00017161715 ৪- সূরা আন-নিসা পারা ৫ ৪৬৮ ৩ ৮১০৮ ৪1 এএ| 2) _£ সালাম করলে ইহ জীবনের সম্পদের ৯5%03490৩5 2৫ আশায় তাকে বলো না, “তুমি রিট রো মুমিন নও১), কারণ আল্লাহ্র কাছে প্রণিধানযোগ্য ও স্মরণযোগ্য যে, যে ব্যক্তি নিজেকে মুসলিম বলে, কুরআন ও হাদীস (১) অনুযায়ী তাকে কাফের বলা বা মনে করা বৈধ নয় । এর সুস্পষ্ট অর্থ এই যে, কুফরের নিশ্চিত লক্ষণ, এরূপ কোন কথা বা কাজ যতক্ষণ তার দ্বারা সংঘটিত না হবে, ততক্ষণ তার ইসলামী স্বীকারোক্তিকে বিশুদ্ধ মনে করা হবে এবং তাকে মুসলিমই বলা হবে । তার সাথে মুসলিমের মতই ব্যবহার করা হবে এবং তার আত্তরিক অবস্থা নিয়ে আলোচনা করার অধিকার কারো থাকবে না । কিন্তু যে ব্যক্তি ইসলাম ও ঈমান প্রকাশ করার সাথে সাথে কিছু কুফরী কালেমাও উচ্চারণ করে, অথবা প্রতিমাকে প্রণাম করে কিংবা ইসলামের কোন অকাট্য ও স্বতঃসিদ্ধ নির্দেশ অস্বীকার করে কিং কাফেরদের কোন ধময়ি বৈশিষ্ট্য অবলম্বন করে; যেমন গলায় পৈতা পরা ইত্যাদি, তাকে সন্দেহাতীতভাবে কুফরী কাজকর্মের কারণে কাফের আখ্যা দেয়া হবে | তবে তাকে এ ব্যাপারে শরী'আতের জ্ঞান দিতে হবে এবং তার যদি এ ব্যাপারে কোন সন্দেহ থাকে, সে সন্দেহ সম্পর্কে কুরআন ও হাদীসের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে হবে । তারপরই কেবল তাকে কাফের বলা যাবে । নতুবা ইয়াহুদী ও খৃষ্টান সবাই নিজেকে মুমিন-মুসলিম বলতো | মুসায়লামা কায্যাব শুধু কালেমার স্বীকারোক্তিই নয়, ইসলামী বৈশিষ্ট্য যথা আযান, সালাত ইত্যাদিরও অনুগামী ছিল | আযানে 'আশহাদু আল্লা ইলাহা ইন্লাল্লাহ্*-এর সাথে 'আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ*ও উচ্চারণ করতো । কিন্তু সাথে সাথে সে নিজেকেও নবী-রাসূল ও ওহীর অধিকারী বলে দাবী করতো, যা কুরআন ও সুন্নাহ্র প্রকাশ্য বিরুদ্ধাচরণ | এ কারণেই তাকে দ্বীনত্যাগী সাব্যস্ত করা হয় এবং সাহাবায়ে কেরামের ইজমা তথা সর্বসম্মতিক্রমে তার বিরুদ্ধে জিহাদ করে তাকে হত্যা করা হয় । তবে শর্ত এই যে, এ লোকের কাজটি যে ঈমান বিরোধী, তা অকাট্য ও নিশ্চিত হতে হবে । আর তাকে সেটা জানাতে হবে এবং তার সন্দেহ থাকলে তা শরী“আতের দৃষ্টিতে অপনোদন করতে হবে । এ আয়াতে নির্দেশ দেয়া হয়েছে যে, কেউ মুসলিম বলে নিজেকে পরিচয় দিলে অনুসন্ধান ব্যতিরেকে তার উক্তিকে কপটতা মনে করা কোন মুসলিমের জন্যই বৈধ নয় । এ ব্যাপারে কোন কোন সাহাবী থেকে ভুল সংঘটিত হওয়ার কারণে আলোচ্য আয়াতটি নাধিল হয় । আব্দুল্লাহ্ ইবন আব্বাস রাদিয়াল্লাহু “আনহুমা থেকে বর্ণিত আছে যে, বনী-সুলাইমের এক ব্যক্তি একদিন ছাগলের পাল চরানো অবস্থায় একদল মুজাহিদ সাহাবীর সম্মুখে পতিত হয় । সে মুজাহিদ দলকে সালাম করল । তার পক্ষ থেকে এ বিষয়ের কার্ধতঃ অভিব্যক্তি ছিল যে, সে একজন মুসলিম । কিন্তু মুজাহিদরা মনে করলো যে সে শুধু জীবন ও ছাগলের পাল রক্ষা করার জন্যই এ প্রতারণার আশ্রয় নিয়েছে । এ সন্দেহে তারা লোকটিকে হত্যা করে তার ছাগলের পাল অধিকার করে নিলেন এবং রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত করলেন
— পৃষ্ঠা ৪৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।