00017161715 রয়েছে । তা হল এই যে, ইসলাম-পূর্বকালেও কাবা ঘরের সেবা করাকে এক বিশেধ মর্যাদার কাজ মনে করা হত । কাবার কোন বিশেষ খেদমতের জন্য যারা নির্বাচিত হত, তারা গোটা সমাজ তথা জাতির মাঝে সম্মানিত ও বিশিষ্ট বলে পরিগণিত হত । সে জন্যই বায়তুল্লাহ্র বিশেষ খেদমত বিভিন্ন লোকের মাঝে ভাগ করে দেয়৷ হত | জাহেলিয়াত আমল থেকেই হজের মওসূমে হাজীদেরকে “যমযম” কূপের পানি পান করানোর সেবা রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য আববাস রাদিয়াল্লাহু 'আনহু-এর উপর ন্যস্ত ছিল । একে বলা হত “সিকায়া” ৷ অনুরূপই কাব৷ ঘরের চাবি নিজের কাছে রাখা এবং নির্ধারিত সময়ে তা খুলে দেয়া ও বন্ধ করার ভার ছিল উসমান ইবন তালহার উপর । এ ব্যাপারে স্বয়ং উসমান ইবন তালহার ভাষ্য হল এই যে, জাহেলিয়াত আমলে আমরা সোমবার ও বৃহস্পতিবার দিন বায়তুল্লাহ্্র দরজা খুলে দিতাম এবং মানুষ তাতে প্রবেশ লাভের সৌভাগ্য অর্জন করত | হিজরতের পূর্বে একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবীসহ বায়তুল্লাহর উদ্দেশ্যে গেলে উসমান (যিনি তখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেননি) তাকে ভিতরে প্রবেশ করতে বাধা দিলেন । মহানবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ধৈর্য ও গান্টীর্য সহকারে উসমানের কটুক্তিসমূহ সহ্য করে নিলেন । অতঃপর বললেন, হে উসমান! হয়ত তুমি এক সময় বায়তুল্লাহ্র এই চাবি আমার হাতেই দেখতে পাবে । তখন যাকে ইচ্ছা এই চাবি অর্পণ করার অধিকার আমারই থাকবে | উসমান ইবন তালহা বলল, তাই যদি হয়, তবে সেদিন কুরাইশরা অপমানিত অপদস্থ হয়ে পড়বে । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তা নয় । তখন কুরাইশরা আযাদ হবে, তারা হবে যথার্থ সম্মানে সম্মানিত । এ কথা বলতে বলতে তিনি বায়তুল্লাহ্্র ভিতরে প্রবেশ করলেন ৷ (উসমান বললেন) তারপর আমি যখন আমার মনের ভিতর অনুসন্ধান করলাম, তখন আমার যেন নিশ্চিত বিশ্বাস হয়ে গেল যে, তিনি যা কিছু বললেন, তা অবশ্যই ঘটবে । সে মুহূর্তেই আমি মুসলিম হয়ে যাওয়ার সংকল্প নিয়ে নিলাম । কিন্তু আমি আমার সম্প্রদায়ের মতিগতি পরিবর্তিত দেখতে পেলাম | তারা আমাকে কঠোরভাবে ভর্সনা করতে লাগল | কাজেই আমি আর আমার (মুসলিম হওয়ার) সংকল্প বাস্তবায়িত করতে পারলাম না । অতঃপর মক্কা বিজিত হয়ে গেলে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডেকে বায়তুল্লাহ্্র চাবি চাইলেন । আমি তা পেশ করে দিলাম । তখন তিনি পুনরায় আমার হাতেই সে চাবি ফিরিয়ে দিলেন এবং বললেনঃ এই নাও, এখন থেকে এ চাবি কেয়ামত পর্যস্ত তোমার ংশধরদের হাতেই থাকবে । অন্য যে কেউ তোমাদের হাত থেকে ফিরিয়ে নিতে চাইবে, সে হবে যালেম, অত্যাচারী । উদ্দেশ্য ছিল এই যে, তোমাদের হাত থেকে এ চাবি ফিরিয়ে নেবার কোন অধিকার কারোরই থাকবে না । [দেখুন- তাবরানীঃ ১১/১২০] আয়াতের সারমর্ম হচ্ছে এই যে, যার দায়িত্বে কোন আমানত থাকবে, সে আমানত প্রাপককে পৌছে দেয়া তার একান্ত কর্তব্য । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম
— صفحة ٤٦٤ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.