৫. (১) (২) 00017161715 তাতে তোমাদের কোন দোষ নেই) । নিশ্চয়ই আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় | আর তোমাদের মধ্যে কারো মুক্ত] ৬০766545552 ঈমানদার নারী বিয়ের সামর্থ) রত না থাকলে তোমরা তোমাদের হয়েছে তাদেরকে মাহ্র পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে । এ হিসেবে এ আয়াত পূর্বোক্ত ২১ নং আয়াতের মতই । [আদওয়াউল বায়ান] কোন কোন মুফাসসিরের মতে, এখানে মুত“আ বিবাহের কথা বলা হয়েছে । ইসলামের প্রাথমিক যুগে মুত 'আ ও সাময়িক বিয়ের অনুমতি ছিল । কিন্তু পরবর্তীতে অসংখ্য সহীহ্ হাদীসে এটাকে হারাম ঘোষণা করা হয় । যেমন এক হাদীসে এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খায়বার যুদ্ধের কালে মুত'আ বিয়ে ও গৃহপালিত গাধার গোস্ত হারাম করেছেন । বুখারী: ৫১১৫, ৫৫২৩; আরও দেখুন- বুখারীঃ ৪২১৬, মুসলিমঃ ১৪০৬, ১৪০৭] কোন কোন বর্ণনায় এসেছে যে, এরপর মক্কা বিজয়ের বছর সেটাকে আবার বৈধ করা হয়েছিল । কিন্তু সহীহ হাদীসে এসেছে যে, মক্কা থেকে বের হওয়ার আগেই রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা দিয়েছিলেন যে, এ জাতীয় বিয়ে কিয়ামত পর্যন্ত হারাম করে দেয়া হয়েছে । মুসলিম: ১৪০৬] এ হিসেবে মুত“আ বিবাহ প্রথমে খায়বারের যুদ্ধে হারাম করা হয় । এরপর মক্কা বিজয়ের সময় হালাল করা হয়, অথবা কোন কোন সাহাবী রাসূলের অগোচরেই না জানা অবস্থায় সেটা করেন । কিন্তু মক্কা বিজয়ের বছর আওতাসের পর্যন্ত হারাম করে দেয়া হয় | [যাদুল মা'আদ] ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মাহ্র নির্ধারণের পর কোন বিষয়ে পরস্পর রাষী হওয়ার অর্থ হচ্ছে, ধার্যকৃত পূর্ণ মাহ্র প্রদান করে স্ত্রীকে তার মাহরের ব্যাপারে পূর্ণ অধিকার প্রদান করা ।[তাবারী; আত-তাফসীরুস সহীহ] আয়াতের অর্থ এই যে, যার স্বাধীন নারীদেরকে বিয়ে করার শক্তি-সামর্থ্য নেই কিংবা প্রয়োজনীয় আসবাবপত্র নেই, সে ঈমানদার দাসীদেরকে বিয়ে করতে পারে । এতে বোঝা গেল যে, যতটা সম্ভব স্বাধীন নারীকেই বিয়ে করা উচিত - দাসীকে বিয়ে না করাই বাঞ্ছনীয় । অগত্যা যদি দাসীকে বিয়ে করতেই হয়, তবে ঈমানদার দাসী খোজ করতে হবে । স্বাধীন ইয়াহুদী-নাসারা নারীদেরকে বিয়ে করা যদিও বৈধ, কিন্তু তা থেকে বেঁচে থাকা উত্তম | বর্তমান যুগে এর গুরুত্ব অত্যাধিক | কেননা, ইয়াহুদী ও নাসারা নারীরা আজকাল সাধারণতঃ স্বয়ং স্বামীকে ও স্বামীর সন্তানদেরকে স্বধর্মে আনার উদ্দেশ্যেই মুসলিমদেরকে বিয়ে করে |
— পৃষ্ঠা ৪৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।