Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ৯২. কোন মুমিনকে হত্যা করা কোন] (৪৩910505568 মুমিনের কাজ নয়), তবে ভুলবশত তৃতীয় বর্ণনাঃ ইবন আববাস রাদিয়াল্লাহু “আনহুমা থেকে বর্ণিত আছে যে; ৯১ €১) নং আয়াতে আসাদ ও গাতফান গোত্রদ্বয়ের কথা বর্ণিত হয়েছে । তারা মদীনায় এসে বাহ্যতঃ নিজেদেরকে মুসলিম বলে দাবী করতো এবং স্বগোত্রের কাছে বলতো আমরা তো বানর ও বিচ্ছুদের প্রতি বিশ্বাস স্থাপন করেছি । তারাই আবার মুসলিমদের কাছে বলত, আমরা তোমাদের দ্বীনে আছি । মোটকথা, এখানে তিন দল লোকের কথা উল্লেখিত হয়েছেঃ এক, মুসলিম হওয়ার জন্য যে সময় হিজরত করা শর্ত সাব্যস্ত হয়, সে সময় সামর্থ্য থাকা সত্বেও যারা হিজরত না করে কিংবা হিজরত করার পর দারুল ইসলাম ত্যাগ করে দারুল হারবে চলে যায় । দুই. যারা স্বয়ং মুসলিমদের সাথে “যুদ্ধ নয়” চুক্তি করে কিংবা এরূপ চুক্তিকারীদের সাথে চুক্তি করে । তিন. যারা সাময়িকভাবে বিপদ থেকে আহ্বান জানানো হলে তাতে অংশগ্রহণ করে এবং চুক্তিতে কায়েম না থাকে | প্রথম দল সাধারণ কাফেরদের মত । দ্বিতীয় দল হত্যা ও ধরপাকড়ের আওতা বহির্ভূত এবং তৃতীয় দল প্রথম দলের অনুরূপ শাস্তির যোগ্য । এসব আয়াতে মোট দু'টি বিধান উল্লেখিত হয়েছে; অর্থাৎ সন্ধিচুক্তি না থাকা কালে যুদ্ধ এবং সন্ধিচুক্তি থাকাকালে যুদ্ধ নয় । হত্যা সর্বমোট আট প্রকার । কেননা, নিহত ব্যক্তি হয়তো মুসলিম, কিংবা যিম্মী, অথবা চুক্তিবদ্ধ ও অভয়প্রাপ্ত, নতুবা দারুল হারবের কাফের হবে । এ চার অবস্থার কোন না কোন একটি হবেই । হত্যাকারী দু'প্রকারঃ হয় ইচ্ছাকৃত, না হয় ভুলবশতঃ | অতএব, মোট প্রকার হল আটটিঃ (এক) মুসলিমকে ইচ্ছাকৃত হত্যা, (দুই) মুসলিমকে ভূলবশতঃ হত্যা, (তিন) যিম্মীকে ইচ্ছাকৃত হত্যা, চোর) যিম্দীকে ভুলবশতঃ হত্যা, পৌচ) চুক্তিবদ্ধ ব্যক্তিকে ইচ্ছাকৃত হত্যা, ছেয়) চুক্তিবদ্ধ ব্যক্তিকে ভুলবশতঃ হত্যা (সাত) হারবী কাফেরকে ইচ্ছাকৃতভাবে হত্যা এবং (আট) হারবী কাফেরকে ভুলবশতঃ হত্যা । প্রথম প্রকারের পার্থিব বিধান হচ্ছে, কিসাস ওয়াজিব হওয়া । যা সূরা বাকারায় উল্লেখ করা হয়েছে [সূরা আল-বাকারাহ: ১৭৮] আর আখেরাতে এর পরিণতি সূরা আন-নিসা এর ৯৩ নং আয়াতে বর্ণিত হয়েছে । দ্বিতীয় প্রকার অর্থাৎ ভুলবশতঃ মুমিনকে হত্যার বর্ণনা আলোচ্য সুরা আন-নিসার ৯২ নং আয়াতে এসেছে । অর্থাৎ দিয়াত দিতে হবে । তৃতীয় প্রকার অর্থাৎ যিম্মীকে ইচ্ছাকৃত হত্যার হুকুম কি তা নিয়ে মতভেদ রয়েছে। চতুর্থ প্রকার অর্থাৎ যিম্মীকে ভুলবশতঃ হত্যার শাস্তি সূরা আন-নিসার ৯২ নং আয়াতের শেষে বর্ণনা করা হয়েছে । অর্থাৎ সেটারও দিয়াত দিতে হবে | পঞ্চম প্রকার অর্থাৎ চুক্তিবদ্ধ কাফেরকে ইচ্ছাকৃত

— পৃষ্ঠা ৪৯১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।