(১) 00017161715 সমান; কিন্তু শুধু কন্যা দুইয়ের বেশী | 5%525818857484) থাকলে তাদের জন্য পরিত্যক্ত সম্পত্তির | £৩$0/495.4082৯5৩ তিন ভাগের দু'ভাগ, আর মাত্র এক কন্যা 4/75515446% ৫ ষ্ঠ মে থাকলে তার জন্য অর্ধেক১ । তার সন্তান ্ অকাট্য সমাধান আপনা-আপনি বের হয়ে আসে । তার অভাব দূর করার জন্য অন্যান্য ব্যবস্থা অবলম্বন করা হয়েছে । এমনি এক ব্যবস্থা পরবর্তী আয়াতে বর্ণিত হবে | এ প্রশ্নে প্রাশ্চাত্যভক্ত নবশিক্ষিতদের ছাঁড়ী কেউ দ্বিমত করেনি | সমগ্র মুসলিম সম্প্রদায় আজ পর্যস্ত কুরআন ও হাদীসের সুস্পষ্ট বর্ণনা থেকে এ কথাই বুঝে এসেছে যে, পুত্র বিদ্যমান থাকা অবস্থায় পৌত্র উত্তরাধিকার স্বত্ব পাবে না, তার পিতা বিদ্যমান থাকুক অথবা মারা যাক । এখন কুরআনী ব্যবস্থার সৌন্দর্য লক্ষ্য করুন । একদিকে স্বয়ং কুরআনেরই বর্ণিত সুবিচারভিত্তিক বিধান এই যে, নিকটবর্তা আত্মীয় বর্তমান থাকলে দূরবর্তা আত্মীয় বঞ্চিত হবে, অপরদিকে বঞ্চিত দূরবর্তী আত্মীয়ের মনোবেদনা ও নৈরাশ্যকেও উপেক্ষা করা হয়নি । এর জন্য একটি স্বতন্ত্র আয়াতে নির্দেশ দেয়া হয়েছেঃ “যেসব দূরবর্তী, ইয়াতীম, মিসকীন পরিত্যক্ত সম্পত্তির অংশ থেকে বঞ্চিত হচ্ছে, যদি তারা বন্টনের সময় উপস্থিত থাকে, তবে অংশীদারদের নৈতিক দায়িত্ব হচ্ছে এ মাল থেকে স্বেচ্ছায় তাদেরকে কিছু দিয়ে দেয়া । এটা তাদের জন্য এক প্রকার সদকা ও সওয়াবের কাজ” । [সূরা আন-নিসা: ৮] তাছাড়া ইসলাম অসীয়ত করার একটি দায়িত্ব মানুষকে দিয়েছে । দাদা যখনই. তার নাতিকে বঞ্চিত দেখবে, তখন তার উচিত হবে এক তৃতীয়াংশের মধ্যে তার জন্য অসিয়ত করা ।[আত-তাফসীরুস সহীহ] কারণ, ওয়ারিশদের জন্য অসিয়ত নেই সুতরাং অসিয়তের সর্বোত্তম ক্ষেত্র হচ্ছে, নিকটাত্বীয় অথচ কোন কারণে ওয়ারিশ হচ্ছে না, এমন লোকদের জন্য তা গুরুত্বের সাথে সম্পাদন করা । এ রকম অবস্থায় অসিয়ত করা কোন কোন আলেমের নিকট ওয়াজিব । কুরআনুল কারীম কন্যাদেরকে অংশ দেয়ার প্রতি এতটুকু গুরুত্ব আরোপ করেছে যে, কন্যাদের অংশকে আসল ভিত্তি সাব্যস্ত করে এর অনুপাতে পুত্রদের অংশ ব্যক্ত করেছে । অর্থাৎ “দুই কন্যার অংশ এক পুত্রের অংশের সমপরিমাণ" বলার পরিবর্তে “এক পুত্রের অংশ দুই কন্যার অংশের সমপরিমাণ” বলে ব্যক্ত করা হয়েছে । অনেকেই বোনদেরকে অংশ দেয় না এবং বোনেরা এ কথা চিন্তা করে অনিচ্ছাসত্তেও চক্ষুলজ্জার খাতিরে ক্ষমা করে দেয় যে, পাওয়া যখন যাবেই না, তখন ভাইদের সাথে মন কষাকধির দরকার কি | এরূপ ক্ষমা শরীয়তের আইনে ক্ষমাই নয়; ভাইদের জিম্মায় তাদের হক পাওনা থেকে যায় । যারা এভাবে ওয়ারিশী স্বত্ব আত্মসাৎ করে, তারা কঠোর গোনাহ্গার | তাদের মধ্যে আবার নাবালেগা কন্যাও থাকে | তাদেরকে অংশ না দেয়া দ্বিগুণ গোনাহ্ । এক গোনাহ্ শরী'য়তসম্মত ওয়ারিশের অংশ আত্মসাৎ করার এবং দ্বিতীয় গোনাহ ইয়াতীমের সম্পত্তি হজম করে ফেলার | এরপর আরো ব্যাখ্যা সহকারে কন্যাদের অংশ বর্ণনা করে বলা হয়েছে যে, যদি পুত্র সন্তান না থাকে, শুধু
— পৃষ্ঠা ৪১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।