00017161715 ৭৯, (১) (২) (৩) কাছ থেকে) এ সম্প্রদায়ের কি হল যে, এরা একেবারেই কোন কথা বুঝে না! যাকিছু কল্যাণ আপনার হয় তা] 054/46%১0422554 আল্লাহ্র কাছ থেকে) এবং যাকিছু | 9৫4 2/$)453945342 অকল্যাণ আপনার হয় তা আপনার নিজের কারণেও এবং আপনাকে % 2 পু এ আয়াতে বলা হয়েছে যে, সবকিছুই আল্লাহ্র পক্ষ থেকে হয় । কিন্তু এর পরবর্তী আয়াতে বলা হয়েছে যে, ভাল কাজ হলে তা আন্মাহ্র পক্ষ থেকে, আর মন্দ কাজ হলে তা বান্দার পক্ষ থেকে । এর কারণ হলো আল্লাহ্র ইচ্ছা দু'প্রকার, (এক) সৃষ্টিগত সাধারণ ইচ্ছা, যার সাথে আল্লাহ্র সন্তুষ্টি থাকা বাধ্যতামূলক নয় । (দুই) শরী“আতগত বিশেষ ইচ্ছা, যার সাথে সন্তুষ্ট থাকা অবশ্য জরূরী । আলোচ্য এ আয়াতে আল্লাহ্র সাধারণ ইচ্ছার কথা বলা হয়েছে । অর্থাৎ আল্লাহ্র সৃষ্টিতে আল্লাহ্র অনুমতি ব্যতীত কিছুই হয় না । কিন্তু খারাপ কিছুর ব্যাপারে আল্লাহ্র সন্তুষ্টি থাকে না। তিনি শুধু ভাল কাজেই সন্তুষ্ট হন। খারাপ পরিণতি বান্দার কর্মকাণ্ডের ফল । বান্দা যখন খারাপ কাজ করে তখন আল্লাহ্ তা হতে দেন যদিও তাতে তিনি সন্তুষ্ট হন না । এর বিপরীতে বান্দা যখন ভাল কাজ করেন তখন আল্লাহ্ তা'আলা তা হতে দেয়ার পাশাপাশি তাতে সন্তুষ্টও হন । সুতরাং বুঝা যাচ্ছে খারাপ পরিণতির দায়- দায়ীভ্ব কেবল বান্দার দিকেই সম্পর্কযুক্ত করা যাবে, আল্লাহ্র দিকে সম্পর্কযুক্ত করা জায়েয নেই ।[মাজমু' ফাতাওয়া ইবন তাইমিয়্যাহ] আয়াতে “হাসানাহ*-এর দ্বারা নেয়ামতকে বোঝানো হয়েছে । এর দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে, মানুষ যে সমস্ত নেয়ামত লাভ করে তা তাদের প্রাপ্য নয়, বরং একান্ত আল্লাহ্ তা'আলার অনুগ্হেই প্রাপ্ত হয় । মানুষ যত ইবাদাত-বন্দেগীই করুক না কেন, তাতে সে কোন নেয়ামত লাভের অধিকারী হতে পারে না। কারণ, ইবাদাত করার যে সামর্থ্য, তাও আল্লাহ্র পক্ষ থেকেই লাভ হয় । তদুপরি আল্লাহ্ তা'আলার অসংখ্য নেয়ামত তো রয়েছেই । এ সমস্ত নেয়ামত সীমিত “ইবাদাত-বন্দেগীর মাধ্যমে কেমন করে সম্ভব? বিশেষ করে আমাদের “ইবাদাত-বন্দেগী যদি আল্লাহ্ তাআলার শান মোতাবেক না হয়? অতএব, মহানবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 'আল্লাহ্ তা'আলার রহমত ব্যতীত কোন একটি লোকও জান্নাতে প্রবেশ করতে পারবে না ।' বলা হল, “আপনিও কি যেতে পারবেন না”? তিনি বললেন, 'না আমিও না" । [বুখারীঃ ৫৩৪৯, মুসলিমঃ ২৮১৬] বিপদাপদ যদিও আল্লাহ্ তাআলাই সৃষ্টি করেন, কিন্তু তার কারণ হয় মানুষের কৃত অসত্কর্ম ৷ মানুষটি যদি কাফের হয়ে থাকে, তবে তার উপর আপতিত বিপদাপদ তার জন্য সে সমস্ত আযাবের একটা সামান্য নমুনা হয়ে থাকে যা আখেরাতে তার
— পৃষ্ঠা ৪৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।