Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 (১) (২) (৩) (৪) স্বজন), ইয়াতীম, অভাবগ্স্ত২, | 52219215308 5553155825 নিকট প্রতিবেশীত), দুর-প্রতিবেশী€), এখানে সমস্ত আত্মীয়-স্বজনের সাথে সম্ধযবহার করার তাকিদ দেয়া হয়েছে । কুরআনুল কারীমের প্রসিদ্ধ এক আয়াতে বিষয়টি এভাবে উল্লেখ করা হয়েছে যা রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম প্রায়শঃই বিভিন্ন ভাষণের পর তেলাওয়াত করতেন | তা হলো, “আল্লাহ্‌ সবার সাথে ন্যায় ও সদ্যবহারের নির্দেশ দিচ্ছেন এবং নির্দেশ দিচ্ছেন আত্ীয়-স্বজনের হক আদায় করার জন্য” । [সুরা আন-নাহল:৯০]) এতে সামর্থ্যান্যায়ী আত্মীয়-আপনজনদের কায়িক ও আর্থিক সেবা-যত্ব করা, তাদের সাথে দেখা-সাক্ষাৎ করা এবং তাদের খবরা-খবর নেয়াও অন্তর্ভুক্ত | রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকার মাল সাধারণ গরীব-মিসকীনকে দান করলে তাতে তো শুধু সদকার সওয়াবই পাওয়া যায়, অথচ তা যদি নিজের রক্ত সম্পর্কের আত্বীয়আপনজনকে দান করা হয়, তাহলে তাতে দু'টি সওয়াব পাওয়া যায় । একটি হল সদকার সওয়াব এবং আরেকটি হল সেলায়ে-রেহ্মীর সওয়াব । [মুসনাদে আহমাদ ৪/২১৪, নাসায়ী: ২৫৮২] অর্থাৎ আত্মীয়তার হক আদায় করার সওয়াব । অর্থাৎ লাওয়ারিশ তথা অনাথ শিশু এবং অসহায় মানুষের সাহায্য-সহযোগিতাও এমনি গুরুতৃপূর্ণ ও জরুরী বিবেচনা করবে, যেমন আত্মীয়-আপনজনদের বেলায় করে থাক । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আবু যর, যখন তরকারী রান্না করবে তখন তাতে বেশী পরিমাণে পানি দিও এবং এর দ্বারা তোমার পড়শীর খোঁজ- খবর নিও । [মুসলিমঃ ২৬২৫] রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, “তোমাদের মধ্যে যে আল্লাহ্‌ ও শেষ দিবসের উপর ঈমান রাখে সে যেন তার পড়শীর সম্মান করে, তোমাদের মধ্যে যে আল্লাহ্‌ ও শেষ দিবসের উপর ঈমান আনে সে যেন তার মেহমানের পুরস্কার দিয়ে তাকে সম্মানিত করে । সাহাবায়ে কিরাম বললেন, মেহমানের পুরস্কার কি? তিনি বললেন, একদিন ও রাত্রি । আর মেহমান তিন দিন এর পরের যা সময় তাতে ব্যয় করা সদকাস্বরূপ । তোমাদের মধ্যে যে আল্লাহ্‌ ও শেষ দিনে উপর ঈমান আনে সে যেন ভাল বলে অথবা চুপ থাকে ।[বুখারী: ৬০১৯] অপর হাদীসে রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আল্লাহ্‌র নিকট সবচেয়ে উত্তম সংগী হচ্ছেন রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সংগীগণ । আর আল্লাহ্‌র নিকট সবচেয়ে উত্তম পড়শী হচ্ছেন এ পড়শী, যে তার পড়শীর জন্য উত্তম | [তিরমিযী: ১৯৪৪] এ আয়াতে দু'রকমের প্রতিবেশীর কথা বলা হয়েছে ৷ এ উভয় প্রকার প্রতিবেশীর বিশ্রেষণ প্রসঙ্গে সাহাবায়ে কেরামের বিভিন্ন বর্ণনা রয়েছে । আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস রাদিয়াল্লাহু “আনহুমা বলেন, ৫5) ৬১০৩ বলতে সেসব প্রতিবেশীকে বোঝায়, যারা প্রতিবেশী হওয়ার সঙ্গে সঙ্গে আত্বীয়ও বটে । এভাবে এতে দুর্টটি হক সমন্বিত হয়ে যায় । আর ৮5৯ বলতে শুধু সে প্রতিবেশীকে বোঝায় যার সাথে আত্মীয়তার

— পৃষ্ঠা ৪৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।