00017161715 £ ৮7৮1 01১৯৮ 0৬৮7 জীবন ছলনাময় ভোগ ছাড়া আর কিছু নয়) | ১৮৬.তোমাদেরকে অবশ্যই তোমাদের | ০521127845৫ (১) (২) ধন-সম্পদ ও জীবনে পরীক্ষা করা | 5৩8৫1550536 58225 হবে। তোমাদের আগে যাদেরকে | 4252৫959488 কিতাব দেয়া হয়েছিল তাদের এবং | 45551১6312501555315 মুশরিকদের কাছ থেকে তোমরা ৪১23] অনেক কষ্টদায়ক কথা শুনবে | যদি ৰ তোমরা ধের্য ধারণ কর এবং তাকওয়া অবলম্বন কর তবে নিশ্চয়ই তা হবে দৃঢ় সংকল্ের কাজ । এ আয়াতে বলে দেয়া হয়েছে যে, প্রত্যেক প্রাণীই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে । আর আখেরাতে নিজের কৃতকর্মের প্রতিদান ও শাস্তি প্রাপ্ত হবে, যা কঠিনও হবে আবার দীর্ঘও হবে | সুতরাং বুদ্ধিমানের পক্ষে সে চিন্তা করাই উচিত | এ পরিপ্রেক্ষিতে সে লোকই সত্যিকার কৃতকার্য, যে জাহান্নাম থেকে অব্যাহতি লাভ করবে এবং জান্নাতে প্রবিষ্ট হবে । তা প্রাথমিক পর্যায় হোক- যেমন, সৎকর্মশীল আবেদগণের সাথে যেরূপ আচরণ করা হবে- অথবা কিছু শাস্তি ভোগের পরেই হোক- যেমন, পাপী মুসলিমদের অবস্থা । কিন্তু সমস্ত মুসলিমই শেষ পর্যন্ত জাহান্নাম থেকে অব্যাহতি লাভ করে অন্ত কালের জন্য জান্নাতের আরাম-আয়েশ ও সুখ-শান্তির অধিকারী হবে । পক্ষান্তরে পার্থিব সুখ-স্বাচ্ছন্দ্যের কারণে গর্বিত হয়ে ওঠে, তবে সেটা একান্তই ধোকা । সেজন্যই আয়াতে বলা হয়েছে “দুনিয়ার জীবন তো হলো ধোকার উপকরণ ।” তার কারণ এই যে, সাধারণতঃ এখানকার ভোগ-বিলাসই হবে আখেরাতের কঠিন যন্ত্রণার কারণ । পক্ষান্তরে এখানকার দুঃখ-কষ্ট হবে আখেরাতের সঞ্চয় | এ আয়াতে মুসলিমদেরকে বাতলে দেয়া হয়েছে যে, দ্বীনের জন্য জান-মালের কুরবানী দিতে হবে এবং কাফের, মুশরিক ও আহলে কিতাবদের কটুক্তি এবং কষ্ট দানের কারণে ঘাবড়ে যাওয়া উচিত নয় । এ সমস্তই হলো তাদের জন্য পরীক্ষা ৷ এতে ধৈর্য ধারণ করা এবং নিজেদের প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য তাকওয়ার পরাকাষ্ঠা সাধনে নিয়োজিত থাকাই হল তাদের কর্তব্য । উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু “আনহুমা বলেনঃ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি ওয়াসাল্লাম একটি গাধায় চড়ে আমাকে পেছনে বসিয়ে সাদ ইবনে উবাদাকে দেখতে গিয়েছিলেন ৷ পথিমধ্যে তিনি আব্দুল্লাহ্ ইবনে উবাই ইবনে সালুলের বৈঠকখানার পাশ দিয়ে যাচ্ছিলেন । তখনো সে প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেয়নি । রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু “আলাইহি
— পৃষ্ঠা ৩৯৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।