00017161715 ৫৩. (১) (২) (৩) করেছেন এবং আল্লাহ্ যাকে লানত 8454৩5০5 করেন আপনি কখনো তার কোন সাহায্যকারী পাবেন না । তবে কি রাজশক্তিতে তাদের কোন | 49520 অংশ আছে? সে ক্ষেত্রেও তো তারা 8৫5৩ কাউকে এক কপর্দকও দেবে নাও) | আন্নাহ্র অভিসম্পাত দুনিয়া ও আখেরাতের অপমানের কারণ । লা'নত ও অভিসম্পাত এর অর্থ হল, আল্লাহ্র রহমত ও করুণা থেকে দূরে সরে পড়া- চরম অপমান, অপদস্থৃতা ৷ যার উপর আল্লাহ্র লা'নত পতিত হয় সে কখনো আল্লাহ্র নৈকট্য লাভ করতে পারে না। তাদের সম্পর্কে অতি কঠিন ভর্সনার কথা বলা হয়েছে । অন্যত্র বলা হয়েছে, “যাদের উপর আল্লাহ্র অভিসম্পাত হয়েছে, তাদের যেখানেই পাওয়া যাবে সেখানেই নিহত অথবা ধৃত হবে ।” [সূরা আল-আহ্যাব: ৬১] এটা তাদের পার্থিব অপমান ৷ আখেরাতে তাদের অপমান এর চেয়েও কঠিন হবে । এ আয়াতের দ্বারা বোঝা যায় যে, যার উপর আল্লাহ্র লাঁনত বর্ষিত হয়, তার কোন সাহায্যকারী থাকে না । এখন চিন্তা করার বিষয় এই যে, আল্লাহ্র লাঁনতের যোগ্য কারা? এক হাদীসে আছে যে, “রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহীতা এবং সুদ দাতা, সুদ সংক্রান্ত দলীল সম্পাদনকারী এবং সুদের লেনদেনের সাক্ষী সবার প্রতিই অভিসম্পাত করেছেন ৷ এদের সবাই পাপের ক্ষেত্রে সমান ।' [মুসলিমঃ ১৫৯৮] অন্য এক হাদীসে মহানবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, “যে লোক লূত “আলাইহিস্ সালামের সম্প্রদায়ের অনুরূপ কর্মে লিপ্ত হবে সে অভিশপ্ত হবে ।” [মুস্তাদরাকে হাকেমঃ ৪/৩৯৬] অতঃপর তিনি বলেছেন, “আল্লাহ্ তা'আলা চোরদের প্রতিও অভিসম্পীত করেন । যে ডিম কিংবা রশির মত সাধারণ বস্তুও চুরি থেকে বিরত থাকে না, তারও হাত কাটা হয় ৷ [বুখারীঃ ৬৪০১] আরেক হাদীসে বলা হয়েছে, “সুদ গ্রহীতা ও দাতার উপর আল্লাহ্ তা'আলার লা'নত এবং সে সমস্ত নারীর উপর যারা নিজেদের শরীর কেটে উন্কি আঁকে, যে অন্যের শরীর কেটেও উদ্কি একে দেয়, তেমনিভাবে চিত্রকারের উপরও আল্লাহ্র লাঁনত ।' [বুখারীঃ ১৯৮০] অপর এক হাদীসে মহানবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ তাআলা লা'নত করেন মদ্যপায়ীর প্রতি, মদ যে ব্যক্তি পান করায় তার প্রতি, তার বিক্রেতা ও ক্রেতার প্রতি, যে মদের নির্যাস বের করে তার প্রতি এবং যারা মদ্য বহন করে তাদের সবার প্রতি 1, [মুস্তাদরাকে হাকেমঃ ২/৩৭] ইবনে আববাস বলেন, খেজুরের দানার উপরে বিন্দুর মত যে ছিন্র থাকে তাকেই আরবীতে 4৪ “নাকীর' বলা হয় | [তাবারী] মোটকথা: সামান্যতম জিনিস বোঝানোর জন্যই এ শব্দটি ব্যবহার করা হয়েছে ।
— পৃষ্ঠা ৪৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।