(১) (২) 00017161715 এট এ 3539304556 অতঃ | তাদের মনে কোন দ্বিধা না থাকে) এবং সর্বান্তকরণে তা মেনে নেয়) । নিয়ে তার ঝগড়া হয় । আনসারী বলল, পানির পথ পরিস্কার করে দাও যাতে তা আমার জমির উপর যায় । যুবায়ের তা দিতে অস্বীকার করলে তারা উভয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কাছে শালিসের জন্য আসলেন । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম সব শুনে বললেনঃ “যুবায়ের তুমি তোমার জমিতে পানি দেয়ার পর তোমার পড়শীর জমিতে পানি দিয়ে দিও | লোকটি তা শুনে বলল, আপনার ফুফাত ভাই তো তাই । এ কথা শুনে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তবর্ণ ধারণ করল এবং তিনি বললেন, যুবায়ের তুমি তোমার জমিতে পানি দেয়ার পর তা দেয়াল পর্যন্ত আটকে রাখ । যুবায়ের বলেন, আল্লাহ্র শপথ, আমার মনে হয় এ আয়াতটি এ ঘটনাকে কেন্দ্র করেই নাধিল হয়েছে । [বুখারীঃ ২৩৫৯, ২৩৬০, মুসলিমঃ ২৩৫৭] এ দ্বারা এ বিষয়ও প্রমাণিত হয় যে, আল্লাহ্র রাসূলের আদেশ-নিষেধ নির্ধিধায় মেনে নেয়া শুধু আচার অনুষ্ঠান কিংবা অধিকারের সাথেই সম্পৃক্ত নয়; আকীদা এবং অপরাপর বৈষয়িক বিষয়েও ব্যাপক | অতএব, কোন সময় কোন বিষয়ে পারস্পারিক মতবিরোধ দেখা দিলে বিবাদ পরিহার করে উভয় পক্ষকে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের নিকট এবং তার অবর্তমানে তার প্রবর্তিত শরী'আতের আশ্রয়ে গিয়ে মীমাংসা অন্বেষণ করা প্রতিটি মুসলিমের উপর ফরয । এতে এ কথাও জানা গেল যে, যে কাজ বা বিষয় রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম কতৃক কথা বা কাজের মাধ্যমে প্রমাণিত, তা সম্পাদন করতে গিয়ে মনে কোন রকম সংকীর্ণতা অনুভব করাও ঈমানের দুর্বলতার লক্ষণ | উদাহারণতঃ যে ক্ষেত্রে শরী'আত তায়াম্মুম করে সালাত আদায় করার অনুমতি দিয়েছে, সে ক্ষেত্রে যদি কেউ সম্মত না হয় তবে একে পরহেষগারী বলে মনে করা যাবে না, বরং এটা একান্তই মানসিক ব্যাধি । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা কেউ বেশী পরহেযগার হতে পারে না। যে অবস্থায় মহানবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বসে সালাত আদায়ের অনুমতি দিয়েছেন এবং নিজেও বসে সালাত আদায় করেছেন, কারো মন যদি এতে সম্মত না হয় এবং অসহনীয় পরিশ্রম ও কষ্ট সত্বেও দীড়িয়ে সালাত আদায় করে, তবে তার জেনে রাখা উচিত যে, তার মন ব্যাধিগ্রস্ত ৷ এ আয়াতে রাসূল সান্রাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের মহত্ত্ব ও সুউচ্চ মর্যাদার বিষয় প্রকাশ করার সঙ্গে সঙ্গে কুরআনের অসংখ্য আয়াতের দ্বারা প্রমাণিত রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের অপরিহার্যতার বিষয়টি সবিস্তারে বিশ্লেষণ করা হয়েছে ৷ এ আয়াতে আন্মাহ্ তাআলা শপথ করে বলেছেন যে, কোন মানুষ ততক্ষণ পর্যন্ত মুমিন কিংবা মুসলিম হতে পারে না যতক্ষণ না সে ধীরস্থির
— পৃষ্ঠা ৪৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।