00017161715 ৩৬. আর তোমরা আল্লাহ্র ইবাদাত কর 55583552156 ও কোন কিছুকে তার শরীক করো | 82102814588. না); এবং পিতা-মাতা), আত্রীয়- নির্ধারণ করে দিয়েছে । তা হচ্ছে এই যে, এতদুভয়ের মধ্যেই বিবাদ মীমাংসা করার গুণ থাকতে হবে । বলাবাহুল্য, এ গুণটি সে ব্যক্তির মধ্যেই থাকতে পারে, যিনি বিজ্ঞও হবেন এবং তৎসঙ্গে বিশ্বস্ত ও দ্বীনদারও হবেন । (১) অর্থাৎ আল্লাহ্র “ইবাদাত কর এবং “ইবাদাতের বেলায় তার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করো না । মু'আয ইবন জাবাল রাদিয়াল্লাহু “আনহু বলেন, আমি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের পিছনে তার বাহনে বসা ছিলাম । এমতাবস্থায় তিনি বললেন, তুমি কি জান, বান্দার উপর আল্লাহ্র কি হক? আমি বললামঃ আল্লাহ্ ও তার রাসূলই ভাল জানেন । তিনি বললেনঃ বান্দার উপর আল্লাহ্র হক হল, একমাত্র তারই ইবাদাত করা । তার সাথে অন্য কাউকে শরীক না করা । তারপর রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক পথ চলার পর আবার বললেনঃ হে মু'আয ইবন জাবাল! তুমি কি জান, বান্দা যদি এ কাজটি করে তাহলে আল্লাহ্র উপর বান্দার কি হক রয়েছে? আমি বললামঃ আল্লাহ্ ও তার রাসূলই ভাল জানেন । তিনি বললেনঃ আল্লাহ্র উপর বান্দার হক হল, তাদেরকে শাস্তি না দেয়া । [বুখারীঃ ৬৫০০] (২) আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে, তাওহীদের পর সমস্ত আপনজন-আত্মীয় ও সম্পযুক্ত ব্যক্তিদের মধ্যে পিতা-মাতার অধিকার সর্বাগ্রে । আল্লাহ্ তা'আলা স্বীয় ইবাদাত বন্দেগী ও হকসমূহের পর পরই পিতা-মাতার হক সম্পর্কিত বিবরণ দানের মাধ্যমে ইজিত করেছেন যে, প্রকৃতপক্ষে সমস্ত নেয়ামত ও অনুগ্রহ একান্তই আল্লাহ্ তা'আলার পক্ষ থেকে, কিন্তু বাহ্যিক উপকরণের দিক দিয়ে লক্ষ্য করলে দেখা যায়, আল্লাহ্র পরে মানুষের প্রতি সর্বাধিক ইহ্সান বা অনুগ্রহ থাকে পিতা-মাতার । সাধারণ উপকরণসমূহের মাঝে মানুষের অস্তিত্বের পিছনে পিতা-মাতাই বাহ্যিক কারণ । তাছাড়া জন্ম থেকে যৌবন প্রাপ্তি পর্যন্ত যে সমস্ত কঠিন ও বন্ধুর পথ ও স্তর রয়েছে, পিতা-মাতাই তাকে সেগুলোতে সাহায্য করেন এবং তার প্রতিপালন ও পরিবর্ধনের জামানতদার হয়ে থাকেন । সে জন্যই আল্লাহ্ তা'আলা অন্যান্য জায়গায়ও পিতা- মাতার হকসমূহকে তার “ইবাদাত ও আনুগত্যের সাথে যুক্ত করে বর্ণনা করা হয়েছে বলা হয়েছেঃ “আমার এবং তোমার পিতা-মাতার শুকরিয়া আদায় কর” । [সুরা লুকমান: ১৪] রাসূল সাল্লল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের বাণীসমূহে যেমন পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্যবহারের তাকিদ রয়েছে, তেমনিভাবে তার সীমাহীন ফযীলত, মর্তবা ও সওয়াবের কথাও উল্লেখ রয়েছে । এক হাদীসে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “আল্লাহ্ তা'আলার সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহ্র অসন্তষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যেই নিহিত রয়েছে ।” [তিরমিযী: ১৮৯৯]
— পৃষ্ঠা ৪৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।