(১) 00017161715 পুত্রের) অংশ দুই কন্যার অংশের | (59558$5/568082 ৪ তসশি অর্থ-সম্পদ লুট করার যোগ্যতা রাখে, তারাই শুধু মাত্র উত্তরাধিকারের যোগ্য হতে পারে । [রুহুল মা“আনী] বলাবাহুল্য, বালক-বালিকা ও নারী উভয় প্রকার দুর্বল শ্রেণী এ নিয়মের আওতায় পড়ে না । তাই তাদের নিয়ম অনুযায়ী শুধুমাত্র যুবক ও বয়ঃপ্রাপ্ত পুত্রই ওয়ারিশ হতে পারত । কন্যা কোন অবস্থাতেই ওয়ারিশ বলে গণ্য হত না, প্রাপ্ত বয়স্কা হোক কিংবা অপ্রাপ্ত বয়স্কা । পুত্র সন্তানও অপ্রাপ্ত বয়স্ক হলে সে উত্তরাধিকারের যোগ্য বলে বিবেচিত হত না । রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের আমলে একটি ঘটনা সংঘটিত হল, সাঁদ ইবন রবী রাদিয়াল্লাহু “আনহুর স্ত্রী রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেনঃ হে আল্লাহ্র রাসূল! এ দুটি সাণ্দ ইবন রবী“র কন্যা ৷ তাদের বাবা আপনার সাথে উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেল । আর তাদের চাচা তাদের সমস্ত সম্পদ নিয়ে গেল | তাদের জন্য কোন সম্পদই বাকী রাখল না, অথচ সম্পদ না হলে তাদের বিয়েও হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ এর ফয়সালা করবেন । ফলে মীরাসের আয়াত নাযিল হয় । তখন রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম তাদের চাচার কাছে লোক পাঠান এবং বলেনঃ তুমি সাঁদ-এর কন্যাদ্ধয়কে দুই-তৃতীয়াংশ সম্পদ এবং তাদের মা-কে এক-অষ্টমাংশ দিয়ে দাও । আর যা বাকী থাকবে তা তোমার | |আবু দাউদঃ ২৮৯১, ২৮৯২, তিরমিধীঃ ২০৯২. ইবন মাজাহ্ঃ ২৭২০, মুসনাদে আহমাদঃ ৩/৩৫২] জাবের ইবন আবুল্লাহ্ রাদিয়াল্লাহু 'আনহুমা বলেনঃ আমি অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসেন । আমি বেহুশ হয়ে পড়ে ছিলাম, তিনি আমার উপর তার ওযুর পানি ছিটিয়ে দিলে আমি চেতনা ফিরে পেয়ে বললাম, হে আল্লাহ্র রাসূল, মীরাস কার জন্য? আমার তো কেবল “কালালা*ই ওয়ারিশ হবে । অর্থাৎ আমার পিতৃকুলের কেউ বা সন্তান-সন্ততি নেই । তখন এ আয়াত নাধিল হয় । [বুখারীঃ ১৯৪, ৪৫৭৭, মুসলিমঃ ১৬১৬] অন্য এক বর্ণনায় ইবন আব্বাস রাদিয়াল্লাহু “'আনহুমা বলেনঃ তখনকার সময়ে সম্পদ শুধু ছেলেকেই তা'আলা তা পরিবর্তন করে যা তিনি পছন্দ করেন তা নাধিল করেন এবং ছেলেকে দুই মেয়ের অংশ দেন আর পিতা-মাতা প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ও তিন ভাগের এক নির্ধারণ করেন । স্ত্রীর জন্য আট ভাগের এক ও চার ভাগের এক নির্দিষ্ট করেন । স্বামীকে অর্ধেক অথবা চার ভাগের এক অংশ দেন । [বুখারীঃ 8৫৭৮] রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা নির্ধারিত ফরয অংশসমূহ দেয়ার পর সবচেয়ে কাছের পুরুষ লোককে প্রদান করবে" মুসলিম: ১৬১৫] তাই পুত্রের তুলনায় পৌত্র অধিক অভাবধ্রস্ত হলেও 92 এর আইনের দৃষ্টিতে সে ওয়ারিশ হতে পারে না । কেননা, পুত্রের উপস্থিতিতে সে নিকটতম আত্মীয় নয় । কুরআনে উল্লেখিত মূলনীতির ভিত্তিতে ইয়াতীম পৌত্রের উত্তরাধিকারিত্্রে প্রশ্নটির
— পৃষ্ঠা ৪১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।