Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ৫৯. (১) (২) (৩) মানুষের মধ্যে বিচারকার্য পরিচালনা | ৪9৬৮8 4 412455 করবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে । আল্লাহ্‌ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট)! নিশ্চয় আল্লাহ্‌ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা) । হে ঈমাদারগণ! তোমরা আল্লাহ্র 15%:5152)1৯:51 এ আনুগত্য কর, রাসূলের আনুগত্য | 925638852028 কর, আরও আনুগত্য কর তোমাদের এ আয়াতে ইসলামের কয়েকটি মৌলিক নীতির আলোচনাও এসে গেছে । প্রথমতঃ প্রকৃত হুকুম ও নির্দেশ দানের মালিক আন্মরাহ্‌ তা'আলা । পৃথিবীর শাসকবর্গ তার আজ্ঞাবহ | এতে প্রতীয়মান হয় যে, শাসনক্ষেত্রে সার্বভৌমত্বের মালিকও একমাত্র আল্লাহ্‌ তা"আলাই । দ্বিতীয়তঃ সরকারী পদসমূহ অধিবাসীদের অধিকার নয়, যা জনসংখ্যার হারে বন্টন করা যেতে পারে; বরং এগুলো হল আল্লাহ্‌ প্রদত্ত আমানত, যা শুধুমাত্র সংশ্লিষ্ট দায়িত্বের পক্ষে যোগ্য ও যথার্থ লোককেই দেয়া যেতে পারে । তৃতীয়তঃ পৃথিবীতে মানুষের যে শাসন, তা শুধুমাত্র একজন প্রতিনিধি ও আমানতদার হিসেবেই হতে পারে । তারা দেশের আইন প্রণয়নে সে সমস্ত নীতিমালার অনুসরণে বাধ্য থাকবে যা একক ক্ষমতার অধিকারী আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে বাতলে দেয়া হয়েছে । চতুর্থতঃ তাদের নিকট যখন কোন মোকদ্দমা আসবে, তখন বংশ, গোত্র, বর্ণ, ভাষা এমনকি দ্বীন ও মতবাদের পার্থক্য না করে সঠিক ও ন্যায়সংগত মীমাংসা করে দেয়া শাসন কর্তৃপক্ষের উপর ফরয | আলী রাদিয়াল্লাহু 'আনহু বলেন, শাসনকতৃপক্ষের উপর ওয়াজিব হলো, আল্লাহ্‌র আইন অনুসারে বিচার করা, আমানত আদায় করা । যদি তারা সেটা করে তবে জনগনের উপর কর্তব্য হবে তার কথা শোনা, আনুগত্য করা, তার আহ্বানে সাড়া দেয়া | [তাবারী] এ আয়াতের শেষে বলা হয়েছে যে, আল্লাহ্‌ তোমাদিগকে যে উপদেশ দিয়েছেন, তা খুবই উত্তম | কারণ, আল্লাহ্‌ তা'আলা সবার ফরিয়াদই শোনেন এবং যে লোক বলার কিংবা ফরিয়াদ করার সামর্থ্য রাখে না, তিনি তার অবস্থাও উত্তমভাবে দেখেন । অতএব তার রচিত নীতিমালাই সর্বদা সকল রাষ্ট্রের জন্য সর্বযুগে উপযোগী হতে পারে । পক্ষান্তরে মানব রচিত নীতিমালা শুধুমাত্র নিজেদের পরিবেশেই সীমাবদ্ধ থাকে এবং পরিবর্তিত পরিস্থিতিতে সেগুলোরও পরিবর্তন অপরিহার্য হয়ে পড়ে । এ আয়াতের তাফসীর ইমাম আবু দাউদ রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি এ আয়াত তেলাওয়াত করে তার বৃদ্ধাঙ্গুলি তার কানের উপর রাখলেন এবং পরবর্তী আম্গুলটি রাখলেন তার চোখের উপর । অর্থাৎ আল্লাহ্‌র চোখ ও কান রয়েছে । (আৰু দাউদ: ৪৭২৮]

— পৃষ্ঠা ৪৬৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।