00017161715 ৪- সূরা আন-নিসা পারা ৪ / ৩৯৮ ২ £*১০1 ৮০০৭] 5) 7৫ ১৭. আল্লাহ্ অবশ্যই সেসব লোকের | 614 030984280 তাওবাহ্ কবুল করবেন যারা ৬৫৮৩৩৯১৪১7৩ অজ্ঞতাবশতঃ মন্দ কাজ করে এবং | /১2।১2 ০১৫ তাড়াতাড়ি তাওবাহ্ করে, এরাই 96৫. ৩252 (১) (২) তারা, যাদের তাওবাহ্ আল্লাহ্ কবুল করেন) । আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময় | এখানে উল্লেখযোগ্য যে, কুরআনুল কারীমে তু শব্দ ব্যবহৃত হয়েছে । এ থেকে বাহ্যতঃ বোঝা যায়, অজ্ঞাতসারে এবং না জেনে-শুনে গোনাহ করলে তাওবা কবুল হবে এবং জ্ঞাতসারে জেনে-শুনে গোনাহ্ করলে তাওবা কবুল হবে না । কিন্তু সাহাবায়ে কেরাম এ আয়াতের যে তাফসীর করেছেন তা এই যে, এখানে আয়াতের স্ক20৩৯ষ৯% অর্থ এই নয় যে, সে গোনাহ্র কাজটি যে গোনাহ্, তা জানে না কিংবা গোনাহ্্র ইচ্ছা নেই; বরং অর্থ এই যে, গোনাহ্র অশুভ পরিণাম ও আখেরাতের আযাবের ব্যাপারে গাফেল বা অসতর্কতাই তার গোনাহ্্র কাজ করার কারণ; যদিও গোনাহ্টি যে গোনাহ্, তা সে জানে এবং তার ইচ্ছাও করে । তাই ৬ শব্দটি এখানে নিবুদ্ধিতা ও বোকামির অর্থে ব্যবহৃত হয়েছে । আবুল আলিয়া ও কাতাদাহ্র বর্ণনা মতে সাহাবায়ে কেরাম এ বিষয়ে একমত ছিলেন যে, “বান্দা যে গোনাহ্ করে- অনিচ্ছাকৃত করুক কিংবা ইচ্ছাকৃত, সর্বাবস্থায়ই তা মূর্খতা” ৷ তাফসীরবিদ মুজাহিদ বলেন, “যে ব্যক্তি কোন কাজে আন্মাহ্র নাফরমানী করছে, সে দৃশ্যতঃ বড় আলেম ও বিশেষ জানা-শোনা বিচক্ষণ হলেও সে কাজ করার সময় মুর্খই হয়ে সবই মুর্খতা । কারণ এই যে, যে ব্যক্তি আল্লাহর নাফরমানী করে, সে ক্ষণস্থায়ী সুখকে চিরস্থায়ী সুখের উপর অগ্রাধিকার প্রদান করে । যে ব্যক্তি এই ক্ষণস্থায়ী সুখের বিনিময়ে চিরস্থায়ী কঠোর আযাব ক্রয় করে, তাকে বুদ্ধিমান বলা যায় না। তাকে সবাই মূর্খ বলবে, যদিও সে ভালভাবে জানা ও বোঝার পরও ইচ্ছাকৃতভাবে সে কুকর্ম সম্পাদন করে । মোটকথা, গোনাহ্র কাজ ইচ্ছাকৃতভাবে হোক কিংবা ভুলক্রমে, উভয় অবস্থাতেই তা মুর্খতাবশতঃ সম্পন্ন হয় । এ কারণেই সাহাবা, তাবেয়ীন ও সমগ্র উম্মতের এ ব্যাপারে ইজমা বা একমত্য রয়েছে যে, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন গোনাহ করে, শর্তসাপেক্ষে তার তাওবাও কবুল হতে পারে । তাছাড়া আয়াতের আরেক অর্থ এও হতে পারে যে, তারা গোনাহ করার সময় এর পরিণাম সম্পর্কে সঠিক জ্ঞান রাখে না । অথবা সে অপরাধ করার সময় আল্লাহ্ যে তাকে দেখছেন সে ব্যাপারে বেখবর হয়ে পড়ে । অথবা সে যখন অপরাধ করে তখন যে তার ঈমানের মধ্যে দুর্বলতা আসবে সে সম্পর্কে গাফেল হয়ে পড়ে | [তাফসীরে সাদী] এখানে তাড়াতাড়ি তাওবাহ্ করা শর্তের অর্থ হলো দু"টি- (এক) মৃত্যুর বড় শ্বাস বের না হওয়ার আগ পর্যন্ত করা । [তিরমিহীঃ ৩৫৩৭, ইবন মাজাহ্ঃ ৪২৫৩] (দুই) সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার আগ পর্যন্ত করা | [দেখুন, সুরা আল-আন“আম: ১৫৮]
— পৃষ্ঠা ৪২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।