Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 (১) (২) (৩) (৪) (৫) (৬) (৭) বোন), ফুফুণ), খালা, ভাইয়ের | 60885%558)455%8885 মেয়ে$), বোনের মেয়ে৫), দুধমা্), ৩৬৪25826155 দুধবোন€), শাশুড়ী ও তোমাদের সহদোরা বোনকে বিয়ে করা হারাম | এমনিভাবে বৈমাত্রেয়া ও বৈপিব্রেয়া বোনকেও বিয়ে করা হারাম । পিতার সহোদরা, বৈমাত্রেয়া ও বৈপিব্রেয়া বোনকে বিয়ে করা হারাম | তিন প্রকার ফুফুকেই বিয়ে করা যায় না। আপন জননীর তিন প্রকার বোন, প্রত্যেকের সাথেই বিয়ে করা হারাম । ভ্রাতুস্পুত্রীর সাথেও বিয়ে হারাম; আপন হোক বেমাত্রেয় হোক - বিয়ে হালাল নয় । বোনের কন্যা অর্থাৎ ভাগ্নেয়ীর সাথেও বিয়ে হারাম | এখানেও বোনকে ব্যাপক অর্থে বুঝতে হবে । যেসব নারীর স্তন্য পান করা হয়, তারা জননী না হলেও বিবাহ হারাম হওয়ার ব্যাপারে জননীর পর্যায়ভুক্ত এবং তাদের সাথে বিবাহ হারাম । ফেকাহ্বিদগণের পরিভাষায় একে 'হুরমাতে রেযাআত' বলা হয় । তবে কেবলমাত্র শিশু অবস্থায় দুধ পান করলেই এই “হুরমাত' কার্যকরী হয় । অর্থাৎ দুধ পানের সাথে সম্পর্কিত যেসব বোন আছে, তাদেরকে বিয়ে করা হারাম | এর বিশদ বিবরণ এই যে, দুধ পানের নির্দিষ্ট সময়কালে কোন বালক অথবা বালিকা কোন স্ত্রীলোকের দুধ পান করলে সে তাদের মা এবং তার স্বামী তাদের পিতা হয়ে যায় । এছাড়া সে স্ত্রীলোকের আপন পুত্র-কন্যা তাদেরই ভাই-বোন হয়ে যায় । অনুরূপ সে স্ত্রীলোকের বোন তাদের খালা হয় এবং সে স্ত্রীলোকের দেবর-ভাসুররা তাদের চাচা হয়ে যায় । তার স্বামীর বোনেরা শিশুদের ফুফু হয়ে যায় । দুধ পানের কারণে তাদের সবার পরস্পরের বৈবাহিক অবৈধতা স্থাপিত হয়ে যায় । বংশগত সম্পর্কের কারণে পরস্পর যেসব বিয়ে হারাম হয়, দুধ পানের সম্পর্কের কারণে সেসব সম্পকীরদের সাথে বিয়ে করা হারাম হয়ে যায় ৷ তাই একটি বালক ও একটি বালিকা কোন মহিলার দুধ পান করলে তাদের পরস্পরের মধ্যে বিয়ে হতে পারে না। এমনিভাবে দুধভাই ও বোনের কন্যার সাথেও বিয়ে হতে পারে না। উকবা ইবন হারেস বলেন, তিনি আবি ইহাব ইবন আযীযের এক মেয়েকে বিয়ে করেন । এক মহিলা এসে বলল, আমি উকবাকে এবং যাকে সে বিয়ে করেছে উভয়কে দুধ পান করিয়েছি । উকবা বললেন, আমি জানি না যে, আপনি আমাকে দুধ পান করিয়েছেন । এর পূর্বে আপনি আমাকে কখনো বলেননি ৷ তারপর তিনি মদীনায় আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামকে জানালেন । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কিভাবে এটা সম্ভব অথচ বলা হয়েছে । তখন উকবা তার স্ত্রীকে পৃথক করে দিলেন এবং অন্য একজনকে বিয়ে করেন । [বুখারীঃ ৮৮] অন্য বর্ণনায় এসেছে, একবার রাসূলুল্লাহ্‌ সাল্পালাহু আলাইহি ওয়া

— পৃষ্ঠা ৪৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।