৫) ৬) ৭) ৮) ৯) 00017161715 তাবেয়ী ও ওলামার মধ্যে সর্বাধিক প্রচলিত মত হচ্ছে যে, হরফে মুকাত্ত'আতগুলো এমনি রহস্যপূর্ণ যার প্রকৃত মর্ম ও মাহাত্ম্য একমাত্র আল্লাহ্ তা'আলাই জানেন | কিন্তু 'মুতাশাবিহাত' আয়াতসমূহের প্রকৃত অর্থ আল্লাহ্ তা'আলার কাছে থাকলেও গভীর জ্ঞানের অধিকারী আলেমগণ এগ্ডলো থেকে হেদায়াত গ্রহণ করার জন্য এগুলোর বিভিন্ন অর্থ করেছেন । কোন কোন তাফসীরকারক এ হরফগ্ডলোকে সংশিষ্ট সুরার নাম বলে অভিহিত করেছেন । আবার কেউ কেউ বলেছেন যে, এগুলো আন্লাহ্র নামের তত্ত্ব বিশেষ । আবার অনেকে এগুলোর স্থানভেদে ভিন্ন ভিন্ন অর্থও করেছেন । যেমন আলেমগণ (*- এ আয়াতটি সম্পর্কে নিমোক্ত মতামত প্রদান করেছেনঃ এখানে আলিফ দ্বারা আরবী বর্ণমালার প্রথম বর্ণ যা মুখের শেষাংশ থেকে উচ্চারিত হয়, লাম বর্ণটি মুখের মধ্য ভাগ থেকে, আর মীম বর্ণটি মুখের প্রথম থেকে উচ্চারিত হয়, এ থেকে আল্লাহ্ তা“আলা উদ্দেশ্য নিয়েছেন যে এ কুরআনের শব্দগুলো তোমাদের মুখ থেকেই বের হয়, কিন্তু এগুলোর মত কোন বাক্য আনতে তোমাদের সামর্থ্য নেই । এগুলো হলো শপথ বাক্য ৷ আল্রাহ্ তা'আলা এগুলো দিয়ে শপথ করেছেন । এগুলো কুরআনের ভূমিকা বা চাবির মত যা দ্বারা আল্লাহ্ তাআলা তার কুরআনকে শুরু করেন । এগুলো কুরআনের নামসমূহ হতে একটি নাম । এগুলো আল্লাহ্র নামসমূহের একটি নাম । ১০) এখানে আলিফ দ্বারা / (আমি) আর লাম দ্বারা আল্লাহ্ এবং মীম দ্বারা (19 (আমি বেশী জানি), অর্থাৎ আমি আল্লাহ্ এর অর্থ বেশী জানি । ১১) আলিফ দ্বারা আল্লাহ্, লাম দ্বারা জিবরীল, আর মীম দ্বারা মুহাম্মাদ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম-কে বোঝানো হয়েছে ৷ [দেখুন, তাফসীর ইবনে কাসীর ও আত-তাফসীরুস সহীহ] ১২) এভাবে এ আয়াতের আরও অনেকগুলো অর্থ করা হয়েছে । তবে আলেমগণ এসব আয়াতের বিভিন্ন অর্থ উল্লেখ করলেও এর কোন একটিকেও অকাট্যভাবে এগুলোর অর্থ হিসেবে গ্রহণ করেননি । এগুলো উল্লেখের একমাত্র কারণ আরবদেরকে অনুরূপ রচনার ক্ষেত্রে অক্ষম ও অপারগ করে দেয়া । কারণ এ বর্ণপ্তলো তাদের ব্যবহৃত ভাষার বর্ণমালা এবং তারা যা দিয়ে কথা বলে থাকে ও শব্দ তৈরী করে থাকে, তা থেকে নেয়া হয়েছে । ১৩) মোটকথা, এ শব্দ দ্বারা আমরা বিভিন্ন অর্থ গ্রহণের মাধ্যমে হেদায়াতের আলো লাভ করতে পারি, যদিও এর মধ্যকার কোন্ অর্থ আল্লাহ্ তাআলা উদ্দেশ্য নিয়েছেন তা সুনির্দিষ্টভাবে আমরা জানি না । তবে এ কথা সুস্পষ্ট যে, কুরআন থেকে হিদায়াত লাভ করা এ শব্দগুলোর অর্থ বুঝার উপর নির্ভরশীল নয় । অথবা, এ হরফগ্লোর মানে না বুঝলে কোন ব্যক্তির সরল-সোজা পথ লাভের মধ্যে গলদ থেকে যাবে এমন কোন কথাও নেই । তাই এর অর্থ নিয়ে ব্যাকুল হয়ে অনুসন্ধান করার অতবেশী প্রয়োজনও নেই ।
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।