00017161715 ৪- সূরা আন-নিসা পারা ৪ / ৩৯৫ ২ ৫০) গ218722- (১) (২) আর যদি কোন পুরুষ অথবা নারীর 'কালালাহ) বা পিতা-মাতা ও থাকে তার এক বৈপিত্রেয় ভাই বা বোন, তবে প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ । তারা এর বেশী হলে সবাই সমান অংশীদার হবে তিন ভাগের এক ভাগে; এটা যা ওসিয়াত করা হয় তা দেয়ার পর এবং খণ পরিশোধের পর, কারো ক্ষতি না করেন) । এ হচ্ছে আল্লাহ্র নির্দেশ । আর আল্লাহ্ সর্বজ্ঞ, সহনশীল | ওসিয়ত কার্যকর করার পর স্ত্রী আট ভাগের এক ভাগ পাবে । স্ত্রী একাধিক হলেও উপরোক্ত বিবরণ অনুযায়ী এক অংশ সকল স্ত্রীর মধ্যে সমহারে বন্টন করা হবে । অর্থাৎ প্রত্যেক স্ত্রীই এক-চতুর্থাংশ কিংবা এক-অষ্টমাংশ পাবে না, বরং সবাই মিলে এক-চতুর্থাংশ কিংবা এক-অষ্টমাংশে অংশীদার হবে | উভয় অবস্থাতে স্বামী অথবা স্ত্রীর অংশ দেয়ার পর যা অবশিষ্ট থাকবে, তা তাদের অন্যান্য ওয়ারিশদের মধ্যে বন্টন করা হবে । তবে প্রথমে দেখা উচিত যে, যদি স্ত্রীর মাহর পরিশোধ করা না হয়ে থাকে, তবে অন্যান্য খণের মতই প্রথমে মোট পরিত্যক্ত সম্পত্তি থেকে মাহ্র পরিশোধ করার পর ওয়ারিশদের মধ্যে বন্টন করা হবে । মোহারানা দেয়ার পর স্ত্রী ওয়ারিশী স্বত্বে অংশীদার হবার দরুন এ অংশও নেবে । মাহ্র পরিশোধ করার পর যদি মৃত স্বামীর সম্পত্তি অবশিষ্ট না থাকে, তবে অন্যান্য খণের মত সম্পূর্ণ সম্পত্তি মাহ্র বাবদ স্ত্রীকে সমর্পণ করা হবে এবং কোন ওয়ারিশই অংশ পাবে না। আলোচ্য আয়াতে “কালালাহ্*র পরিত্যক্ত সম্পত্তির বিধান বর্ণিত হয়েছে । “কালালাহ্*র অনেক সংজ্ঞা রয়েছে। ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যে মৃত ব্যক্তির উর্ধ্বতন ও অধর্স্তন কেউ নেই, সে-ই “কালালাহ্” ৷ [তাবারী] 'কারো ক্ষতি না করে' এ কথার দুটি দিক আছে । প্রথমত, মৃত ব্যক্তি যেন ওসিয়ত বা খণের মাধ্যমে কাউকে ক্ষতিগ্রস্ত না করে । ওসিয়ত করা কিংবা নিজের যিম্মায় ভিত্তিহীন খণ স্বীকার করার মাধ্যমে ওয়ারিশদেরকে বঞ্চিত করার ইচ্ছা লুকায়িত না রাখে । এ রকমের ইচ্ছাকে কার্ষে পরিণত করা কঠোরভাবে নিষিদ্ধ ও কবিরা গোনাহ । দ্বিতীয়ত, যারা কালালাহ জনিত ওয়ারিশ তারাও যেন মৃত ব্যক্তির ন্যায়সঙ্গত অসিয়ত কার্ষকরণে কোন প্রকার বাধা না দেয় | ইবন আব্বাস বলেন, ওসিয়্যতে ক্ষতিগ্রস্ত করা কবীরা গোনাহের অন্তর্ভূক্ত | [তাবারী]
— পৃষ্ঠা ৪২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।