Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 ৪- সুরা আন-নিসা পারা ৪ / ৪০০ ১ ৫১1 সিভি নারীদের উত্তরাধিকার হওয়া তোমাদের (5225595052৬ জন্য বৈধ নয় | তোমরা তাদেরকে যা] 26559056085 দিয়েছ তা থেকে কিছু আত্মসাৎ করার | 25652560502: উদ্দেশ্যে তাদেরকে অবরুদ্ধ করে] ৪48৫9320546 (১) (২) (৩) রেখো না, যদি না তারা স্পষ্ট খারাপ আচরণ করে) । আর তোমরা তাদের সাথে সংভাবে জীবন যাপন করবে; তোমরা যদি তাদেরকে অপছন্দ কর তবে এমন হতে পারে যে, আল্লাহ্‌ যাতে প্রভূত কল্যাণ রেখেছেন তোমরা তাকেই অপছন্দ করছ) । ইবন আব্বাস রাদিয়াল্লাহু আননুমা বলেন, এখানে স্পষ্ট খারাপ আচরণ বলতে, স্বামীর অবাধ্যতা ও স্বামীর সাথে শক্রতা বোঝানো হয়েছে । যে মহিলা স্বামীর অবাধ্য সে মহিলা থেকে নিজেকে রক্ষার জন্য পুরুষটি তাকে দেয়া সম্পদ ফেরৎ নিতে পারবে । [তাবারী] অর্থাৎ তাদের সাথে উত্তম কথা বলবে । কথায়, কাজে, চলাফেরায় যতটুকু সম্ভব সৌন্দর্য রক্ষা করবে । যেমনটি তুমি তাদের কাছ থেকে আশা কর, তেমন ব্যবহারই করো । রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “তোমাদের মধ্যে উত্তম হলো এ ব্যক্তি যে তার পরিবারের কাছে উত্তম । আমি আমার পরিবারের কাছে উত্তম | [তিরমিহীঃ ৩৮৯৫] রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্যের মধ্যে এটা ছিল যে, তিনি সদাহাস্য সুন্দর ব্যবহার করতেন । পরিবারের সাথে হাস্যরস, নরম ব্যবহার ইত্যাদি করতেন | আয়েশা রাদিয়াল্লাহু “আনহার সাথে কখনো কখনো দৌড় প্রতিযোগিতা করতেন । [দেখুন- আবু দাউদঃ ২৫৭৮, ইবন মাজাহ্‌ঃ ১৯৭৯, মুসনাদে আহমাদঃ ৬/১২৯] অর্থাৎ এমনও হতে পারে যে, ধৈর্যধারণ করে তাদের সাথে জীবনযাপন করলে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ্‌ তা'আলা অনেক ভাল কিছু এর বিনিময়ে রেখেছেন । আব্দুল্লাহ্‌ ইবন আব্বাস রাদিয়াল্লাহু “আনহুমা এই আয়াতের তাফসীরে বলেনঃ এর অর্থ হল স্বামী স্ত্রীকে ভালবাসবে, তারপর তাদের মধ্যে আল্লাহ্‌ সন্তান দান করবেন যে সন্তান তাদের মধ্যে প্রভৃত কল্যাণ নিয়ে আসবেন বা স্বামীর মনে স্ত্রীর জন্য ভালবাসা তৈরী করে দিবেন | [তাবারী] এছাড়া হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “মুমিন পুরুষ কোন মুমিন নারীকে ঘৃণা করবে না। যদি তার কোন চরিব্রের কোন একটি দিক তাকে অসন্তুষ্ট করে, তবে অন্য দিক তাকে সন্তুষ্ট করবে | |মুসলিমঃ ১৪৬৯]

— পৃষ্ঠা ৪২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।