00017161715 ১) সুরাটি সবচেয়ে বড় সূরা । ২) সুরাটি সবচেয়ে বেশী আহ্কাম বা বিধি-বিধান সমৃদ্ধ | [ইবনে কাসীর] ৩) রাসুল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম এ সুরা পাঠ করার বিভিন্ন ফযীলত বর্ণনা করেছেনঃ * আবু উমামাহ আল-বাহেলী রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, “তোমরা কুরআন তিলাওয়াত কর; কেননা, কেয়ামতের দিন এই কুরআন তোমাদের জন্য সুপারিশকারী হিসাবে আসবে । তোমরা দু'টি পুস্প তথা সুরা আল-বাকারাহ্ ও সূরা আলে-ইমরান তিলাওয়াত কর, কেননা কেয়ামতের দিন এ দুটি সুরা এমনভাবে আসবে যেন এ দুরশট হচ্ছে দু'খণ্ড মেঘমালা, অথবা দু'টুকরো কালো ছায়া, অথবা দু'ঝাক উড়ন্ত পাখি । এ দুটি সুরা যারা তিলাওয়াত করবে তাদের থেকে (জাহান্নামের আযাবকে) প্রতিরোধ করবে ৷ তোমরা সুরা আল-বাকারাহ্ তিলাওয়াত কর । কেননা, এর নিয়মিত তিলাওয়াত হচ্ছে বারাকাহ্ বা সমৃদ্ধি এবং এর তিলাওয়াত বর্জন হচ্ছে আফসোসের কারণ । আর যাদুকররা এর উপর কোন প্রভাব বিস্তার করতে পারে না" | [মুসলিম-৮০৪] * অপর হাদীসে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “তোমরা সূরা আল-বাকারাহ্ পাঠ কর | কেননা, এর-পাঠে বরকত লাভ হয় এবং পাঠ না করা অনুতাপ ও দুর্ভাগ্যের কারণ | যে ব্যক্তি এ সুরা পাঠ করে তার উপর কোন আহ্লে বাতিল তথা জাদুকরের জাদু কখনও প্রভাব বিস্তার করতে পারেনা ।|মুসনাদে আহমাদ: ৫/২৪৯] * রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ “তোমরা তোমাদের ঘরসমূহকে কবর বানিওনা, নিশ্চয়ই শয়তান এ ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সুরা আল-বাকারাহ্ পাঠ করা হয়' । [মুসলিমঃ ৭৮০] অন্য রেওয়ায়েতে এসেছে, যে ঘরে সুরা আল-বাকারাহ্ পড়া হয় সেখানে শয়তান প্রবেশ করেনা ।|মুসনাদে আহমাদ: ২/২৮৪] * রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্াম বলেনঃ “প্রত্যেক বস্তরই উচ্চ স্তস্ত রয়েছে, কুরআনের সুউচ্চ শৃংগ হলো, সূরা আল-বাকারাহ্ ৷ [তিরমিযীঃ ২৮৭৮, মুস্তাদরাকে হাকিম: ২/২৫৯] ৪) রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের দিন সাহাবায়ে কেরামকে ডাকার সময় বলেছিলেনঃ “হে সুরা আল-বাকারাহ্্র বাহক (জ্ঞানসম্পন্ন) লোকেরা । [মুসনাদে আহমাদ: ১/২১৮] ৫) সুরা আল-বাকারাহ্ তিলাওয়াত করলে সেখানে ফিরিশৃতাগণ আলোকবর্তিকার মত অবতরণ করে । এ প্রসংগে বিভিন্ন সহীহ্ হাদীসে বর্ণনা এসেছে । [বুখারীঃ ৫০১৮,
— পৃষ্ঠা ৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।