(১) (২) (৩) 00017161715 সঙ্গী-সাথীও), মুসাফির) ও তোমাদের | ৫4437095852 অধিকারভুক্ত দাস-দাসীদের) প্রতি ৬৬১) চুলা লা সম্পর্ক নেই। আর সে জন্যই তার উল্লেখ করা হয়েছে দ্বিতীয় পর্যায়ে । [তাবারী] কোন কোন মনীষী বলেছেন, “জারে-যিলকোরবা” এমন প্রতিবেশীকে বলা হয়, যে ইসলামী ভ্রাতৃত্বের অন্তর্ভুক্ত এবং মুসলিম । আর “জারে-জুনুব* বলা হয় অমুসলিম প্রতিবেশীকে । কুরআনে ব্যবহৃত শব্দে অবশ্য এ সমুদয় সম্ভাব্যতাই বিদ্যমান | অবশ্য প্রতিবেশী হওয়া ছাড়াও যার অন্যান্য হক রয়েছে, অন্যান্য প্রতিবেশীদের তুলনায় তাকে মর্যাদাগত অগ্রাধিকার দিতে হবে | যদিও এর শাব্দিক অর্থ হল সহকর্মী । এতে সেসব সফর সঙ্গীরাও অন্তর্ভূক্ত যারা রেল, জাহাজ, বাস, মোটর প্রভৃতিতে পাশাপাশি বসে ভ্রমণ করে এবং সে সমস্ত লোকও অন্তর্ভূক্ত যারা কোন সাধারণ বা বিশেষ বৈঠক বা অধিবেশনে আপনার সাথে উপবেশন করে থাকে । ইসলামী শরী'আত নিকটবর্তী ও দূরবর্তী স্থায়ী প্রতিবেশীদের অধিকার সংরক্ষণকে যেমন ওয়াজিব করে দিয়েছে, তেমনিভাবে সে ব্যক্তির সাহচর্ষের অধিকার বা হককেও অপরিহার্য করে দিয়েছে, যে সামান্য সময়ের জন্য হলেও কোন মজলিস, বৈঠক অথবা সফরের সময় আপনার সমপর্যায়ে উপবেশন করে । তাদের মধ্যে মুসলিম, অমুসলিম, আত্মীয়, অনাত্বীয় সবাই সমান - সবার সাথেই সদ্যবহার করার হেদায়াত করা হয়েছে । এর সর্বনিম্ন পর্যায় হচ্ছে এই যে, আপনার কোন কথায় বা কাজে যেন সে কোন রকম কষ্ট না পায় । এমন কোন কথা বলবেন না, যাতে সে মর্মাহত হতে পারে । এমন কোন আচরণ করবেন না, যাতে তার কষ্ট হতে পারে । যেমন, ধুমপান করে তার দিকে ধোয়া ছাড়া, পান খেয়ে তার দিকে পিক ফেলা এবং এমনভাবে বসা যাতে তার বসার জায়গা সংকুচিত হয়ে যায় প্রভৃতি । যানবাহনে অন্য কোন যাত্রী পাশে বসতে গেলে এ কথা ভাবা উচিত যে, এখানে তার ততটুকুই অধিকার রয়েছে যতটা রয়েছে আমার । কোন কোন তাফসীরকার বলেছেন, এমন প্রতিটি লোকই “সাহেবে-বিল-জান্ব'-এর অন্তর্ভুক্ত যে কোন কাজে, কোন পেশায় বা কোন বিষয়ে আপনার সাথে জড়িত বা আপনার অংশীদার; তা শিল্প-শ্রমেই হোক অথবা অফিস-আদালতের চাকরিতেই হোক অথবা কোন সফরে বা স্থায়ী বসবাসেই হোক । [রুহুল মাঁআনী] আয়াতে এমন লোককে বোঝানো হয়েছে যে সফরের অবস্থায় আপনার নিকট এসে উপস্থিত হয় কিংবা আপনার মেহমান হয়ে যায় । যেহেতু এই অজানা-অচেনা লোকটির কোন আত্মীয় বা সম্পকীয় লোক এখানে উপস্থিত থাকে না, সেহেতু কুরআন ইসলামী তথা মানবীয় সম্পর্কের প্রেক্ষিতে তার হকও আপনার উপর অপরিহার্ষ বলে সাব্যস্ত করে দিয়েছে । তা হল, সামর্থ্য ও সাধ্যান্যায়ী তার সাথে সদ্যবহার করা । এতে অধিকারভুক্ত দাস-দাসীকে বোঝানো হয়েছে । তাদের ব্যাপারেও এ হক সাব্যস্ত ও অপরিহার্ষ করে দেয়া হয়েছে যে, তাদের সাথে সম্য বহার করতে হবে । সাধ্যানুযায়ী তাদের খাওয়া পরার ব্যাপারে কার্পণ্য করবে না ৷ তাছাড়া তাদের সাধ্যের অতিরিক্ত
— পৃষ্ঠা ৪৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।