00017161715 আমরা মানুষের জন্য রাসূলরূপে পাঠিয়েছি১) আর সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট । : কেউ রাসূলের আনুগত্য করলে সে] (৩/৬3৪0529%৫5 কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে রি তো আমরা তাদের উপর তত্বীবধায়ক করে পাঠাই নি। জন্য নির্ধারিত রয়েছে । বস্তুতঃ আখেরাতের আযাব এর চাইতেও বহুগুণ বেশী । আর (১) (২) যদি লোকটি ঈমানদার হয়, তবে তার উপর আপতিত বিপদাপদ হয় তার পাপের প্রায়শ্চিত্ত, যা আখেরাতে তার মুক্তির কারণ । অথবা তার জন্য পদমর্যাদা বৃদ্ধির সোপান | এক হাদীসে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “কোন মুসলিমের উপর যে বিপদই আপতিত হোক না কেন, এর দ্বারা আল্লাহ্ তা'আলা তার গোনাহের কাফফারা করে দেন । এমনকি যে কাটাটি পায়ে ফোটে তাও । [বুখারীঃ ৫৩২৪, মুসলিমঃ ২৫৭২] আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে, মহানবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে সমগ্র মানবমগ্ডলীর জন্য রাসূল বানিয়ে পাঠানো হয়েছে । তিনি শুধু আরবদের জন্যই রাসূল ছিলেন না, বরং তার রেসালাত ছিল সমগ্র বিশ্বমানবের জন্য ব্যাপক । তারা তখন উপস্থিত থাকুক বা না-ই থাকুক । কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষই এর আওতাভুক্ত । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সকল লোক জান্নাতে প্রবেশ করবে । কিন্তু যে অস্বীকার করেছে (সে জান্নাতবাসী হতে পারবে না)। জিজ্ঞাসা করা হলঃ কে অস্বীকার করেছে, হে রাসূল! উত্তরে বললেনঃ যে আমার অনুসরণ করল সে জান্নাতে প্রবেশ করবে ৷ আর যে ব্যক্তি আমার অনুসরণ করল না, সে অস্বীকার করল । [বুখারীঃ ৭২৮০] অপর বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “যে আমার আনুগত্য করল সে অবশ্যই আল্লাহ্র আনুগত্য করল । আর যে আমার অবাধ্য হলো সে আল্লাহ্র অবাধ্য হল । অনুরূপভাবে যে ক্ষমতাসীনের আনুগত্য করল সে আমার আনুগত্য করল । আর যে ক্ষমতাসীনের অবাধ্য হলো সে আমার নাফরমানী করলো । ইমাম বা শাসক তো টালস্বরূপ, যার পিছনে দাঁড়িয়ে যুদ্ধ করা যায় এবং যার দ্বারা বাচা যায় । যদি ইমাম বা শাসক আল্লাহর তাকওয়ার নির্দেশ দেন এবং ইনসাফ করেন তা হলে সেটা তার জন্য সওয়াবের কাজ হবে । আর যদি অন্য কিছু করেন তবে সেটা তার উপরই বর্তাবে । [বৃখারীঃ ২৯৫৭, মুসলিমঃ ১৮৩৫]
— পৃষ্ঠা ৪৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।