00017161715 ৬৮. ৬৯, (১) (২) (৩) এবং অবশ্যই আমরা তাদেরকে সরল ৩৫৪:৬৮০2৪৬৩৩$ পথে পরিচালিত করতাম । আর কেউ আল্লাহ্ এবং রাসূলের | (2১$/2456055944828154 আনুগত্য করলে সে নবী, সিদ্দীক) | (8:95)5%8152252422 ৯০৮০৬ ও 85৯ ২- উ$5/190:5 ৯৯8 যাদের প্রাত আল্লাহ্ অনুগ্রহ করেছেন- তাদের সঙ্গী হবে এবং তারা কত উত্তম সঙ্গী)! সিদ্দীক বলতে এমন ব্যক্তিকে বুঝায় যে পরম সত্যনিষ্ঠ ও সত্যবাদী | তার মধ্যে সততা ও সত্যপ্রিয়তা পূর্ণমাত্রায় বিরাজিত থাকে । নিজের আচার আচরণ ও লেনদেনে সে হামেশা সুস্পষ্ট ও সরল-সোজা পথ অবলম্বন করে | সে সবসময় সাচ্চাদিলে হক ও ইনসাফের সহযোগী হয় । সত্য ও ন্যায়নীতি বিরোধী যে কোন বিষয়ের বিরুদ্ধে সে পর্বত সমান অটল অস্তিত্ব নিয়ে রুখে দীড়ায় | এ ক্ষেত্রে সামান্যতম দুর্বলতাও দেখায় না। সে এমনই পবিত্র ও নিষ্কলুষ চরিত্রের অধিকারী হয় যে, তার আত্মীয়- অনাত্বীয়, বন্ধু-শক্র, আপন-পর কেউই তার কাছ থেকে নির্লজ্জ ও নিখাদ সত্যগ্রীতি, সত্য-সমর্থন ও সত্য-সহযোগিতা ছাড়া আর কিছুরই আশংকা করে না । কোন রকম দ্বিধা-সংকোচ ও বিরোধিতা তাদের মনে কখনও স্থান পায় না। যেমন, আবু বকর রাদিয়াল্লাহু “আনহু প্রমুখ । সালেহীন বা সৎকর্মশীল বলতে এমন ব্যক্তিকে বুঝায়, যে তার নিজের চিন্তাধারা, আকীদা-বিশ্বাস, ইচ্ছা, সংকল্প, কথা ও কর্মের মাধ্যমে সত্য-সরল পথে প্রতিষ্ঠিত থাকে | এর সাথে নিজের জীবনে সৎ ও সুনীতি অবলম্বন করে । আর যারা প্রকাশ্য ও গোপন সব ক্ষেত্রেই সৎকর্মসমূহের অনুবর্তী | জান্নাতের পদমর্যাদাসমূহ আমলের ভিত্তিতে নির্ধারিত হবে । জান্নাতীদের পদমর্যাদা তাদেরই আমল তথা কৃতকর্ম অনুযায়ী নির্ধারিত হবে । প্রথম শ্রেণীর লোকদেরকে আল্লাহ্ তা'আলা নবী-রাসূলগণের সাথে জান্নাতের উচ্চতর স্থানে জায়গা দেবেন এবং দ্বিতীয় শ্রেণীর লোকদেরকে নবীগণের পরবর্তী মর্যাদার লোকদের সাথে স্থান দেবেন । তাদেরকেই বলা হয় সিদ্দীকীন । অতঃপর তৃতীয় শ্রেণীর লোকেরা থাকবেন শহীদগণের সাথে । আর চতুর্থ শ্রেণীর লোকেরা থাকবেন সালেহীনদের সাথে । সারকথা, আল্লাহ্ তা'আলার আনুগত্যশীল বান্দাগণ সে সমস্ত মহান ব্যক্তিদের সাথে থাকবেন, যীরা আল্লাহ্ তা'আলার নিকট সর্বাধিক সম্মানিত ও মকবুল । রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেনঃ 'জান্নাতবাসীরা নিজেদের জানালা দিয়ে উপরের শ্রেণীর লোকদেরকে তেমনিভাবে দেখতে পাবে, যেমন পৃথিবীতে তোমরা সুদুর দিগন্তে নক্ষত্রকে দেখ | বলা হল, হে আল্লাহ্র রাসূল! এরা কি শুধু নবী- রাসূলগণ? রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ অবশ্যই না, এমন কিছু
— পৃষ্ঠা ৪৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।