Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

(১) (২) 00017161715 কর) এবং সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত থাক, আর আল্লাহ্‌র ও তার রাসূল যে সমস্ত কাজের হুকুম করেছেন, সেগুলোর অনুবর্তিতা মনের উপর যত কঠিনই হোক না কেন তাতে মনকে স্থির রাখা | (দুই) “সবর “আনিল মা“আসী' অর্থাৎ যে সমস্ত বিষয়ে আল্লাহ্‌ ও তার রাসূল নিষেধ করেছেন, সেগুলো মনের জন; যত আকর্ষণীয়ই হোক না কেন, যত স্বাদেরই হোক না কেন, তা থেকে মনকে বিরত রাখা | (তিন) “সবর 'আলাল-মাসায়েব* অর্থাৎ বিপদাপদ ও কষ্টের বেলায় সবর করা, ধের্য ধারণ করা, অধৈর্য না হওয়া এবং দুঃখ-কষ্ট ও সুখ-শান্তিকে আল্লাহরই পক্ষ থেকে আগত মনে করে মন-মস্তিষ্ককে সেজন্য অধৈর্য করে না তোলা । [ইবনুল কাইয়্েম, আল-জাওয়াবুল কাফী লিমান সাআলা আনিদ দীওয়ায়িশ শাফী; মাদারিজুস সালেকীন] 'মুসাবারাহ' শব্দটি সবর থেকেই গৃহীত হয়েছে । এর অর্থ, শত্রুর মোকাবিলা করতে গিয়ে দৃঢ়তা অবলম্বন করা ৷ অথবা পরস্পর ধৈর্ষের প্রতিযোগিতা করা । “মুরাবাতাহ" অর্থ হলো, ঘোড়াকে বাধা এবং যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করা । কুরআন ও হাদীসের পরিভাষায় এ শব্দটি দুটি অর্থে ব্যবহৃত হয়- ১) ইসলামী রাষ্ট্রের সীমান্তের হেফাযতে সুসজ্জিত হয়ে থাকা অপরিহার্য, যাতে ইসলামী সীমান্তের প্রতি শত্রুরা রক্তচক্ষু তুলে তাকাতেও সাহস না পায় । এটিই 'রিবাত' ও “মুরাবাতাহ" এর বিখ্যাত অর্থ ৷ এর দুটি রূপ হতে পারেঃ প্রথমতঃ যুদ্ধের কোন সম্ভাবনা নেই, সীমান্ত সম্পূর্ণ শান্ত, এমতাবস্থায় শুধুমাত্র আগ্রম হেফাযত হিসাবে তার দেখা-শোনা করতে থাকা । এক্ষেত্রে পরিবার-পরিজনসহ সেখানে (সীমান্তে) বসবাস করতে থাকা কিংবা চাষাবাদ করে রুযী-রোজগার করাও জায়েয । এমতাবস্থায় যদি সীমান্ত রক্ষাই নিয়ত হয় এবং সেখানে থাকা অবস্থায় রুধী-রোজগার করা যদি তারই আনুষঙ্গিক বিষয় হয়, তবে এমন ব্যক্তিরও “রিবাত ফী সাবীলিল্লাহ্‌*র সওয়াব হতে থাকবে । তাকে যদি কখনও যুদ্ধ করতে না হয়, তবুও । কিন্তু প্রকৃত নিয়ত যদি সীমান্তের হেফাযত না হয়, বরং রুযী-রোজগারই হয় মুখ্য, তবে দৃশ্যতঃ সীমান্ত রক্ষার কাজ করে থাকলেও এমন ব্যস্ত “মুরাবিত ফী-সাবিলিল্লাহ্‌' হবে না । অর্থাৎ সে ব্যক্তি আল্লাহ্‌র ওয়াস্তে সীমান্ত রক্ষাকারী বলে গণ্য হবে না । দ্বিতীয়তঃ সীমান্তে যদি শক্রর আক্রমণের আশংকা থাকে, তবে এমতাবস্থায় নারী ও শিশুদিগকে সেখানে রাখা জায়েয নয় । তখন সেখানে তারাই থাকবে, যারা শত্রুর মোকাবিলা করতে পারে । এতদুভয় অবস্থায় রিবাত' বা সীমান্তরক্ষার অসংখ্য ফযীলত রয়েছে । এক হাদীসে সাহ্‌ল ইবনে সাদ আস্-সায়েদী রাদিয়াল্লাহু “আনহু থেকে বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম বলেছেন- “আল্লাহ্‌র পথে এক দিনের “রিবাত' (সীমান্ত প্রহরা) সমগ্র দুনিয়া এবং এর মাঝে যা কিছু রয়েছে সে সমুদয় থেকেও উত্তম | [বুখারীঃ ২৭৯৪, মুসলিমঃ ১৮৮১] অপর এক হাদীসে রয়েছে যে,

— পৃষ্ঠা ৪০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।