Al-Quran & Al-Quraner Anubad — Quranul Karim Soudi Arab 1
/ ১৪৯৯
📝 লেখা 📖 পিডিএফ

00017161715 £ ৮১০ ৩1)৯৮ পাত) করতে পারবে না । আল্লাহ্‌ আখেরাতে ৪%5977/5829 তাদেরকে কোন অংশ দেবার ইচ্ছা করেন না । আর তাদের জন্য মহাশাস্তি রয়েছে) | ১৭৭.নিশ্চয় যারা ঈমানের বিনিময়ে কুফরী : 219554235425569 ঞুয় করেছে তারা কখনো আন্নাহ্‌্র গু: কোন ক্ষতি করতে পারবে না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে । ১৭৮.কাফেরগণ যেন কিছুতেই মনে না] 98284801455 (১) (২) করে যে, আমরা অবকাশ দেই তাদের 2855747020085৭ মঙ্গলের জন্য; আমরা অবকাশ দিয়ে 9816 থাকি যাতে তাদের পাপ বৃদ্ধি পায়) | ২ এক্ষেত্রে কেউ যেন এমন কোন সন্দেহ না করে যে, আল্লাহ্‌ তাআলা কাফেরদিগকে অবকাশ, দীর্ঘায়ু, স্থাস্থ্য-সামর্থ্য ও আরাম-আয়েশের উপকরণ এ জন্যই দিয়েছেন, যাতে তারা নিজেদের অপরাধ প্রবণতায় অধিকতর এগিয়ে যায়, তাহলে তো কাফেররা নির্দোষ । কারণ, আয়াতের উদ্দেশ্য হল এই যে, কাফেরদের সামান্য কয়েক দিনের এ অবকাশ ও ভোগ -বিলাসে যেন মুসলিমরা পেরেশান না হয় । কেননা, কুফর ও পাপ সত্বেও তাদেরকে পার্থিব শক্তি-সামর্থ্য ও বৈভব দান করাটাও তাদের শাস্তিরই একটি পন্থা, যার অনুভূতি আজকে নয় এই পৃথিবী থেকে যাবার পরই হবে যে, তাদেরকে দেয়া পার্থিব ভোগ-বিলাসের যে উপকরণ তারা পাপকর্মে ব্যয় করেছে প্রকৃতপক্ষে সেসবই ছিল জাহান্নামের অঙ্গার | এ বিষয়টিই কতিপয় আয়াতে আল্লাহ্‌ এরশাদ করেছেন । বলা হয়েছে, “কাফেরদের ধন-সম্পদ এবং ভোগ-বিলাস তাদের জন্য গৌরবের বস্তু নয়; এগুলো আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে আযাবেরই একটি কিস্তি যা আখেরাতে তাদের আযাব বৃদ্ধির কারণ হবে” । [সুরা আত-তাওবাহ: ৫৫] এ আয়াতে কাফেরদেরকে কেন আল্লাহ্‌ তা'আলা তাদের পাপের কারণে শাস্তি না দিয়ে অবকাশ দিয়ে থাকেন তার বর্ণনা দিয়েছেন । তিনি বলেছেন যে, তাদের এ অবকাশ তাদের জন্য মঙ্গল বা সুখকর নয় । এটা তাদের গোনাহ আরও বর্ধিত করে তাদেরকে ভালভাবে পাকড়াও করার জন্য ৷ অন্য আয়াতে অবশ্য বলা হয়েছে যে, তাদেরকে এ অবকাশ প্রদানের পূর্বে আল্লাহ্‌ তাআলা দুঃখ-কষ্ট দিয়ে আল্লাহ্‌র দিকে ফিরানোর সুযোগ দিয়ে থাকেন । কিন্তু তারপরও যারা অবাধ্যতা অবলম্বন করে তাদেরকে তিনি শক্তহাতে পাকড়াও করেন । আল্লাহ্‌ বলেন, “আমি কোন জনপদে নবী পাঠালে সেখানকার অধিবাসীদেরকে অর্থ-সংকট ও দুঃখ-কষ্ট দ্বারা আক্রান্ত করি,

— পৃষ্ঠা ৩৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।