Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ৪- সূরা আন-নিসা পারা ৫ / ৪২৬ ২ ০১1 ৮৮218755% তোমরা সালাতের নিকটবতী হয়ো না, | 29562860192 ৬5৮4৮৫ যতক্ষণ না তোমরা যা বল তা বুঝতে | 236825355৩5 পার) এবং যদি তোমরা মুসাফির না | (5:৫5492540 15০১৯1৩৪ হও তবে অপবিত্র অবস্থাতেও নয়, ঠ6158525720595 ৮ যতক্ষন পধন্ত না তোমরা গোসল . আরববাসীর পুরাতন অভ্যাস । কিন্তু বিশেষ বিশেষ লোকেরা কখনো এই দুষ্ট €১) বস্তর ধারে কাছেও যেতেন না। যেমন, মহানবী সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম নবুওয়াত প্রাপ্তির পূর্বেও কখনো মদ স্পর্শ করেননি । এছাড়া বলতে গেলে সমগ্র জাতিই ছিল এ বদ অভ্যাসে লিপ্ত । আর এ কথা সর্বজনবিদিত যে, কোন বস্তু একবার অভ্যাসে পরিণত হয়ে গেলে মানুষের পক্ষে তা পরিহার করা অত্যন্ত কঠিন হয়ে দীড়ায় । বিশেষ করে মদ্যপান কিংবা অন্যান্য নেশাজনিত অভ্যাস মানুষকে এমনভাবে কাবু করে বসে যে, তা থেকে বেরিয়ে আসাকে সে মৃত্যুর শামিল মনে করতে থাকে | আন্রাহ্‌ তা“আলার নিকট মদ্যপান ও নেশা করা ছিল হারাম । বিশেষতঃ ইসলাম গ্রহণ করার পর মুসলিমদেরকে এর অভিশাপ থেকে রক্ষা করা ছিল আল্লাহ্‌ তাআলার অভিপ্রায় । কিন্তু সহসা একে হারাম করে দেয়া হলে, মানুষের পক্ষে এ নির্দেশ পালন করা একান্তই কঠিন হত । কাজেই প্রথমে এর উপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হল. এবং এর অশুভ প্রতিক্রিয়া সম্পর্কে সতকীকরণের মাধ্যমে মানুষের মন-মস্তিস্ককে একে পরিহার করার প্রতি উদ্বুদ্ধ করা হল । সুতরাং আলোচ্য আয়াতে শুধুমাত্র এ হুকুমই দেয়া হয়েছে যে, নেশাগ্রস্ত অবস্থায় সালাতের ধারে কাছেও যেও না । যার মর্ম ছিল এই যে, সালাতের সময় সালাতের প্রতি মনোনিবেশ করা ফরয | এ সময় মদ্যপান করা যাবে না । এতে মুসলিমগণ উপলব্ধি করলেন যে, এটা এমন এক মন্দ বস্ত যা মানুষকে সালাতে বাধা দান করে । কাজেই দেখা গেল অনেকে এ নির্দেশ আসার সাথে সাথেই মদ্যপান পরিহার করলেন এবং অনেকে এর মন্দ দিকগুলো সম্পর্কে চিন্তা-ভাবনা করতে আরম্ভ করলেন । শেষ পর্যন্ত সূরা আল-মায়েদার আয়াতে মদের অপবিভ্রতা ও হারাম হওয়ার ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ নাযিল হল এবং যে কোন অবস্থায় মদ্যপান সম্পূর্ণভাবে হারাম হয়ে গেল । আলী রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত, তিনি বলেনঃ মদ হারাম হওয়ার পূর্বে আমাদেরকে এক আনসার দাওয়াত দিল । দাওয়াত শেষে আব্দুর রহমান ইবন আউফ এগিয়ে গিয়ে মাগরিবের সালাতের ইমামতি করলেন | তিনি সুরা আল-কাফেরূন তেলাওয়াত করতে গিয়ে এলোমেলো করে ফেললেন । ফলে এ আয়াত নাধিল হয় যাতে মদ খাওয়ার পর বিবেকের সুস্থতা না ফেরা পর্যন্ত সালাত আদায় করতে নিষেধ করা হয়েছে ।[আল-আহাদীসুল মুখতারাহঃ ২/১৮৮ নং- ৫৬৭, অনুরূপ ২/১৮৭ নং- ৫৬৬; আবু দাউদঃ ৩৬৭১; তিরমিযী: ৩০২৬]

— পৃষ্ঠা ৪৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।