Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

৩. সূরা আলে-ইমরান র £৮941 ০1৮৯৮15১৬০০ 00017161715 তাকওয়া অবলম্বন কর যাতে তোমরা সফলকাম হতে পার । ২) রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ “একদিন ও একরাতের “রেবাত' (সীমান্ত প্রহরা) ক্রমাগত এক মাসের সিয়াম এবং সমগ্র রাত ইবাদাতে কাটিয়ে দেয়া অপেক্ষা উত্তম । যদি এমতাবস্থায় কারো মৃত্যু হয়, তাহলে তার সীমান্ত প্রহ্রার পর্যায়ক্রমিক সওয়াব সর্বদা অব্যাহত থাকবে | আল্লাহ্‌র পক্ষ থেকে তার রিষ্ক জারী থাকবে এবং সে কবরের ফেতনা বা পরীক্ষা (প্রশ্নোত্তর) থেকে নিরাপত্তা পাবে । [মুসলিমঃ ১৯১৩) ফুদালাহ্‌ ইবনে উবায়েদ বর্ণনা করেছেন যে, রাসূলে কারীম সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রত্যেক মৃত ব্যক্তির আমল তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যায় শুধুমাত্র মুরাবিত (ইসলামী সীমান্তরক্ষী) ছাড়া । অর্থাৎ তার কাজ কেয়ামত পর্যস্ত বাড়তে থাকবে এবং সে কবরের হিসাব- নিকাশ থেকে নিরাপদ থাকবে আবু দাউদঃ ২৫০০] এসব বর্ণনার দ্বারা প্রতীয়মান হয় যে, রিবাত' বা সীমান্ত রক্ষার কাজটি সদকায়ে জারিয়া অপেক্ষাও উত্তম । কারণ, সদকায়ে জারিয়ার সওয়াব ততক্ষণ পর্যস্ত চলতে থাকে যতক্ষণ পর্যস্ত তার সদকাকৃত বাড়ী-ঘর, জমি- জমা, রচিত গ্রন্থরাজি কিংবা ওয়াক্ফকৃত জিনিসের দ্বারা মানুষ উপকৃত হতে থাকে । যখন উপকারিতা বন্ধ হয়ে যায়, তখন তার সওয়াবও বন্ধ হয়ে যায় । কিন্তু আল্লাহ্র পথে সীমান্ত প্রহরার সওয়াব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। কারণ, সমস্ত মুসলিম সৎকর্মে নিয়োজিত থাকা তখনই সম্ভব, যখন তারা শত্রুর আক্রমণ থেকে নিরাপদে থাকবে । ফলে একজন সীমান্তরক্ষীর এ কাজ সমস্ত মুসলিমদের সৎকাজের কারণ হয় । সে কারণেই কেয়ামত পর্যন্ত তার 'রিবাত' কর্মের সওয়াব অব্যাহত থাকবে । তাছাড়াও সে যত নেক কাজ দুনিয়ায় করত, সেগুলোর সওয়াবও আমল করা ছাড়াই সর্বদা জারী থাকবে । কুরআন ও হাদীসে 'রিবাত, দ্বিতীয় যে অর্থে ব্যবহৃত হয়েছে, তা হচ্ছে, জামা'আতের সাথে সালাত আদায়ে খুবই যত্ববান হওয়া এবং এক সালাতের পরই দ্বিতীয় সালাতের জন্য অপেক্ষামান থাকা | এক হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আমি কি তোমাদেরকে এমন কাজের সংবাদ দিব না, যা করলে তোমাদের গোনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা বুলন্দ হবে? সাহাবায়ে কিরাম বললেন, অবশ্যই । তিনি বললেন, তা হচ্ছে, কষ্টকর স্থান বা সময়ে অযুর পানি সঠিকভাবে পৌঁছানো, মসজিদের প্রতি বেশী বেশী পদক্ষেপ এবং এক সালাতের পরে অপর সালাতের অপেক্ষায় থাকা । আর এটিই হচ্ছে, রিবাত |” [মুসলিম: ২৫১] বাস্তবে উভয় অর্থের মধ্যে কোন বিরোধ নেই । প্রথম অর্থটি মানব শয়তানদের বিরুদ্ধে জিহাদের অংশ । আর দ্বিতীয় অর্থটি জিন শয়তানদের বিরুদ্ধে এক অমোঘ অস্ত্র ৷ সুতরাং আয়াতে উভয় অর্থই গ্রহণ করা যেতে পারে ।

— পৃষ্ঠা ৪০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।