরিপূর্ণভাবে আদায় করা, এতে সব সময় সুদৃঢ় থাকা এবং এর ব্যবস্থাপনা সুদৃঢ় করা সবই বোঝায় । তাছাড়া সময়মত আদায় করা | সালাতের রুকু, সাজদাহ, তিলাওয়াত, খুশু, খুযু ঠিক রাখাও এর অন্তর্ভূক্ত । [ইবনে কাসীর] ফরয-ওয়াজিব, সুন্নাত ও নফল প্রভৃতি সকল সালাতের জন্য একই শর্ত । এক কথায় সালাতে অভ্যস্ত হওয়া ও তা শরী“আতের নিয়মানুযায়ী আদায় করা এবং এর সকল নিয়ম-পদ্ধতি যথার্থভাবে পালন করাই ইব্বামতে সালাত । তন্মধ্যে রয়েছে - জামাআতের মাধ্যমে সালাত আদায়ের ব্যবস্থা করা । আর তা বাস্তাবায়নের জন্য সকল ক্ষমতা প্রয়োগ করা । প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে তার তদারকির ব্যবস্থা করা । আল্লাহ্ তাআলা ইসলামী কল্যাণ-রাষ্ট্রের যে রূপরেখা প্রণয়ন করেছেন তার মধ্যে সালাত কায়েম করাকে রাষ্ট্রীয় ক্ষমতাসীনদের অন্যতম কর্ম বলে ঘোষণা
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।