Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

(১) 00017161715 আর আল্লাহ্‌ সব কিছুর উপর নজর রাখেন । এর স্বরূপ বর্ণনা করে বলা হয়েছে যে, প্রত্যেক সুপারিশ যেমন মন্দ নয়, তেমনি প্রত্যেক সুপারিশ ভালোও নয় । আরো বলা হয়েছে, যে ব্যক্তি ভালো সুপারিশ করবে, সে সওয়াবের অংশ পাবে এবং যে ব্যক্তি মন্দ সুপারিশ করবে, সে আযাবের অংশ পাবে । সুতরাং যে ব্যক্তি কারো বৈধ অধিকার ও বৈধ কাজের জন্য বৈধ পন্থায় সুপারিশ করবে, সেও সওয়াবের অংশ পাবে । তেমনিভাবে যে ব্যক্তি কোন অবৈধ কাজের জন্য অথবা অবৈধ পন্থায় সুপারিশ করবে, সে আযাবের অংশ পাবে । অংশ পাওয়ার অর্থ এই যে, যার কাছে সুপারিশ করা হয়, সে যখন এই উৎপীড়িতের কিংবা বঞ্চিতের কার্ষোদ্ধার করে দেবে তখন কার্যোদ্ধারকারী ব্যক্তি যেমন সওয়াব পাবে, তেমনি সুপারিশকারীও সওয়াব পাবে । এমনিভাবে কোন অবৈধ কাজের সুপারিশকারীও গোনাহ্গার হবে । তবে সুপারিশকারীর সওয়াব কিংবা আযাব তার সুপারিশ কার্ধকরী ও সফল হওয়ার উপর নির্ভরশীল নয়; বরং সর্বাবস্থায় সে নিজ ₹শ পাবে । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “যে ব্যক্তি কোন সৎকাজে অপরকে উদ্বুদ্ধ করে, সেও ততটুকু সওয়াব পায়, যতটুকু সৎকর্মী পায় ।' [মুসলিমঃ ১৮৯৩] এতে জানা গেল যে, সতকাজে কাউকে উত্ভৃদ্ধ করা যেমন একটি সৎকাজ তেমনি অসৎ ও পাপ কাজে কাউকে উদ্ভুদ্ধ করা কিংবা সহযোগিতা প্রদান করা সমান গোনাহ । এ সবই হচ্ছে দুনিয়ার সুপারিশের বিষয় । আখেরাতের সুপারিশের আলোচনা অন্যএর করা হয়েছে । আভিধানিক দিক দিয়ে -: শব্দের অর্থ তিনটিঃ (এক) শক্তিশালী, সংরক্ষক ও ক্ষমতাবান, (দুই) উপস্থিত ও দর্শক এবং (তিন) রুষী বন্টনকারী । উল্লেখিত বাক্যে তিনটি অর্থই প্রযোজ্য । প্রথম অর্থের দিক দিয়ে বাক্যের অর্থ হবে- আল্লাহ্‌ তাআলা প্রত্যেক বস্তর উপর ক্ষমতাবান । যে কাজ করে এবং যে সুপারিশ করে তাদেরকে প্রতিদান কিংবা শাস্তিদান তার পক্ষে কঠিন নয় । দ্বিতীয় অর্থের দিক দিয়ে বাক্যের অর্থ হবে- আল্লাহ্‌ তা“আলা প্রত্যেক বস্তর পরিদর্শক | কে কোন নিয়তে সুপারিশ করে; আল্লাহ্‌র ওয়াস্তে মুসলিম ভাইয়ের সাহায্যার্থে করে, না ঘুষ হিসেবে তার কাছ থেকে কোন মতলব হাসিলের উদ্দেশ্যে করে, তিনি সে সবই জানেন । তৃতীয় অর্থের দিক দিয়ে বাক্যের মর্ম হবে রিযিক ও রুষী বন্টনের কাজে আল্লাহ্‌ স্বয়ং যিম্মাদার | যার জন্য যতটুকু লিখে দিয়েছেন, সে ততটুকু অবশ্যই পাবে । কারো সুপারিশে তিনি প্রভাবিত হবেন না; বরং যাকে যতটুকু ইচ্ছা দেবেন । তবে সুপারিশকারী ব্যক্তি মাঝখান থেকে সওয়াব পেয়ে যাবে | কেননা, এটা হচ্ছে দুর্বলের সাহায্য । হাদীসে বলা হয়েছেঃ “আল্লাহ্‌ তা'আলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য অব্যাহত রাখেন, যতক্ষণ সে কোন মুসলিম ভাইয়ের সাহায্যে ব্যাপৃত থাকে | তোমরা সুপারিশ কর, সওয়াব পাবে । অতঃপর আল্লাহ্‌ স্বীয় পয়গম্বরের মাধ্যমে যে ফয়সালা করেন তাতে সন্তুষ্ট থাক ।' [ ১৪৩২, মুসলিমঃ ২৬২৭] এ কারণেই কুরআনুল কারীমের

— পৃষ্ঠা ৪৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।